Skip to content
India Hood
নতুন খবর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • আন্তর্জাতিক
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • অফবিট
  • ধর্ম
  • ব্যবসা
  • রাশিফল
  • সেরা দশ
  • বাংলা ক্যালেন্ডার
  • আপনার রাশিফল
  • Newসোনার দাম
  • রুপোর দাম
  • পেট্রোলের দাম
  • ডিজেলের দাম
  • গ্যাসের দাম
  • আবহাওয়া
  • ভক্তি ও মন্ত্র
অন্যান্য

LPG থেকে UPI, প্যান কার্ড্‌ ATM! ১ জুন থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম

Souvik Mukherjee

Published: May 29, 2026

subscribe
June Month Rules Change
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: হাতেগোনা দু’টো দিন বাকি। ক্যালেন্ডারের পাতা উল্টালেই জুন মাস। তবে প্রতি মাসের প্রথম দিনেই একাধিক পরিবর্তন আসে, যেগুলি সরাসরি মাসিক বাজেট এবং জীবনযাত্রার উপরে প্রভাব ফেলে (June Month Rules Change)। আর এর মধ্যে রান্নার গ্যাসের নতুন দাম থেকে শুরু করে ইউপিআই লেনদেন, প্যান কার্ডের নতুন গাইডলাইন, এটিএম-এ টাকা তোলার মতো বেশ কিছু পরিবর্তন রয়েছে। চলুন জেনে নেওয়া যাক জুন মাসে কী কী পরিবর্তন আসছে।

ইউপিআই পেমেন্টের নতুন নিয়ম

ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে প্রতারণা বা জালিয়াতি রুখার জন্য এবার ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সুরক্ষাকবচ নিয়ে আনছে। জানা গিয়েছে, ১ জুন থেকে যে কোনও ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর সময় সেই প্রাপকের কিউআর কোড স্ক্যান করলেই বা মোবাইল নম্বর ইনপুট করলে শুধুমাত্র তাঁর নিজের দেওয়া নাম বা ছদ্মনাম দেখা যাবে না, বরং ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টটিতে নথিভুক্ত আসল নাম স্ক্রিনে ভেসে উঠবে। ফলত, ভুল অ্যাকাউন্টে টাকা চলে যাওয়া বা ভুয়ো পরিচয়পত্রের প্রতারণা একেবারে বন্ধ হবে।

🌧️ সতর্কতা জারী করলো আবহাওয়া দপ্তর, জানুন কেমন থাকবে আজকের আবহাওয়া › ☁️ বৃষ্টি পড়বে নাকি উঠবে রোদ, জানুন আগামীকালের আবহাওয়া › 🔮 আগামীকাল কি আপনার ভাগ্য ঘুরবে, জানুন কালকের রাশিফল › 🪙 অনেকটায় বদলে গেল সোনার দাম, জানুন আজকের রেট ›

রান্নার গ্যাসের দাম বাড়ার আশঙ্কা

যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে এমনিতেই জ্বালানি সংকটে ভুগছে গোটা দেশ। বাণিজ্যিক গ্যাসের দাম তো আকাশছোঁয়া। তাই ১ জুন থেকে ফের গ্যাসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি প্রতিমাসের ১ তারিখে গ্যাসের দাম পরিবর্তন করে। আর মে মাসে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম অনেকটাই বাড়ানো হয়েছিল। ফলত, জুন মাসের শুরুতেই বাণিজ্যিক বা ঘরোয়া উভয় সিলিন্ডারের দাম হয়তো বাড়তে পারে, যা হোটেল বা রেস্তোরাঁর ক্ষেত্রে প্রভাব ফেলবে।

প্যান কার্ডের নতুন নিয়ম

নতুন আয়কর নির্দেশিকা অনুযায়ী, প্যান কার্ড ব্যবহারের ক্ষেত্রে এবার কিছু জায়গায় স্বস্তি পাওয়া যাবে। জানা গিয়েছে, দিনে ৫০ হাজার টাকার বেশি নগদ টাকা ব্যাংকে জমা দিলে এতদিন প্যান কার্ড বাধ্যতামূলক ছিল। তবে নতুন নিয়মে সেই বাধ্যবাধকতা তুলে নেওয়া হচ্ছে। পাশাপাশি প্যান কার্ড ছাড়া সম্পত্তি কেনাবেচার সর্বোচ্চ সীমা ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে এবার ২০ লক্ষ টাকা করা হচ্ছে। আর ৪৫ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি কেনাবেচা, জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট বা বছরে ১০ লক্ষ টাকার বেশি নগদ উত্তোলনের ক্ষেত্রে প্যান কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক।

এটিএম-এ টাকা তোলার নিয়ম

জুন মাসের প্রথম দিন থেকেই একাধিক রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাংকগুলি এটিএম ট্রানজেকশন ফি এবং টাকা তোলার সীমার নিয়মে কিছুটা কাটছাঁট করবে। জানা গিয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিছু নির্দিষ্ট ডেবিট কার্ডে দৈনিক ক্যাস তোলার লিমিট কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এইচডিএফসি ব্যাংক ইতিমধ্যে ইউপিআই-র মাধ্যমে এটিএম থেকে টাকা তোলার লেনদেনকে তাদের মাসিক বিনামূল্যে এটিএম ব্যবহারের সীমার মধ্যে নিয়ে এসেছে। অতিরিক্ত লেনদেন করলে গ্রাহকদের চার্জ গুনতে হবে।

সোলার প্যানেল বা সৌর বিদ্যুৎ প্রকল্পের নতুন নিয়ম

পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে আগামী ১ জুন থেকে এএলএমএম সংক্রান্ত নতুন নিয়ম লাগু হচ্ছে। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, সমস্ত সরকারি প্রকল্প, নেট মিটারিং এবং ভর্তুকিযুক্ত সোলার প্রজেক্টে শুধুমাত্র সরকার অনুমোদিত তালিকাভুক্ত দেশীয় সোলার মডেল এবং সেলের মাধ্যমেই ব্যবহার করতে হবে। যার ফলে সোলার প্যানেলের দাম সাময়িকভাবে কিছুটা বাড়তে পারে।

আরও পড়ুন: ISL জিতিয়েও ইস্টবেঙ্গল ছাড়তে হবে অস্কারকে? কী সিদ্ধান্ত নেওয়া হল মিটিংয়ে?

এফডি-তে সুদের হারে পরিবর্তন

জুন মাসের শুরুতে ভারতীয় রিজার্ভ ব্যাংক নতুন আর্থিক নীতি এবং বাজারের পরিস্থিতি খতিয়ে দেখে একাধিক সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হারে বড়সড় পরিবর্তন আনা হতে পারে। প্রবীণ নাগরিক এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর সুদের হারের এই সংশোধন বেশ চাপ ফেলতে পারে বলেই অনুমান বিশেষজ্ঞদের।

আরও Liquefied Petroleum Gas Permanent Account Number Reserve Bank of India Unified Payments Interface

আরও খবর

“আপনারা ২০০ বছর নিয়ে এখন তাড়াহুড়ো কেন?” লন্ডনে গিয়ে বড় বার্তা প্রধান বিচারপতির
ঘাটালে ‘পুরুষ বিধবা’! ৫ বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন বৃদ্ধ, তদন্তে নামল প্রশাসন
৫৫১টি উইকেট, ১৮০০-র বেশি রান, টিম ইন্ডিয়ার প্রাক্তনি ঘুরে বেড়াচ্ছেন মেট্রোতে
ছ’মাস ধরে নিখোঁজ মেয়ে, হাতে প্ল্যাকার্ড নিয়ে মুখ্যমন্ত্রীর অপেক্ষায় অসহায় বাবা
“উনি জানতেন না আমি উইকেট টেকার” বল হাতে দাপট দেখিয়ে মুখ খুললেন বৈভব
কলকাতায় নয়া চমক, শীঘ্রই গঙ্গায় নামবে দেশের প্রথম ব্যাটারিচালিত যাত্রীবাহী ভেসেল
যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাদেই চলছে উদ্দাম যৌনতা? ভাইরাল ভিডিও
মেটাতেই হবে ২২,০০০ কোটি? সুভাষ চন্দ্রের ঋণ কাণ্ডে এবার ময়দানে LIC, HDFC ও Union Bank

খবর পড়ুন যেটা আপনার জন্য জরুরি !!

About Us
Career (Join Us)

Quick Links

Contact Us
Advertise With Us
Terms & condition
Editorial Team Info
Funding Information
Refund & Cancellation

Site Links

Disclaimer
Privacy Policy
Ethics Policy
Correction Policy
Fact Checking Policy

Follow Us

Daily Trending

বাংলা ক্যালেন্ডার (Bangla Calendar) আজকের রাশিফল (Aajker Rashifal) সোনার দাম (Gold Rate) রুপোর দাম (Silver Rate) আবহাওয়া (Ajker Abohawa) পেট্রোলের দাম ডিজেলের দাম গ্যাসের দাম আগামীকালের আবহাওয়া পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬ ( West Bengal Election ) উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 ( WB HS Result 2026) হনুমান চালিশা ( hanuman chalisa in Bengali)
Copyright © Hoodgen Private Limited

IndiaHood New Logo
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • লোকাল খবর
  • রাশিফল
  • আবহাওয়া
  • জয়েন
  • ইনস্টল করুন