পেট্রোলে ৭.৪১, ডিজেলে ২৫.০১ বেড়েছে দাম! পয়লা বৈশাখে কোন শহরে কত দাম?

Published:

Petrol And Diesel Price

সৌভিক মুখার্জী, কলকাতা: নববর্ষের শুরুতেই গ্রাহকের পকেটে বিরাট ধাক্কা। বাড়ল পেট্রোল, ডিজেলের দাম (Petrol And Diesel Price)। তাও এক ধাক্কায় প্রতি লিটার পেট্রোল ৭.৪১ টাকা এবং প্রতি লিটার ডিজেল ২৫.০১ টাকা বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের (Middle East War) কারণে দিনের পর দিন লোকসানের মুখে পড়েই তেল বিপণন সংস্থাগুলি এবার দাম বাড়ানোর পথে হাঁটল। কিন্তু কোন রাজ্যে কতই বিক্রি হচ্ছে এখন পেট্রোল, ডিজেল? বিস্তারিত জানুন।

বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

বলে রাখি, সাধারণ পেট্রোল-ডিজেলের দামে কোনও রকম পরিবর্তন হয়নি। তেল বিপণনকারী সংস্থাগুলি ২০২২ সালের এপ্রিল মাস থেকেই অপরিবর্তিত রেখেছে পেট্রোল, ডিজেলের দাম। কিন্তু হ্যাঁ, গত ১ এপ্রিল থেকে শেল ইন্ডিয়া পেট্রোল, ডিজেলের দাম বাড়িয়েছে। সেক্ষেত্রে প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ৭.৪১ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম বাড়ানো হয়েছে ২৫.০১ টাকা। অন্যদিকে নায়ারা প্রতি লিটার পেট্রোলের দাম বাড়িয়েছিল ৫ টাকা এবং ডিজেলের দাম বাড়িয়েছিল ৩ টাকা।

বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল বিপণন সংস্থাগুলি দিনের পর দিন লোকসানের মুখে পড়ছে। এমনকি প্রতি লিটার পেট্রোলে লোকসান হচ্ছে ১৮ টাকা এবং প্রতি লিটার ডিজেলে লসের অঙ্ক ৩৫ টাকা পর্যন্ত পৌঁছেছে। যদিও লোকসানের মুখে পড়েও সরকারি তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের মতো সংস্থাগুলি গত ২০২২ সালের এপ্রিল মাস থেকেই পেট্রোল, ডিজেলের খুচরো দামে কোনও রকম পরিবর্তন করেনি।

ভারতের বিভিন্ন শহরের পেট্রোল-ডিজেলের দাম

ইন্ডিয়ান অয়েলের দেওয়া রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে আজ প্রতি লিটার পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা, মুম্বাইতে ১০৩.৪৯ টাকা, কলকাতায় ১০৫.৪১ টাকা, চেন্নাইতে ১০০.৭৯ টাকা, হায়দ্রাবাদে ১০৭.৪৫ টাকা। অন্যদিকে ডিজেল নিয়ে যদি কথা বলি, তাহলে দিল্লিতে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৮৭.৬৭ টাকায়, মুম্বাইতে ৯০.০৩ টাকায়, কলকাতায় ৯২.০২ টাকায়, চেন্নাইতে ৯২.৪৮ টাকায়, হায়দ্রাবাদে ৯৫.৭০ টাকায় এবং বেঙ্গালুরুতে ৯০.৯৯ টাকায়। তবে আশা করা যাচ্ছে, আগামী দিনগুলোতেও পেট্রোল-ডিজেলের দামে সেরকম কোনও পরিবর্তন আসবে না।

আরও পড়ুন: জ্বালাপোড়া গরমের মাঝে দক্ষিণবঙ্গে দুর্যোগ! কোথায় কোথায় বৃষ্টি? আগামীকালের আবহাওয়া

এক্ষেত্রে বলে রাখি, গোটা বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যে ব্রেন্ট ক্রুড বা অপরিশোধিত তেলের দাম একেবারে লাগামছাড়া বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে উঠলেও চলতি বছরের শুরুতে আবার তা কমে ৭০ ডলারের নিচে নেমে এসেছিল। তবে গত মাসে ইরান, আমেরিকা এবং ইজরায়েলের যুদ্ধের পর তা আবারও বেড়ে ১২০ ডলারে পৌঁছয়। এমনকি গত মাসে এই তিনটি তেল বিপণন সংস্থার দৈনিক লোকসান হচ্ছিল প্রায় ২৪০০ কোটি টাকা। তবে সরকার পেট্রোল এবং ডিজেলের উপর লিটার প্রতি ১০ টাকা আবগারি শুল্ক কমানোর পর এখন কমে তা দৈনিক ১৬০০ কোটি টাকায় দাঁড়ায়। যদিও গ্রাহকদের উপর সেই প্রভাব ফেলা হয়নি। পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিতই রয়েছে। এখন দেখায় আগামী দিনগুলিতে কী হয়।

google button