দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, সুন্দর ঝাউবন! কলকাতার অদূরেই রয়েছে সোনাপুর সৈকত

Published:

Sonapur Beach

সহেলি মিত্র, কলকাতাঃ অনেক তো হল পাহাড়, এবার সমুদ্র দর্শন করা যাক। আপনি কি জানেন কলকাতা থেকে মাত্র কিছু কিমি দূরে রয়েছে এমন এক সমুদ্র সৈকত যেখানে গেলে মনে হবে গোয়া নয়তো মালদ্বীপে এসে গিয়েছেন! অনেকে এই জায়গাটিকে গোয়া এবং মালদ্বীপের সঙ্গে তুলনা অবধি করেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। সমুদ্র বলতেই মানুষ সেই তথাকথিত দিঘা নয়ত পুরী বোঝেন। কিন্তু এসব অতীত, আজ আপনাদের এমন এক সুন্দর সমুদ্র সৈকত সম্পর্কে খোঁজ দেব যে জায়গাটি অফবিট। সম্পর্কে জানলে ভাববেন কেন আগে সেখানে যাননি। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

ঘুরে আসুন ওড়িশার গোয়া, মালদ্বীপ থেকে

আজকের এই প্রতিবেদনে কথা হচ্ছে ওড়িশার সোনাপুর বিচ (Sonapur Beach) নিয়ে। এখানে আপনি ঝাঁ চকচমে সমুদ্র সৈকত, নীল জলরাশি দেখার সুযোগ পাবেন। এখানে এলে এক কথায় আপনার চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। ভাববেন, কলকাতা থেকে এত কাছে এত সুন্দর একটা সি বিচও থাকতে পারে। উইকএন্ডের ছুটিতে বন্ধুবান্ধব কিংবা আপনার প্রিয়জনের সঙ্গে ছুটি কাটাতে আসতেই পারেন। এখানে সমুদ্র এবং নদী দুটো মিলে গিয়েছে।

গোয়া, মালদ্বীপ যাওয়ার স্বপ্ন তো অনেকেরই থাকে। কিন্তু সেখানে যাওয়ার খরচ এক কথায় আকাশছোঁয়া। সেক্ষেত্রে আপনি এই দুই জায়গারই আমেজ নিতে পারেন সোনাপুর সমুদ্র সৈকতে। মনেই হবে না আপনি ওড়িশা রাজ্যে আছেন। ওড়িশা-অন্ধ্রপ্রদেশের বর্ডারে অবস্থিত সোনাপুর সমুদ্র সৈকতটি ব্রহ্মপুর থেকে প্রায় ৩০ কিমি এবং ভুবনেশ্বর থেকে ১৯৬ কিমি দূরে অবস্থিত। সবথেকে বড় কথা, বিশ্বের অন্যতম পরিষ্কার এবং সুন্দর সৈকত হওয়ার কারণে এই সোনাপুরকে ব্লু ফ্ল্যাগ দেওয়া হয়েছে। গঞ্জাম জেলার সোনাপুর সৈকত টানা তৃতীয় বছরের মতো এই স্বীকৃতি অর্জন করেছে।

আরও পড়ুনঃ ছুটির দিনে দক্ষিণবঙ্গের ৫ জেলায় মুষলধারে বৃষ্টি, কালবৈশাখী, আজকের আবহাওয়া

এখানে থাকার অভিজ্ঞতাও দারুণ। এখানে আপনি তাঁবু খাটানো বেশ কিছু রিসোর্ট দেখতে পাবেন যেখানে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা আছে। আপনি এখানে এসে নানা রকমের ওয়াটার স্পোর্টস, বাহুদা নদী-সমুদ্রের মিলনস্থল দেখতে পাবেন, সেইসঙ্গে সুন্দর সমুদ্রসৈকতটি আপনি পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। ভিড়, কোলাহল ছাড়াই বঙ্গোপসাগরে সূর্যাস্ত উপভোগ করুন।

কীভাবে পৌঁছাবেন?

এখন নিশ্চয়ই ভাবছেন মিনি গোয়া খ্যাত এই সোনাপুর সি বিচে কীভাবে পৌঁছাবেন? সেক্ষেত্রে আপনি রেলপথে ব্রহ্মপুর স্টেশনে নামতে পারেন। দেশের যে কোনও শহর থেকে আপনি ব্রহ্মপুরের ট্রেন পেয়ে যাবেন। এরপর সেখান থেকে গাড়ি করে আপনি ঘুরে আসতে পারেন সমুদ্র সৈকতটি।