সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি পাহাড়ে ঘুরতে গিয়ে একটু ভালো কাঞ্চনজঙ্ঘা (Kangchenjunga) ভিউ পাওয়া যায় এমন জায়গায় খোঁজ করেন? তাহলে আপনার জন্য রইল এক নতুন জায়গার ঠিকানা। এমন এক জায়গা যেখানে গেলে পাবেন অপার শান্তি, চিন্তা থেকে মুক্তি এবং ভালো কিছু ভিউ। আজ এমন এক জায়গা নিয়ে তথ্য দেব যেখানকার নাম আপনার অজানা। এমনিতেই খাওয়া দাওয়া এবং নিত্য নতুন জায়গায় ঘুরে বেড়ানো বাঙালির রক্তে। তাই আজ আপনাদের সিকিমের খুব কাছে আবার কালিম্পং (Kalimpong) জেলায় অবস্থিত ‘পিথামচিন’ (Pithamchin) সম্পর্কে তথ্য দেব। তাহলে চলুন জায়গাটি সম্পর্কে এক্সপ্লর করা যাক।
উত্তরবঙ্গের অচেনা অফবিট ডেস্টিনেশন ‘পিথামচিন’
উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে আপনিও যদি একটু শান্ত এবং অপরূপ সৌন্দর্যে ভরপুর কোনও জায়গার সন্ধান করে থাকেন তাহলে এই ‘পিথামচিন’ আপনার জন্য একদম আদৰ্শ স্থান হতে পারে। ‘পিথামচিন’ হল কালিম্পং জেলার একদম লুকোনো রত্ন, যেখানে গেলে আপনি পাহাড়, জঙ্গল, কাঞ্চনজঙ্ঘার কিছু সুন্দর ভিউ দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। এখানা থাকা কিছু হোমস্টে আছে যেখানকার বারান্দায় বসে হাতে চা/কফির মাগ, ম্যাগি হাতে কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন।
আরও পড়ুনঃ বাংলা পাবে আরেকটি নতুন লাইন, কলকাতার সাথে রেলপথে জুড়বে চর্চিত মফস্বল?
আপনাদের জানিয়ে রাখি, পিথামচিন আসলে একেবারে সিকিমের গা ঘেঁসে থাকা একটি গ্রাম। গোটা গ্রামটাই কৃষিজীবির ওপর নির্ভরশীল। কালিম্পংয়ের অংশ এটি। তবে সিকিমের উপরেই নির্ভর করেন এখানকার বাসিন্দারা। পিথামচিন যাওয়ার রাস্তা অনেকটাই খারাপ, সর্বোপরি অ্যাডভেঞ্চারে ভরপুর। প্রাইভেট গাড়ি ভাড়া করলে আপনার খরচ পড়তে পারে ২৫০০ থেকে ৩০০০ টাকা মতো। এই গ্রামের মধ্যেই রয়েছে একটি ভিউপয়েন্ট যেখান থেকে গোটা পাহাড়, জনপদের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন।
কীভাবে যাবেন?
নিশ্চয়ই ভাবছেন কীভাবে এই পিথামচিন আসবেন? সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে রেলং সেখান থেকে আবার শেয়ার গাড়িতে আসা যায়। আবার কালিম্পং থেকেও শেয়ার গাড়িতে এখানে আসা যায়। সেক্ষেত্রে খরচটা কিন্তু ভালোই পড়বে।










