লাউ দিয়ে রেস্তোরাঁ-স্টাইল বানিয়ে ফেলুন কোপ্তা কারি, স্বাদ হবে অসাধারণ

Published:

Kofta Curry With Lau

প্রীতি পোদ্দার, কলকাতা: শাক সবজি খেতে একদমই মন চায় না। কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হলে এগুলি খাওয়া বেশ জরুরি। চিকিৎসক থেকে পুষ্টিবিদ সকলেই বলেন যে পেট ঠান্ডা করতে হলে সবসময় ঠান্ডা জাতীয় শাকসবজি খাওয়া খুব গুরুত্বপূর্ণ। আর সেগুলির মধ্যে অন্যতম হল লাউ (Bottle Gourd)। অনেকের বাড়িতে লাউ দিয়ে ডাল, ঝোল রাঁধা হয়ে থাকে। কিন্তু রোজ এক ধরনের খাবার খেতে ভালোলাগে না। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে লাউ এর এক সুস্বাদু রেসিপি আর সেটি হল লাউয়ের কোপ্তা কারি (Kofta Curry With Lau)। রইল প্রণালী।

উপকরণ

লাউয়ের কোপ্তা কারি বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল — লাউ, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেসন, গোটা জিরে, ধনে গুঁড়ো, চিনি, টক দই, সর্ষে, হিং, কারি পাতা, ধনেপাতা কুচি, সাদা তেল, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

লাউয়ের কোপ্তা কারি বানানোর জন্য লাউ গুলোর খোসা ছাড়িয়ে গ্রেড করে নিতে হবে। এবার তার মধ্যে সামান্য নুন হলুদ গুঁড়ো জিরেগুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেসন, গোটা জিরে এবং ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই মিশ্রণ তৈরি করার সময় ভুলেও জল দেওয়া যাবে না। এবার একটি থালায় সামান্য সাদা তেল মাখিয়ে সে মিশ্রণটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। গ্যাসের উপর কড়াইয়ের সামান্য জল ফুটিয়ে নিতে হবে এবং তার ওপর একটি স্ট্যান্ড রেখে সেই লাউ মাখার থালাটা রেখে ৭-৮ মিনিট ঢেকে রাখতে হবে।

লাউ গুলো সেদ্ধ হয়ে এলে এবার থালাটা নামিয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। কড়াইতে সামান্য সরষের তেল গরম করে তার মধ্যে সে কেটে রাখা লাউয়ের টুকরো গুলোকে ভেজে নিতে হবে। ভাঁজার আগে অবশ্যই লাউয়ের টুকরো গুলোর ওপর সামান্য বেসনের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে, তাহলে ভাজা গুলো বেশ কুড়মুড়ে হবে। লাভের টুকরোগুলো ভাজার পর ওই একই তেলে গোটা জিরে, কালো সর্ষে, কারি পাতা এবং শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে নিতে হবে। মসলাগুলো হালকা ভাজা হলে ওর মধ্যে হিং ছড়িয়ে দিয়ে নিতে হবে। অন্যদিকে একটি বাটিতে হলুদ গুড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে নিতে হবে।

আরও পড়ুন: বৃষ্টির দিনে উপভোগ করুন ছোট মাছের মুখরোচক পদ, বানিয়ে নিন কলাপাতায় মরিচ ঝাল

কড়াইতে ফোড়ন এবং হিং এর মধ্যে সেগুলো রাখা মশলাটা ঢেলে দিতে হবে। তার পাশাপাশি টক দইয়ের মধ্যে সামান্য চিনি মিশিয়ে সেটিকে ফেটিয়ে এই মসলার মধ্যে দিয়ে দিতে হবে। একদম লো ফ্লেমে পুরো মশলাটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে টক দইটি না ফেটে যায় সেদিকে ও নজর রাখতে হবে। ভালো করে গ্রেভির মসলা কষানো হয়ে এলে ভেজে রাখা লাউয়ের টুকরো গুলো দিয়ে দিতে হবে। ব্যস তাহলেই তৈরি লাউয়ের কোপ্তা কারি।

আরও Bottle Gourd Recipe