সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ৩১ ডিসেম্বর থেকেই বদলাচ্ছে চেকবুকের (Chequebook) নিয়ম। দেশের প্রধান সরকারি ও বেসরকারি ব্যাংকগুলি ১ জানুয়ারি ২০২৭ থেকেই পুরনো চেকবুক পর্যায়ক্রমে তুলে নেবে বলে জানিয়েছে। এমনকি ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক ব্যবহারকারীকে আলফা নিউমেরিক কোড যুক্ত চেকবুক ব্যবহার শুরু করতে হবে বলেই জানানো হয়েছে। আর যদি এই চেকবুক বা বদলান, তাহলে ৫০ হাজার টাকা কিংবা তার বেশি টাকার চেক বাউন্স হতে পারে।
বদলে যাচ্ছে চেকবুকের নিয়ম
ব্যাংক পরিষেবাকে আরও সুরক্ষিত এবং স্বচ্ছ করতে ব্যাংক অফ ইন্ডিয়াসহ দেশের প্রথম সারির বেশ কয়েকটি ব্যাংক নতুন নির্দেশিকা জারি করেছে। ৫০,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে এবার আরও কড়া নিয়ম আরোপ করা হচ্ছে। ৩১ ডিসেম্বরের পর ৫০ হাজার টাকা কিংবা তার বেশি অংকের যে সকল চেকে আলফা নিউমেরিক কোড থাকবে না, সেগুলি আর গ্রহণ করা হবে না। এমনকি পরবর্তী সময়ে লেনদেনে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য ব্যাংকগুলিকে তাদের গ্রাহকদের এসএমএস এবং ইমেইলের মাধ্যমে নতুন চেক বইয়ের আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আলফা নিউমেরিক কোড কী? বোঝার সুবিধার্থে জানিয়ে রাখি, এই কোড হল অক্ষর এবং সংখ্যার একটি সমন্বয়। এই কোডের মাধ্যমে কোনও তথ্য বা নাম জালিয়াতি হওয়া থেকে আটকানো যায়। এমনকি কোডটি জাল চেকের মাধ্যমে আর্থিক প্রতারণা কিংবা সাইবার জালিয়াতি থেকেও সাধারণ মানুষকে রক্ষা করে। আরবিআই-র মূল লক্ষ্য হল চেক ক্লিয়ারিং ব্যবস্থাকে ডিজিটাল করা। যাতে ব্যাংকগুলির আধিকারিকদের এখন আর এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে চেক জমা না দিতে হয়।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা না পেলে পাঠান আইডি নম্বর, হবে পুনরায় ভেরিফিকেশন
এই নিয়মের ফলে আগে যে চেকগুলি ক্লিয়ার হতে ২ থেকে ৩ দিন সময় লাগত, সেখানে এখন মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তা সম্পন্ন হবে। তবে নতুন এই চেক বইয়ের ফি ব্যাংক এবং অ্যাকাউন্টের ধরন অনুযায়ী কিছুটা ভিন্ন ভিন্ন হতে পারে। ব্যাংক অফ ইন্ডিয়ার সেভিংস অ্যাকাউন্টের জন্য প্রতিবছর ২৫ পাতার একটি চেকবুক বিনামূল্যেই দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এরপর প্রতিটি পাতার জন্য অতিরিক্ত ৫ টাকা করে চার্জ করা হবে। তাই আপনার পুরনো চেক বই থাকলে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে আজই নেট ব্যাংকিং কিংবা মোবাইল অ্যাপের মাধ্যমে নিকটবর্তী শাখায় এই নতুন বুকের জন্য আবেদন করুন।










