EPFO পোর্টালে বন্ধ হল দুটি গুরুত্বপূর্ণ পরিষেবা, প্রভাব পড়বে সদস্যদের ওপর

Published:

EPFO Portal

সহেলি মিত্র, কলকাতাঃ EPFO গ্রাহকদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। রাতারাতি বন্ধ হয়ে গেল গুরুত্বপূর্ণ দুটি পরিষেবা, আর যার প্রভাব সকল সদস্যের ওপর পড়তে চলেছে। EPFO-র পোর্টালেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ হয়তো ভাবতেও পারেননি এমনটা হবে। এমনিতেই কয়েকদিন ধরে EPFO-র পোর্টালে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। ফলে পোর্টাল বন্ধ ছিল। কেউ কিছু অ্যাক্সেস করতে পারছিলেন না।

দুটি পরিষেবা বন্ধ করল EPFO

তাও আবার একটি নয়, দুটি দুটি পরিষেবা বন্ধ করে দিয়েছে EPFO। নিশ্চয়ই ভাবছেন কোন দুটি পরিষেবা? এই দুটি পরিষেবাই EPFO ​​UAN-এর সাথে সম্পর্কিত। এই পরিষেবাগুলি পোর্টালে আর পাওয়া যাবে না। রিপোর্ট অনুযায়ী, প্রথমটি হলো UAN অ্যাক্টিভেশন, এবং দ্বিতীয়টি হলো, সদস্যরা আর সরাসরি ওয়েবসাইট থেকে নতুন ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) তৈরি করতে পারবেন না। এই দুটি পরিষেবাই এখন সরকারের UMANG App-এ ট্রান্সফার করা হয়েছে।

আরও পড়ুনঃ এসি লোকাল তো ছিলই, এবার শিয়ালদা-কৃষ্ণনগর লাইনে ট্রেন সম্প্রসারণের ঘোষণা রেলের

সরকার জানিয়েছে, এখন এর জন্য আধার-ভিত্তিক ফেস অথেন্টিকেশন (FAT)-এরও প্রয়োজন হবে। এর অনলাইন পরিষেবাগুলোকে আরও দ্রুত, সুরক্ষিত এবং নির্ভরযোগ্য করার লক্ষ্যে একটি বড় ধরনের ডেটাবেস ও সফটওয়্যার আপগ্রেডের পর এই গুরুত্বপূর্ণ পরিবর্তনটি আনা হয়েছে। এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে কীভাবে UAN সক্রিয় করতে পারবেন? সেক্ষেত্রে সদস্যরা এখন আর ই- পিএফও ইউনিফাইড মেম্বার পোর্টালের মাধ্যমে তাদের UAN নম্বর সক্রিয় করতে পারবেন না। পরিবর্তে, আধার-ভিত্তিক প্রমাণীকরণ ব্যবহার করে উমাং অ্যাপের মাধ্যমে UAN সক্রিয়করণ সম্পন্ন করতে হবে।

UMANG অ্যাপের মাধ্যমে কীভাবে UAN সক্রিয় করবেন?

  • প্রথমেই গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে UMANG অ্যাপটি ডাউনলোড করুন।
  • এরপর EPFO ​সার্ভিসটি চালু করুন।
  • এখন ‘UAN Service through Face’ সেকশনের অধীনে ‘UAN Activation’ সিলেক্ট করুন।
  • আধার কার্ড দিয়ে মুখমণ্ডল শনাক্তকরণ সম্পন্ন করুন এবং স্ক্রিনে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন।