মাছ খেতে গিয়ে গলায় বিঁধেছে কাঁটা? ৫ ঘরোয়া টোটকাতেই পাবেন স্বস্তি

Published:

Health Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালি যে মাছ ছাড়া একদমই চলে না, তা বেশ বোঝা যায়। যেখানেই থাকুক না কেন ঠিক খুঁজে খুঁজে মাছ কিনে আনে। কিন্তু সমস্যা একটাই মাছ (Fish) প্রিয় হলেও মাছ খেতে গিয়ে একটু অন্যমনস্ক হলেই গলায় ঢুকে যায় কাঁটা (Fish Bone) । যদিও গলায় কাঁটা আটকে গেলে তা কিছু ক্ষণ পর নিজে থেকেই নেমে যায়। কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে, অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। ঢোক গিলতে যেমন সমস্যা হয়, ঠিক তেমনই আবার গলাও সুড়সুড়ি হয় এমনকি গলায় ব্যথা হয়। তাই আমাদের আজকের প্রতিবেদন বেশ কিছু টোটকা (Health Tips) নিয়ে এসেছে যা চটজলদি আপনার গলার কাঁটা নিমেষেই ভ্যানিশ করে দেবে।

আপেল সিডার ভিনেগার

এককাপ হালকা গরম জলে এক বড় চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে নিতে হবে। আসলে ওই আপেল সিডার ভিনিগারের মধ্যে থাকা অ্যাসিটিক অ্যাসিড মাছের কাঁটা গলিয়ে দিতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে জল ছাড়া শুধু আপেল সিডার ভিনিগার খেলেও গলায় বেঁধে থাকা কাঁটা গলে নরম হয়ে যায়।

শুকনো ভাত

গলার কাঁটা সরিয়ে দিতে শুকনো ভাত বেশ ভালো। এর জন্য শুকনো ভাত ভালো করে একটু চটকে দলা পাকিয়ে মুখে দিয়ে না চিবিয়ে সরাসরি গিলে নিতে হবে। এভাবে ৩-৪ বার কয়েকবার খ্যে নিলেই দেখবেন গলার কাঁটা উধাও হয়ে গিয়েছে। আসলে ভাতের আঠা মাছের কাঁটাকে নীচে নামিয়ে দেয়।

পাকা কলা

জানা গিয়েছে, পাকা কলাও গলার কাঁটা দূর করতে বেশ সক্ষম। এর জন্য পাকা কলায় প্রথমে ছোট করে কামড় দিয়ে না চিবিয়ে গিলে ফেলার চেষ্টা করুন। এতেই মাছের কাটা কলার সঙ্গে নীচে নেমে যেতে পারে। তবে যদি মনে হয় কাঁটা যায়নি, তাহলে পুনরায় পাকা কলাও সামান্য কামড়ে আবার গিলে ফেলুন, দেখবেন কাঁটা নেমে যাবে পুরোপুরি।

রুটির ম্যাজিক

বাড়িতে থাকা পাঁউরুটি বা আটার রুটিও গলার কাঁটা দূর করতে বেশ কার্যকরী। আর এতে সময়ও অনেক কম লাগে। এক্ষেত্রে পাঁউরুটি বা রুটি না চিবিয়ে চিবিয়ে সরাসরি গিলে ফেলতে হবে। এরপরই সামান্য জল খেতে হবে। দেখবেন কাঁটা পুরোপুরি গায়েব। এমনকি গলার যে ব্যথা ভাবটা থাকবে সেটাই ধীরে ধীরে কমে যাবে।

আরও পড়ুন: কুকুরের কামড়ে বাড়ে জলাতঙ্কের ঝুঁকি! সংক্রমণ এড়াতে করে ফেলুন এই কাজগুলি

মার্শমেলো

মার্শমেলোও নাকি গোলা কাঁটা দূর করতে পারে। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এই উপাদান বেশ উপকারি। এর জন্য একটা বড় মার্শমেলো নিয়ে মুখে কিছুক্ষণ রেখে লালার মাধ্যমে সামান্য নরম করে নিতে হবে। তারপর নরম হয়ে গেলে একবারে গিলে ফেলুন। দেখবেন গলার কাঁটাও সরে গিয়েছে। আসলে মার্শমেলোর চটচটে চিনি কাঁটাকে একদম গলার থেকে সরিয়ে পেটে পৌঁছে দেবে।

আরও Fish Fish Bone Health