অনন্যা সরকার, কলকাতা: পশ্চিম এশিয়ার টালমাটাল অবস্থার গুরুতর প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজার। তাই স্টক মার্কটের কথা মাথায় রেখে অনেকেই এখন নিরাপদ বিনিয়োগের জন্য ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) দিকে ঝুঁকছেন। ব্যাংকগুলি এক্ষেত্রে প্রবীণ নাগরিকদের বিশেষ সুবিধা দেয়। উচ্চ সুদের হার ধার্য করা হয় তাদের জন্য। জুলাই মাসেও প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটে ৮.৫০% পর্যন্ত সুদ (Senior citizen FD Rates) পেতে পারেন বলে জানা গেছে। সরকারি, বেসরকারি ও ছোট ব্যাংক মিলিয়ে মোট ১৩ টি ব্যাঙ্কের কোথায় কত সুদ পাওয়া যাচ্ছে, তার তালিকা দেওয়া হল। চলুন জেনে নিই কোন ব্যাংক থেকে সবচেয়ে বেশি লাভবান হবেন প্রবীণ নাগরিকরা।
কোন ব্যাংকে কত সুদ?
চলতি মাসের শুরুতে ব্যাংকগুলির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সিনিয়র সিটিজেনদের জন্য ৩ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের ওপর ভিত্তি করে পাবলিক, প্রাইভেট এবং স্মল ফিনান্স ব্যাংকগুলির সুদের হার হল –
১. শিবালিক স্মল ফিনান্স ব্যাংক (Shivalik SFB) ২৩ মাস ১ দিন থেকে ২৭ মাসের মেয়াদে ৮.৫০% সুদ দিচ্ছে প্রবীণ নাগরিকদের।
২. জানা স্মল ফিনান্স ব্যাংক (Jana SFB) থেকে ২ বছরের অধিক থেকে ৩ বছরের মেয়াদে ৮.৩০% সুদ পাওয়া যাচ্ছে
৩. উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক (Ujjivan SFB)-তে পাওয়া যাচ্ছে ২ বছরের বিনিয়োগে ৮.৩০% সুদ।
৪. ইউনিটি স্মল ফিনান্স ব্যাংক (Unity SFB) ৫০১ দিনের স্কিমে ৮.৩০% সুদ মিলবে।
৫. সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক (Suryoday SFB) থেকে ৩০ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৮.২৫% সুদ পাওয়া যাবে।
৬. ইসাফ স্মল ফিনান্স ব্যাংক (ESAF SFB) ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের স্কিমে ৮.২৫% সুদ দিচ্ছে।
৭. ইকুইটাস স্মল ফিনান্স ব্যাংক (Equitas SFB) থেকে ৩ বছর ১ দিন (Maxima FD)-এর মেয়াদে ৮.০০% সুদ মিলছে।
৮. উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক (Utkarsh SFB)-এর ২ থেকে ৩ বছরের স্কিমে ৮.০০% সুদ পাবেন প্রবীন নাগরিকরা।
৯. ইয়েস ব্যাঙ্ক (YES Bank)-এ ১৮ মাস ১ দিন থেকে ২৪ মাসের কম / ৩৬ থেকে ৬০ মাসের কম মেয়াদের স্কিমে ৭.৭৫% সুদ মিলবে।
১০.আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক (IDFC FIRST Bank) অফার করছে ৫০০ দিন থেকে ৩ বছরের স্কিমে ৭.৬০% সুদের হার।
১১. ব্যাঙ্ক অফ বরোদার (BoB) ৫৫৫ দিনের (Golden Goal Deposit) স্কিমে ৭.২৫% সুদ মিলছে।
১২. পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) ৪৪৪ দিনের মেয়াদে দিচ্ছে ৭.১০% সুদের হার।
১৩. এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) ৩ বছর ১ দিন থেকে ৪ বছর ৭ মাসের কম মেয়াদের স্কিমে ৭.০০% সুদের হার প্রদান করবে প্রবীণ নাগরিকদের।
প্রসঙ্গত, জুন মাসের মনিটারি পলিসি কমিটিতে (MPC) রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট অপরিবর্তিত রেখেছে। তাই ব্যাংকগুলিও তাদের এফডি রেটে বড় কোনো পরিবর্তন না করে বর্তমান সুদের হার একই রাখতে সক্ষম হয়েছে।










