বাতিল কাগজের মুদ্রা! কবে বাজারে আসছে প্লাস্টিকের নোট? জানালেন RBI-র গভর্নর

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাতলা কাগজের নোট নিয়ে বারবার উঠেছে নানান অভিযোগ। একটু অসাবধান হলেই ছিড়ে যেতে পারে টাকার নোট! আর সেসব নিয়েই এবার আমজনতার চিন্তা দূর করতে দেশের বাজারে প্লাস্টিকের নোট (Plastic Note) চালু করার পথে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)! মাঝে শোনা গিয়েছিল, মূলত পরীক্ষামূলকভাবে প্রথমে ভারতে চালু হবে প্লাস্টিকের নোট। চাহিদা অনুযায়ী, পরবর্তীতে ধাপে ধাপে প্লাস্টিকের নোটের চল বাড়বে দেশে। এবার সেসব নিয়েই মুখ খুললেন RBI এর গভর্নর সঞ্জয় মালহোত্রা।

কবে চালু হবে প্লাস্টিকের নোট?

আজ অর্থাৎ বুধবার, মুদ্রা নীতি পর্যালোচনা সময়ে বাজারে চালু হতে যাওয়া নতুন প্লাস্টিকের নোট নিয়ে কথা বলেন কেন্দ্রীয় ব্যাঙ্কটির গভর্নর। তাঁর বক্তব্য, কাগজের নোটের তুলনায় এই ধরনের প্লাস্টিকের নোট অনেক বেশি টেকসই এবং ভাল। এমন অনেক দেশ রয়েছে যেখানে 30 বছরেরও বেশি সময় ধরে এই নোট চলছে। এই ধরনের নোট তৈরিতে খরচও কম লাগে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর একেবারে খোলাখুলি বলেন, “প্লাস্টিকের নোটগুলি যা দিয়ে তৈরি হবে সেই পলিমার কেনার জন্য টেন্ডার ডাকা হয়েছে। এরপর পরীক্ষামূলকভাবে সেটা চালানো হবে পরবর্তীতে নিরাপত্তা সংক্রান্ত অনুমোদন নেওয়া হবে। সব ঠিক থাকলে আগামী বছরের একেবারে শুরুতেই এই প্লাস্টিকের নোট বাজারে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।”

অবশ্যই পড়ুন: RBI-এ বড় পদে চাকরি করেন ভারতীয় তারকা ইশান কিষাণ, কত বেতন তাঁর জানেন?

RBI এর কয়েকটি সূত্র আগেই জানিয়ে দিয়েছিল, দেশের বাজারে প্রাথমিকভাবে প্লাস্টিকের নোট চালু হলেও তা হবে 10 ও 20 টাকার নোট। প্রথম পর্বে 200 কোটি 10 ও 200 টাকার নোট চালু করা হবে বাজারে। জানা গিয়েছে প্রথম পর্বে নোট ফিল্ড ট্রায়ালের জন্য ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে গিয়েছে। এখন প্রশ্ন, প্লাস্টিকের নোট চালু হয়ে গেলে কি কাগজের নোট বন্ধ হয়ে যাবে? উত্তরটা না। RBI এর গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, এই প্লাস্টিকের নোট চালু করার উদ্দেশ্য মূলত দুটি। এই নোট অত্যন্ত টেকসই। সহজে নষ্ট হয় না। ফলে চলে বছরের পর বছর। দ্বিতীয়ত, কাগজের নোটের তুলনায় প্লাস্টিকের নোট তৈরিতে খরচ অনেক কম।