লাগবে না পুলিশ ভেরিফিকেশন, পাসপোর্ট যাচাই প্রক্রিয়া আরও সহজ করল সরকার

Published:

Passport

সৌভিক মুখার্জী, কলকাতা: আরও সহজ হল পাসপোর্ট (Passport) ভেরিফিকেশন। এবার থেকে আর থানায় দৌড়াদৌড়ির কোনও ঝামেলা থাকবে না। নিমেষের মধ্যেই হবে ভেরিফিকেশন। বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এমনকি এ বিষয়ে ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজিপির তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তবে সেক্ষেত্রে মানতে হবে কিছু শর্ত। তবেই থানার ঝামেলা মিটবে বলে জানানো হয়েছে।

পাসপোর্ট ভেরিফিকেশন এবার আরও সহজ

প্রথমেই জানিয়ে রাখি, এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গুজরাট সরকারের তরফ থেকে। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল জি এস মালিক সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে স্পষ্টভাবে জানিয়েছেন, থানায় না দিয়ে সরাসরি বাড়িতে বসেই এবার পাসপোর্ট ভেরিফিকেশন করা যাবে। তবে তার জন্য মানতে হবে কিছু শর্ত। প্রথমত পুলিশ ভেরিফিকেশনের সময় দেখা হবে যে সেই ব্যক্তি আদৌ ভারতীয় কিনা। অর্থাৎ ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। দ্বিতীয়ত দেখা হবে যে সেই ব্যক্তির বিরুদ্ধে আগে কোনও অপরাধমূলক রেকর্ড রয়েছে কিনা।

তবে এক্ষেত্রে আরও উল্লেখ করা দরকার, আলাদা করে ঠিকানা ভেরিফাই করার কিংবা আবেদনকারীর বাড়িতে গিয়ে সরাসরি দেখা করে ঠিকানা যাচাই করার বা স্বাক্ষর নেওয়ার যে নিয়ম এতদিন চালু ছিল তাও তুলে নেওয়া হয়েছে। যার ফলে নির্ঝঞ্ঝাট ভাবেই এবার করা যাবে ভেরিফিকেশন। এমনকি আরও উল্লেখ করতে হয়, যদি কোনও আবেদনকারীর তথ্যে কোনও গরমিল ধরা পড়ে বা সন্দেহ মনে হয়, তাহলে সেক্ষেত্রে আবেদনকারীকে থানায় ডেকে পাঠানো যাবে না। দরকার পড়লে পুলিশ আবেদনকারীর বাড়ি গিয়ে তথ্য যাচাই করতে পারে।

আরও পড়ুন: মমতার ‘বাংলার বাড়ি’ নাম বদলে হল ‘পশ্চিমবঙ্গ আবাস’, আজই ঢুকবে দ্বিতীয় কিস্তির টাকা

আসলে সাধারণ মানুষকে হয়রানি থেকে মুক্তি দেওয়ার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে প্রশাসনিক কাজ আরও দ্রুত হবে এবং পাসপোর্ট তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে। তবে এক্ষেত্রে উল্লেখ না করলেই নয়, এই সিদ্ধান্ত শুধুমাত্র গুজরাট সরকারের তরফ থেকেই নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে এই নিয়ম কার্যকর হচ্ছে না।