বাস্তু মেনে বাড়ির তুলসীর পাশে লাগান এই গাছগুলি, আর্থিক সমস্যা ঘুচে হবে ধন বর্ষা

Published:

Tulsi Plant

অনন্যা সরকার, কলকাতা: মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় পরিশ্রম তো এত করছি, কিন্তু সফলতা কোথায়! আর্থিক সমস্যা যেন শেষই হচ্ছে না। আয় হয়তো ঠিক আছে, কিন্তু সঞ্চয় হয় না এতটুকু কিংবা হঠাৎই বেড়ে যায় খরচ। এরকম পরিস্থিতিতে, মানুষ প্রায়শই বাস্তু (Vastu) ও জ্যোতিষশাস্ত্রে (Astrology) প্রণীত ছোট ছোট সমাধানের খোঁজ করেন। ভারতীয় সংস্কৃতিতে ঘরে গাছপালা রাখা শুধু গৃহের শোভা বাড়ানোর জন্য নয়, বরং উপকরণ হিসেবেই বিবেচনা করা হয় না, বরং এগুলিকে শুভ শক্তি এবং গ্রহতারা চক্রের সাথেও যুক্ত করে দেখা হয়। সনাতন ঐতিহ্যে তুলসী গাছের (Tulsi Plant) গুরুত্ব অপরিসীম। বাস্তু মতে, তুলসী গাছের পাশে আরও কিছু বিশেষ গাছ লাগালে সৌভাগ্য বৃদ্ধি পায়। এগুলি কী কী, চলুন জেনে নিই। 

তুলসীর সাথে কোন কোন গাছ লাগালে কমবে আর্থিক সমস্যা?

ভারতীয় ঐতিহ্যে তুলসী গাছের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। দেবী লক্ষ্মী তুলসীতে বাস করেন বলে বিশ্বাস করা হয়। এই গাছের পুজো নিয়মিত করলে, তা গৃহে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। জ্যোতিষশাস্ত্র মতে, তুলসীর পাশে কিছু বিশেষ গাছ লাগালে এর শুভ প্রভাব আরও বৃদ্ধি পায়। তবে, এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণই ধর্মীয় এবং ঐতিহ্যগত বিশ্বাসের উপর ভিত্তি করে। 

শমী গাছ: জ্যোতিষশাস্ত্রে শমী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। শমী গাছ ভগবান শনিদেবের সঙ্গে সম্পর্কিত বলে বিশ্বাস করা হয়। এই গাছ বাড়িতে অনেক কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। বলা হয় যে, তুলসী ও শমী একসাথে রাখলে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। যেসব ব্যক্তিরা কর্মক্ষেত্রে বা ব্যবসায় প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছেন, তারা এই গাছটিকে শুভ মনে করে তুলসীর পাশে রোপন করেন।

কলা গাছ: ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কলা গাছ ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত। এতে বৃহস্পতির শুভ শক্তিও রয়েছে বলে বিশ্বাস। বলা হয়, তুলসী গাছ এবং কলা গাছ একসাথে রাখলে ঘরে লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ একসাথে আসে।  জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যারা প্রতি বৃহস্পতিবার কলা গাছের পূজো করেন, তাদের বৃহস্পতি শক্তিশালী হয় এবং জীবনে উন্নতি ও সুখসমৃদ্ধি আসে। কলা গাছ বাড়ির উত্তর বা পূর্ব দিকে রোপন করা অত্যন্ত শুভ।

মানি প্লান্ট: দীর্ঘকাল ধরেই বিভিন্ন সংস্কৃতিতে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয় মানি প্লান্টকে। বাস্তুশাস্ত্র অনুসারে, এটিকে সঠিক দিকে রাখলে বাড়িতে আর্থিক ভারসাম্য বজায় থাকে। মানি প্লান্ট তুলসী গাছের কাছে রাখলে, তা বাড়ির শক্তির ভারসাম্য বজায় রাখতে পারে। দক্ষিণ-পূর্ব কোণ মানি প্লান্টের জন্য আদর্শ স্থান। অনেকেই বিশ্বাস করেন, এই গাছের যত্ন নিলে বাড়িতে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়, যা বাড়ির সদস্যদের জীবনযাত্রা ও চিন্তাভাবনা তো প্রভাব ফেলে। 

ক্রাসুলা গাছ: এই গাছটি ছোট এবং আকর্ষণীয় দেখতে হলেও, এটিকে শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্যই রাখা হয় না। বাস্তু ও ফেং শুই (Feng Shui)-তে এর বিশেষ তাৎপর্য রয়েছে। এর মোটা পাতা সম্পদ সঞ্চয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয়। মনে করা হয় যে, তুলসী গাছের কাছে ক্রাসুলা রাখলে বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং এটি আর্থিক সমস্যাও দূর করতে সাহায্য করে। বাড়ির প্রধান দরজার কাছে এই গাছ রাখা খুব উপকারী। 

আরও পড়ুনঃ আরবানাতে থাকার যোগ্যতা কী? রচনার ফ্ল্যাটের দাম কত জানেন?

জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে গাছপালা সম্পর্কিত অনেক প্রচলিত বিশ্বাস রয়েছে। কিন্তু মনে রাখতে হবে, গাছ শুধু পুঁতলেই হবে না, তার সঠিক যত্ন নেওয়াও প্রয়োজন। নিয়মিত জল দেওয়া, আশপাশ পরিষ্কার করা ও গাছগুলিকে সুস্থ রাখা অপরিহার্য। তুলসী সহ এই গাছগুলি রোপন করার উদ্দেশ্য শুধুমাত্র ধনবৃদ্ধিই নয়, তার সাথে শান্ত-স্নিগ্ধ ও ইতিবাচক পরিবেশ তৈরি করাও।