রাজ্যের এইসব কর্মীদের একধাক্কায় বাড়ল ৬৫% বেতন

Published:

Salary Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। এমনিতেই বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। আশা করা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই বেতন কমিশনের সুপারিশগুলি কার্যকর করা হবে। তবে এই আবহে রাজ্যের সরকারি কর্মচারীদের বাড়ল একধাক্কায় ৭৮% বেতন (Salary Hike)। এবার নিশ্চয়ই ভাবছেন, কোন কর্মীরা পড়ছে এই তালিকায়? জানতে আগ্রহী হলে পড়ুন প্রতিবেদনটি।

সরকারি কর্মচারীদের বেতন বাড়ল ৭৮%

আসলে এই ঘোষণা করা হয়েছে হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকে। জানা যাচ্ছে, এই রাজ্যের সপ্তম বেতন কমিশনের আওতায় চুক্তিভিত্তিক এবং প্রশিক্ষণরত মেডিক্যাল অফিসারদের মাসিক বেতন ৭৮ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। এমনকি রাজ্যটির মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, এই বেতন বৃদ্ধি বিশেষজ্ঞ ডাক্তারদের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজে আরও উৎসাহিত করবে, এবং প্রত্যন্ত অঞ্চলগুলিতে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেবেন তারা।

রাজ্য সরকার যে ৭৮% বেতন বাড়িয়েছে, তার ফলে চুক্তিভিত্তিক এবং প্রশিক্ষণরত মেডিক্যাল অফিসারদের মাসিক বেতন বর্তমান ৩৩ হাজার ৬০০ টাকা থেকে একধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার টাকা। এমনকি আরও বলা হচ্ছে, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে ২০২২ সালে ২৪% বেতন বৃদ্ধির পর এটি দ্বিতীয়বার বেতন বৃদ্ধি। এমনকি আরও উল্লেখ করতে হয়, জুন মাসে অর্থ দফতরের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যের আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করার পর হিমাচল প্রদেশ সরকার জানিয়েছিল যে, তারা রাজ্যের কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ এবং বকেয়া পাওনা পর্যালোচনা করছে।

আরও পড়ুন: হালিশহরে মমতার গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো! উঠল ‘চোর’ স্লোগান

সংবাদ সংস্থা এএনআই-র একটি প্রতিবেদন অনুযায়ী, সরকার আগে মেডিকেল কলেজগুলিতে অধ্যয়নরত স্নাতকোত্তর মেডিক্যাল শিক্ষার্থীদের মাসিক স্টাইপেন্ডও বৃদ্ধি করেছিল। সেক্ষেত্রে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয় ৫০ হাজার টাকা। অন্যদিকে দ্বিতীয় বর্ষের পিজি শিক্ষার্থীদের স্টাইপেন্ড ৪৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয় ৬০ হাজার টাকা। এমনকি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে তা করা হয় ৬৫ হাজার টাকা। তবে এবার মেডিক্যাল কর্মীদের এই বেতন বৃদ্ধি যে তাদের আর্থিকভাবে আরও স্বচ্ছল করবে তা বলার অপেক্ষা রাখে না।