সৌভিক মুখার্জী, কলকাতা: আমেরিকা এবং ইরানের মধ্যকার চলমান যুদ্ধ (Iran-United States War) আর মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবার গোটা বিশ্বের সাধারণ মানুষের পকেটে টান ফেলতে চলেছে। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার বা আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা এক সতর্কবার্তায় (IMF Forecast on World Economy) জানিয়েছেন, যদি এই যুদ্ধ দ্রুত না থামে এবং তেলের দাম আকাশছোঁইয়া ঠেকে, তাহলে বিশ্বের অর্থনীতি কঠিন সময়ের মুখোমুখি হবে। আর এর প্রভাব নিয়ন্ত্রণ করতে বিভিন্ন দেশের সুদের হার আরও বাড়তে পারে।
ঘনিয়ে আসছে বিপদ
আসলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী কার্যত স্থগিত। ওয়াশিংটনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, হরমুজ বন্ধ থাকার কারণে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। যার ফলে শিপিং খরচ এবং জ্বালানির দাম একেবারে রেকর্ড ছাড়াচ্ছে। আর এই জলপথ দিয়ে সার বা ফার্টিলাইজার পরিবাহিত হয়। সারের সরবরাহ বিঘ্নিত হলে বিশ্বজুড়ে ফসলের উৎপাদন কমবে। যার সরাসরি প্রভাব পড়বে খাবারের দামের উপরে।
এদিকে আইএমএফ এর স্ট্রাটেজি ডিরেক্টর ক্রিশ্চিয়ান মুমসেন একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান তুলে ধরেছেন। তাঁর মতে, উন্নত দেশগুলির মানুষ তাদের আয়ের প্রায় ৩৬ শতাংশ খরচ করেন খাবারের পেছনেই। আর এই দেশগুলির খাবার খাবারের খরচ আয়ের মাত্র ৯ শতাংশ। যার ফলে তেল ও সারের সংকট ভারতের মতো উদীয়মান অর্থনীতি এবং অন্যান্য গরিব দেশগুলির সাধারণ মানুষের উপরেই সবথেকে বেশি প্রভাব ফেলবে।
এমনকি তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্যের আবেদন আসতে শুরু করেছে। আর আইএমএফের অনুমান অনুযায়ী, আগামী দিন নতুন করে আর্থিক সহায়তার চাহিদা ২০ থেকে ৫০ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে। এদিকে বর্তমানে আইএমএফ এর ৩৯টি বিশেষ প্রোগ্রাম চালু রয়েছে। আর আরও অন্তত এক ডজন দেশ সাহায্যের জন্য লাইন দিয়েছে।
আরও পড়ুন: ATM থেকে PF-র টাকা তুললে প্রভাব পড়বে পেনশনে? জেনে রাখুন
এদিকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলিকে এখনই সুদের হার বাড়ানোর তাড়াহুড়ো না করে পরামর্শ দিয়েছেন আইএমএফ প্রধান। তিনি ‘অপেক্ষা করো এবং দেখো’ নীতি নেওয়ার কথাই বলেছেন। তাঁর মতে, যদি যুদ্ধ দ্রুত দ্রুত শেষ হয়, তাহলে বড় ধরনের কোনও পদক্ষেপের প্রয়োজন পড়বে না। আর একই সাথে সরকারগুলোকে রফতানি বন্ধ বা কর কমানোর মতো সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ করেছেন তিনি।










