প্রখর রোদেও গরম হবে না বাইকের ইঞ্জিন! এড়িয়ে চলুন এই ৪ ভুল

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গরমের তপ্ত দুপুরে বাইক নিয়ে রাস্তায় বেরোতে না বেরোতেই কার্যত আগুনের মতো গরম হয়ে যায় ইঞ্জিন (Bike Tips)। তাতে অনেক সময় ভয় পেয়ে যান অনেকেই। এই বুঝি, ইঞ্জিন ব্লাস্ট করে যায় সেই ভয়ে দ্রুত গতিতে বাইক চালিয়ে গন্তব্যে পৌঁছন অনেকে। কেউ কেউ আবার বাইকের ইঞ্জিন প্রচন্ড গরম হয়ে গেলে যাত্রাপথে বাইকটি ছাওয়ায় দাঁড় করিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আবার রাইড শুরু করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, গরমকালে বাইকের ইঞ্জিন গরম হয়ে যাওয়া খুব স্বাভাবিক বিষয়। তবে চালকের বেশ কিছু ভুল পরবর্তীতে বড়সড় বিপদ ডেকে আনতে পারে। আজকের প্রতিবেদনে রইল এমন চারটি উপায় যা অবলম্বন করলে প্রখর রোদেও গরম হবে না ইঞ্জিন!

এই চার ভুল এড়িয়ে চললেই ঠান্ডা থাকবে ইঞ্জিন!

অতিরিক্ত গতিতে গাড়ি চালানো বন্ধ করুন

এমনিতেই গরম, তার উপর যদি কেউ হাই স্পিডে বাইক চালান সে ক্ষেত্রে ইঞ্জিনের যেমন ক্ষতি হয় তেমনই দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, একটানা দ্রুত গতিতে বাইক চালালে ইঞ্জিনের উপর চাপ বাড়ে, ইঞ্জিন দ্রুত গরম হয়ে যায়। শুধু তাই নয়, মাত্রাতিরক্ত গতিতে গাড়ি চালালে ইঞ্জিনের জ্বালানি দক্ষতা কমে। অনেক সময় ইঞ্জিন গরম হওয়ার পর দ্রুত গতিতে বাইক চালালে ইঞ্জিন ব্লাস্ট হওয়ার মতো ঝুঁকি থাকে। তাই দ্রুত গতিতে বাইক চালানো বন্ধ করুন।

গিয়ার পরিবর্তনের সময় সতর্ক থাকুন

এমন অনেকেই রয়েছেন, যাঁরা বাইক চালানোর সময় ক্লাচ ঠিকমতো না চেপেই দ্রুতগতিতে গিয়ার পরিবর্তন করতে থাকেন। এই অভ্যাস এখনই বন্ধ করে দেওয়া উচিত। অভিজ্ঞ বাইক চালকরা বলছেন, এতে ইঞ্জিনের উপর প্রচন্ড চাপ সৃষ্টি হয়। এর ফলে ইঞ্জিন হয়ে যায় গরম। তাই গিয়ার পরিবর্তন করার সময় অবশ্যই সঠিক সময় দেখে এবং যথাযথ পদ্ধতিতে হালকাভাবে গিয়ার চেঞ্জ করা উচিত। একই সাথে গিয়ার পরিবর্তন করার সময় ভালভাবে ক্লাচ চেপে ধরুন।

বাইকে অতিরিক্ত ওজন বহন করা চলবে না

অনেক সময়, বাইকে অতিরিক্ত ওজন কিংবা একসাথে তিন চার জন চড়লে ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়। অতিরিক্ত ওজনের কারণে ইঞ্জিনের খাটনি বাড়ে, ফলে স্বাভাবিকের তুলনায় দ্রুত গতিতে গরম হতে থাকে ইঞ্জিন। তাই আজই অতিরিক্ত ওজন বহন করা বন্ধ করে দিন। এতে প্রচন্ড গরমেও ইঞ্জিন থাকবে ঠান্ডা।

অবশ্যই পড়ুন: আম্বানির প্রতিবেশী হতে চান? অ্যান্টিলিয়ার পাশের ফ্ল্যাট ভাড়া পাওয়া যাচ্ছে, খরচ জানেন?

রোদে বাইক পার্কিং করবেন না

অনেক সময় বেখেয়ালে রোদের মধ্যে বাইক পার্ক করে চলে যান অনেকেই। এই অভ্যাস বন্ধ করতে বলছেন বিশেষজ্ঞরা। আসলে গরম কালে বাইকের ইঞ্জিন এমনই গরম হয়। তার উপর যদি কেউ গাড়িটিকে প্রখর রোদের মধ্যে রেখে দিয়ে চলে যান, সে ক্ষেত্রে সময়ের সাথে সাথে সূর্যের প্রচন্ড তাপে বাইকের ইঞ্জিন মাত্রাতিরুক্তভাবে গরম হবে। এতে বিপদ বাড়তে পারে। তাই সব সময় রোদ এড়িয়ে বাইক পার্ক করার চেষ্টা করুন।