বাজার ছেয়ে গেছে কার্বাইড দিয়ে পাকানো আমে, জেনে নিন কীভাবে চিনবেন ভালোটা

Published:

Mango in Market

অনন্যা সরকার, কলকাতা: গ্রীষ্মকালের ফলের রাজা আমের (Mango) দেখা মেলে বাজারে বাজারে। আম প্রেমীরা এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। হিমসাগর, ল্যাংড়া থেকে গোলাপখাস বা তোতাপুরী – লিস্ট থেকে বাদ যায় না কোনও কিছুই। কিন্তু রঙ বা গন্ধ দেখে যে আম বাজার থেকে আপনি বেছে নিচ্ছেন, তা সুস্বাদু হলেও আপনার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ কিনা তা যাচাই করছেন কি? ফল ব্যবসায়ের সাথে যুক্ত ব্যক্তিরা জানাচ্ছেন, চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত আম পাকানোর জন্য কার্বাইড প্রয়োগ করা হচ্ছে, যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। এই ধরনের ফলে বাজার ভরে যাওয়ার ফলে ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে। 

কিভাবে চিনবেন কৃত্রিমভাবে পাকানো আম ?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কৃত্রিমভাবে পাকানো আম বাইরে থেকে পুরোপুরি হলুদ বা পরিপক্ব দেখতে লাগলেও, ভেতরে প্রায়শই কাঁচা থাকে। এগুলোতে প্রাকৃতিকভাবে পাকা আমের মতো সুগন্ধ ও স্বাদ – কোনোটাই থাকে না। বাইরে থেকে আকর্ষণীয় এই আমের স্বাদ তাই প্রায়শই ক্রেতাদের প্রত্যাশা পূরণ করতে পারে না। শুধু তাই নয়, রাসায়নিক দিয়ে পাকানো ফল খেলে পেটে ব্যথা,বমি, ডায়রিয়া, মাথা ঘোরা এবং গলা ব্যথার সমস্যা হতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। শিশু, বয়স্ক ব্যক্তি বা যাদের আগে থেকেই কোনো শারীরিক অসুস্থতা রয়েছে, তাদের ক্ষেত্রে এই রাসায়নিকের প্রভাব আরও গুরুতর হতে পারে। এই কারণেই এখন বাজারে বিক্রি হওয়া ফলের গুণমান এবং সুরক্ষার দিকে নজর দেওয়ার প্রয়োজন বেশি করে অনুভব করছেন ক্রেতারা। 

আরও পড়ুনঃ ‘গরিবের ইলিশ’ পেংবা এবার পড়বে বাঙালির পাতে, স্বাদ হুবহু হলেও দাম অর্ধেকেরও কম

খাদ্যদ্রব্যের মান নিয়ে চিন্তিত ক্রেতারা দাবি করছেন, প্রাকৃতিকভাবে পাকা ফলের প্রচার এবং কঠোরভাবে আইন প্রয়োগ করলে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত ফল বাজার থেকে কিনতে পারবেন। বিশেষজ্ঞরা এই গ্রীষ্মে আম কেনার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে এবং ফলের গুণমানের দিকে বিশেষ নজর দিতে পরামর্শ দিচ্ছেন, যাতে স্বাদ এবং স্বাস্থ্য – দুইই বজায় থাকে।

আম কেনার সময় কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে ?

বাজার থেকে আম কেনার সময় কয়েকটা জিনিস ভালোভাবে পরখ করে নিন – 

  • ১. চকচকে এবং পুরো হলুদ রঙের আম ভালো করে দেখে নিন। কারণ কার্বাইডে পাকানো আম বাইরে থেকে হয়তো পুরোপুরি হলুদ হয় কিন্তু ভেতরে কাঁচা থাকে। 
  • ২. প্রাকৃতিকভাবে পাকা আমের একটি হালকা এবং মিষ্টি গন্ধ থাকে, সেটা যাচাই করে নিন।
  • ৩. আম খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিন। কেনার পর কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে বাইরের ময়লা দূর হয়ে যায়।
আরওCarbideMango