গরম পড়তেই বাড়ছে চন্দ্রবোড়া সাপের উপদ্রব! বিপদ এড়াতে করুন এই চার কাজ

Published:

Snake

প্রীতি পোদ্দার, কলকাতা: গরম পড়তে না পড়তেই বাড়ছে সাপের উৎপাত। গ্রামগঞ্জ থেকে শহর, সর্বত্রই গোখরো-চন্দ্রবোড়ার মত বিষধর সাপের (Snakes) উপদ্রব বেড়েছে। দিনের বেলায় গর্তে-জঞ্জালে গুটিসুটি মেরে থাকলেও, বিকেলের দিকে গরম একটু কমলেই বেরিয়ে আসছে তারা। তার উপর কাজ হচ্ছে না অ্যান্টিভেনমের (Anti-venom), যে কারণে ঠেকানো যাচ্ছে না বঙ্গে সাপের কামড়ের মৃত‌্যু (Snake Bite Alert)। এমতাবস্থায় সর্প বিশেষজ্ঞরা সাধারণের উদ্দেশে বেশ কয়েকটি সতর্কবার্তা জানিয়ে দিল।

অ‌্যান্টি ভেনাম সিরাম কাজও করছে না

খবরের কাগজে প্রায় সময় দেখা যায়, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলায় প্রতি বছর গরমে বহু মানুষই সাপের কামড়ের শিকার হন। মৃত্যুও হয় অনেকের। এছাড়াও গড়বেতা, চন্দ্রকোণা, ঘাটালের মতো এলাকাতেও চন্দ্রবোড়া, গোখরোর উপদ্রব রয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গোখরোর বিষে নিউরোটক্সিন থাকে, যা সরাসরি মানুষের স্নায়ুতন্ত্রে আঘাত করে। মুহূর্তের মধ্যে পেশি কাজ করা বন্ধ করে দেয়। আর চন্দ্রবোড়ার বিষে থাকে হেমোটক্সিন, যা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াই নষ্ট করে দেয়। এদিকে অ‌্যান্টি ভেনাম সিরাম কাজও করছে না তেমন। তাই মৃত্যু অবশ্যম্ভাবী। তাই দরকার কিছু সাধারণ সতর্কতা।

মেনে চলুন এই সতর্কবার্তা

১. বিষধর সাপের উপদ্রব কাটানোর জন্য বাড়ির আশপাশ পরিষ্কার রাখা খুব জরুরি। জঙ্গল, ঝোপঝাড় ও আবর্জনা বেশি থাকলে বিষধর সাপ বেশি থাকে। এছাড়াও বেশ কয়েকটি গাছের আকর্ষণে বাড়ির আশেপাশে গাছ দেখা যায়। তাই সেই সকল গাছ না রোপণ করাই ভালো।

২. রাতে হাঁটাচলা করার সময় অবশ্যই টর্চ ব্যবহার করা উচিত এবং খালি পায়ে না হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। আসলে এখনও অনেকেই কুসংস্কারের বশে এইসব কাজ করে থাকেন। কিন্তু এতে উল্টো কাজ হয়।

আরও পড়ুন: তুলসীর শিকড় বদলাবে ভাগ্য! এভাবে দরজায় ঝুলিয়ে দিন, মিলবে আর্থিক লাভ

৩. অ‌্যান্টি স্নেক ভেনাম সিরাম লিক‌ুইড যেটা, সেটার জন‌্য নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন। চার ডিগ্রি থেকে আট ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখতে হবে। এবং সাপে কাটার সঙ্গে সঙ্গে দুটি ওষুধই ইঞ্জেকশনের মাধ‌্যমে দিতে হবে রোগীকে।

৪. ওষুধের দোকানে অ‌্যান্টি স্নেক ভেনাম সিরামটা পাউডারের আকারে থাকে। তবে এটার জন‌্য কোনও কোল্ড স্টোরেজের প্রয়োজন নেই। ঘরের তাপমাত্রাতেই রাখা যায়।

google button