ট্রেনের ভরসা ছাড়ুন, মাত্র ১৮০০ টাকায় ফ্লাইটে কলকাতা থেকে পৌঁছন উত্তরবঙ্গ

Published:

Kolkata-North Bengal Cheapest price flight

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বসন্তের মেজাজ কাটিয়ে গ্রীস্মের তীব্র দাবদাহে পুড়ছে এ বঙ্গ। আর গরম পড়তেই বাঙালি ভ্রমণপ্রিয় মানুষের মনে ভেসে ওঠে দার্জিলিং বা উত্তরবঙ্গের (North Bengal) কোনও পাহাড়ি শীতল মনোরম গ্রামের কথা। আসলে এই মে মাসটায় উত্তরবঙ্গের নানান পর্যটন কেন্দ্রে উপচে পড়ে বাঙালিদের ভিড়। তবে শুধু বাঙালি কেন, দেশের নানান প্রান্ত এমনকি বিদেশ থেকেও এই গরমের সময়ে উত্তরবঙ্গের নানান মনোরম পাহাড়ি গ্রামগুলিতে ঘুরতে আসেন অনেকেই। তবে যদি কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার প্রসঙ্গ উঠে সেক্ষেত্রে ট্রেনের টিকিট পাওয়া একটা বড় ফ্যাক্টর। তাছাড়া কলকাতা থেকে বাগডোগরা (Kolkata-North Bengal) যেতে ফ্লাইটের টিকিট 8 হাজারের নিচে নেই। এমতাবস্থায়, ভ্রমণপ্রিয় শহরবাসীর মুশকিল আসান করে দিচ্ছে অ্যালায়েন্স এয়ার।

মাত্র 1,800 টাকায় প্লেনে চড়ে কলকাতা থেকে পৌঁছে যান উত্তরবঙ্গ

দার্জিলিং বা উত্তরবঙ্গের কোনও পাহাড়ি গ্রামে ঘুরতে যাওয়ার কথা উঠলে প্রথমেই মাথায় আসে একটাই প্রশ্ন। ট্রেনের টিকিট কনফার্ম হবে তো? এছাড়াও কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা পর্যন্ত ফ্লাইটের টিকিটের ভাড়া 8,000 টাকার কাছাকাছি। ইমারজেন্সিতে সেই ভাড়া দিয়ে দাঁড়ায় 30,000 এও। শুধু তাই নয়, এসিতে বন্দে ভারত ট্রেনে আরামদায়ক যাত্রার জন্য গুনতে হয় প্রায় 1,600 টাকা। এক্সিকিউটিভ চেয়ার কারে খাবারের খরচ বাবদ ভাড়া লাগে 2,835 টাকা। তবে যদি বলি, এর থেকে 1,035 টাকা কম খরচ করে অর্থাৎ মাত্র 1,800 টাকা দিয়েই আকাশ পথে কলকাতা থেকে পৌঁছে যেতে পারবেন উত্তরবঙ্গ। বিশ্বাস হবে?

অবিশ্বাস্য লাগলেও, যাত্রীদের জন্য এমন পরিষেবাই দিচ্ছে জনপ্রিয় বিমান সংস্থা অ্যালায়েন্স এয়ার। এই এয়ার লাইন্সের বিমানগুলি কলকাতা অর্থাৎ দমদম বিমানবন্দর থেকে পশ্চিমবঙ্গ এবং অসমের সীমান্তের কাছে অবস্থিত রূপসি এয়ারপোর্ট পর্যন্ত চলে। এই রূপসী এয়ারপোর্ট ধুবরি শহর থেকে মাত্র 17 কিলোমিটার দূরত্বে অবস্থিত। যেখানে রয়েছে বেশকিছু পাহাড়ি মনস্ট্রি এবং থাকার জায়গা। বলা ভাল, এই এই বিমানবন্দরে নেমে উত্তরবঙ্গের যেকোনও প্রান্তে পৌঁছতে পারবেন আপনি। বলে রাখি, অ্যালায়েন্স এয়ারের এই ফ্লাইট কলকাতা বিমানবন্দর থেকে সপ্তাহে মূলত তিন দিন চলে। বুধবার, বৃহস্পতিবার এবং রবিবার।

অবশ্যই পড়ুন: কপাল খুলছে জঙ্গলমহলের, আদ্রা ডিভিশনে বড় প্রকল্পের মঞ্জুরি দিল রেল

তবে যাত্রীদের অনেকেরই দাবি, অ্যালায়েন্স এয়ারের কলকাতা থেকে উত্তরবঙ্গগামী ফ্লাইটের সময় মাঝেমধ্যেই পরিবর্তন হয়। কখনও এই ফ্লাইটটি কলকাতা থেকে সকাল 6টা 20 মিনিটে ছাড়ে কখনও আবার সকাল 11টা 35 মিনিটে। সঠিক সময় জানার জন্য অ্যালায়েন্স এয়ারের নির্দিষ্ট ওয়েবসাইট allianceair.in/book এ ভিজিট করতে পারেন। যে কথা না বললেই নয়, এই এয়ারলাইন্সটি একেবারে অল্প খরচে যাত্রীদের বিমান পরিষেবা দিয়ে থাকে। সেক্ষেত্রে কলকাতা থেকে উত্তরবঙ্গ পর্যন্ত অ্যালায়েন্স এয়ারের ফ্লাইটের টিকিট মূল্য শুরু হচ্ছে মাত্র 1,800 টাকা থেকে। তবে অন্যান্য ক্লাসের টিকিটের ভাড়া কিছুটা বেশি।