জানেন কি কীভাবে চপ্পলের নাম ‘হাওয়াই’ হল? রইল ইতিহাস

Published:

Hawai Chappal

প্রীতি পোদ্দার, কলকাতা: ঘুরতে যাওয়া থেকে শুরু করে ঘরের ভিতর, উঠোনে ঘুরে বেড়ানো.. সবকিছুর জন্য সবচেয়ে আরামদায়ক ফুটওয়্যার (Footwear) হল হাওয়াই চপ্পল (Hawai Chappal)। না থাকবে ফোসকা পরার কোনো সম্ভাবনা, না থাকবে পা ব্যথা। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই হাওয়াই চপ্পল পরে গোটা রাজ্য ঘুরতেন। কিন্তু জানেন কি এই চপ্পলের নামের কীভাবে ‘হাওয়াই’ হয়েছে (Unknown Facts)? চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

কীভাবে নাম হল চপ্পলের?

পুরাতন নানা তথ্য অনুযায়ী জানা গিয়েছে,’Hawaiian sandal’ নামটি এসেছে আমেরিকার ‘Hawaiian Island’ বা ‘হাওয়াই দ্বীপ’ থেকে। সেখানে একটি বিশেষ ধরনের গাছ রয়েছে, যার নাম ‘T’। তার থেকে পাওয়া Fabric থেকেই নাকি হাওয়াই চপ্পল তৈরি হয়। তাই সেখান থেকেই এই নামকরণ হয়েছে চপ্পলের। যদিও এই নাম নিয়ে অনেকেই নানা মত প্রকাশ করেছেন। অনেকে বলেন, এই চপ্পল হাওয়ার মতোই হালকা। তাই একে হাওয়াই চপ্পল বলা হয়।

জাপান থেকে তৈরি হয়েছিল ডিজাইন?

আমেরিকা চপ্পলের নামের উৎসস্থল হলেও অনেক ইতিহাসবিদ জানিয়েছে এই নাম আসলে এসেছে জাপান থেকে। সেখানে ‘জোরি’ নামের বিশেষ এক ধরনের জুতো পাওয়া যেত। এছাড়াও ‘গিতা’ নামে একটি হাই হিল স্যান্ডেলও বেশ জনপ্রিয় ছিল তাই, এই দুই জুতোর সংমিশ্রণে তৈরি হয়েছে হাওয়াই চপ্পল। এছাড়াও আরও এক গোষ্ঠী জানিয়েছেন জাপান থেকে বেশ কয়েকজন হাওয়াইতে কাজের জন্য গিয়েছিলেন। সেখানে তাঁদের চপ্পলের বিষয়টি জানতে পারে হাওয়াই দ্বীপের বাসিন্দারা। এরপর জাপানিজ ডিজাইনের উপর ভিত্তি করেই এই হাওয়াই চপ্পল তৈরি হয়েছিল।

আরও পড়ুন: জানেন, কেন হাসপাতালের চাদর সবসময় সাদা থাকে?

তবে নাম যেই জায়গা থেকেই আসুক না কেন ভারতের বাজারে এই জুতো দারুণ জায়গা করে নিয়েছে। বর্তমানে এই জুতোর নানা ধরনের জিজাইন বাজারে এসে গিয়েছে। প্রতিটি নামী জুতোর ব্র্যান্ড এখন হাওয়াই চপ্পল নিয়ে আসছে গ্রাহকদের জন্য। শুধু তাই নয় বিভিন্ন ফ্যাশনেবল হাওয়াই চপ্পল বিক্রি হচ্ছে অনলাইনেও। সবমিলিয়ে পায়ের জন্যও এই জুতো বেশ ভালো এবং আরামদায়ক।