চোখ জুড়াবে ৭ পাহাড়, তিস্তা দেখে, ঘুরে আসুন উত্তরবঙ্গের অফবিট ভালুখোপ থেকে

Published:

North Bengal Offbeat

সহেলি মিত্র, কলকাতাঃ ভ্যাপসা গরমে নাজেহাল? শহরের এই পচা গরম এবং কোলাহল থেকে দূরে কোনও ঠান্ডা জায়গায় যেতে মন চাইছে? তাহলে আপনার জন্য রইল আজকের এই আর্টিকেলটি। এমনিতে উত্তরবঙ্গ মানেই হল এক অপরূপ জায়গা। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং-এর বুকে এমন কিছু অফবিট (North Bengal Offbeat) জায়গা আছে যেখানে গেলে আর ফিরে আসতে মন চাইবে না। রয়েছে অনেক ছোট ছোট গ্রাম যেগুলি এখনও অবধি বহু পর্যটকদের কাছে অজানা। আজ তেমনই একটি সুন্দর গ্রাম নিয়ে আলোচনা করব যেটি সম্পর্কে জানার পর আপনারও মনে হবে ইসস কেন আগে সেখানে যাননি। চলুন জেনে নেওয়া যাক।

গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের ভালুখোপ থেকে

শহরের কোলাহল, ভিড় আর ব্যস্ততা থেকে দূরে কিছুটা সময় নিজের জন্য কাটাতে কে না চায়। আপনিও চান নিশ্চয়ই। কিন্তু জায়গার অভাব! সেক্ষেত্রে আপনি ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের একদম মেজর অফবিট জায়গা ‘ভালুখোপ’ (Bhalukhop) থেকে। কালিম্পঙ -এর অফবিট একটি ছোট্ট গ্রাম যার দুই দিকে পাহাড় আর মাঝখান দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে। হোমস্টের ব্যালকনি থেকে চা বা কফি সঙ্গে ম্যাগি সহযোগে কাঞ্চনজঙ্ঘা সঙ্গে ৭ টি পাহাড় পরিষ্কার আকাশে দেখতে পারবেন। সে এক আলাদাই ভালো লাগার অনুভূতি দেবে আপনাকে।

এখান থেকে আপনি ডেলো পয়েন্ট ১৫ মিনিট, গল্ফ কোর্ট, হুনুমান মন্দির, সাইন্স সেন্টার ১৬ মিনিট, দুরপিন মনাস্ট্রি ২৫ মিনিট, ইশারা হোমস্টে থেকে লাভা মাত্র ১ ঘন্টা দূরত্বে রয়েছে যেখান থেকে অনায়াসেই ঘুরে আসতে পারেন। এই সময়ে পরিষ্কার আকাশ থাকলে আপনি হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্গা পাহাড় দর্শন করতে পারবেন। এখানে রয়েছে গুটিকয়েক হোমস্টে। হ্যাঁ এখানে থাকলে আপনি হয়তো একদম ফাইভ স্টারের মতো পরিষেবা পাবেন না কিন্তু স্থানীয় মানুষজনের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে এক কথায়। মনেই হবে না যে আপনি বাড়ির বাইরে আছেন।

অ্যাডভেঞ্চারপ্রেমীরা প্রেমে পড়ে যাবেন ভালুখোপের

সবথেকে বড় কথা, আপনিও যদি অ্যাডভেঞ্চারপ্রেমী হয়ে থাকেন তাহলে এই ভালুখোপের প্রেমে পড়ে যাবেন আপনি। এই ভালুখোপের জঙ্গল হলো পক্ষীপ্রেমীদের জন্য স্বর্গ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পাখিদের কিচির মিচির শুনতে পারবেন। এখানে রয়েছে আলপাইন ফরেস্ট। সেই জঙ্গল পায়ে হেঁটেই ঘুরে নিতে পারেন। জঙ্গলের মধ্যে রয়েছে একটি সুন্দর জলপ্রপাত যা দেখলে মনে হবে ‘আহা কী দেখিলাম।’

আরও পড়ুন: গরমে মোজা খুললেই বাজে গন্ধ? চিন্তা নেই, সহজ ৪ উপায়ে মিলবে মুক্তি

কীভাবে যাবেন?

এবার সবথেকে গুরত্বপূর্ণ বিষয়ে আসা যাক। আর সেটা হল কীভাবে যাবেন। কলকাতা থেকে NJP গামী যেকোনো ট্রেন ধরে চলে আসুন এনজেপি, সেখান থেকে প্রাইভেট গাড়িতে ২ থেকে আড়াই ঘন্টা ট্রাভেল করে পৌঁছে যান ভালুখোপে। এছাড়াও নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পং শহরের শেয়ার গাড়ি পেয়ে যাবেন। কালিম্পং শহর থেকে ১০ মিনিটের হাঁটা পথ ভালুখোপ। যদিও ওখান থেকেও গাড়ি পাবেন ভালুখোপের। এখানে থাকার জন্য হোমস্টের সুবিধা রয়েছে। এ ছাড়া কালিম্পং শহরে ভালো মানের হোটেল ও হোমস্টে দু’টো পাবেন।