বিষধর সাপের সাথে মরণপণ লড়াই, নিজে প্রাণ দিয়ে ৩০ শিশুকে বাঁচিয়ে দিয়ে গেল ‘কালী’

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কুকুর (Street Dog) মানেই বিপদজনক! দেখলেই কামড়ে দেয়! ওড়িশার ময়ূরভঞ্জের এক পথপুকুর সেই ধারণা বদলে দিয়েছে। সম্প্রতি শিশুদের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছিল সে। হ্যাঁ, কালী নামক এক কুকুর বিষধর সাপের সাথে লড়াই করে 30 জন শিশুকে প্রাণে বাঁচিয়েছে। তবে দুঃখের বিষয়, কচিকাঁচাদের রক্ষা করে নিজে বাঁচতে পারেনি সে। বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে কালীর। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই নেট নাগরিকদের মন জয় করে নিয়েছে ওড়িশার অবলা।

30 জন শিশুকে বাঁচিয়ে মৃত্যুবরণ করে কালী

বেশ কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, ওড়িশার ময়ূরভঞ্জের ধীরাকুলা গ্রামে অবস্থিত একটি কিন্ডারগার্ডেন স্কুলের খুদে পড়ুয়ারা বাইরে খেলছিল। সেই সময় বাচ্চাদের কাছে এগিয়ে আসে একটি বিষধর সাপ। খেলার ছলে বাচ্চারা সাপটিকে প্রথমদিকে দেখতে না পেলেও চোখ পড়ে যায় কালীর। বিপদ ঘটতে পারে বুঝতে পেরেই স্কুল পড়ুয়াদের বাঁচাতে একেবারে ঝাঁপিয়ে পড়ে সে। সাপটি শিশুদের কাছে পৌঁছে যায় তার আগে ওই বিষধরের সাথে লড়াই করতে থাকে পথকুকুরটি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবি, ভিডিও ও গ্রামবাসীদের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, বাচ্চাগুলিকে বাঁচাতে গিয়ে বেশ কয়েকবার সাপের কামড় খেতে হয়েছিল কালীকে। কিন্তু তাতেও হাল ছাড়েনি সে। দীর্ঘক্ষণ সাপটির সাথে লড়াই করে শেষ পর্যন্ত এই বিষধরকে দাঁত দিয়ে ছিড়ে ফেলে কালী। তাতে মৃত্যু হয় সাপটির। যদিও এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই পথকুকুরটির শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। চিকিৎসকরা বলছেন, ততক্ষণে শরীরে বিষ কাজ করতে শুরু করে দিয়েছিল। তাতেই এক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় কালীরও।

অবশ্যই পড়ুন: বিকেল ৫টা পর্যন্ত পড়ল প্রায় ৯০% ভোট, পূর্বের সব রেকর্ড ভেঙে ইতিহাস বাংলায়

স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাঁচতে একটা পথপুকুর যেভাবে নিজের জীবন বলিদান দিতে পারে সেটা কালীকে না দেখলে বোধহয় বুঝতে পারত না ওই গ্রামের বাসিন্দারা। তাই তো অবলা প্রাণীটির মৃত্যুতে একেবারে স্বজন হারানোর যন্ত্রণায় কেঁদে ভাসিয়েছিলেন ওই এলাকার অনেকে। শেষ পর্যন্ত কালীকে ফুলের সাজে সাজিয়ে বিদায় দেন তাঁরা। এদিকে ওড়িশার ওই পথ পুকুরের বীরত্বের খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর কেউ কেউ লিখছেন, “কালী একটা কুকুর হয়ে নিজে মরে গিয়েও আমাদের মনুষ্যজাতিকে একটা বড় শিক্ষা দিয়ে গেল।”

আরওDogOdisha