৫০ টাকার ব্যবসা থেকে এখন মাসে ৬০ হাজার আয়, স্মৃতির কৃতিত্ব ছড়িয়ে পড়েছে বিদেশেও

Published:

Smriti Singh

অনন্যা সরকার, মুজাফফরপুর: কথায় বলে শখ যখন পেশা হয়ে ওঠে তখন তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারেনা। বিহারের, মুজাফফরপুরের স্মৃতি সিং-এর সাফল্যের কাহিনীটিও (Success Story of Smriti Singh) অনেকটা এরকম। লকডাউনের সময় তিনি অবসর সময় কাটানোর জন্য ঐতিহ্যবাহী লিপ্পন আর্ট (Lippan Art) ও রেশমি সুতো দিয়ে আকর্ষণীয় গয়না (Handmade Jewellery) তৈরি করতে শুরু করেন। পরে তার এই প্রতিভাকেই পেশায় রূপান্তরিত করেন স্মৃতি। এখন আর মাধ্যমেই নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করছেন। যে ছোট উদ্যোগটি তিনি মাত্র ৫০ টাকা দিয়ে শুরু করেছিলেন, এখন সেটিই লক্ষ টাকার ব্যবসায় পরিণত হয়েছে। আসুন তাহলে স্মৃতি সিংয়ের এই সাফল্যের কাহিনী জেনে নেওয়া যাক। 

‘হবি’ পরিণত হল ব্যবসায়

ভগবানপুরের যাদব নগরের বাসিন্দা ২৮ বছরের স্মৃতি সিং রেশমি সুতো দিয়ে গলার হার, লকেট, চুড়ি, ব্রেসলেট ও কানের দুলের মতো  বিভিন্ন ধরনের জমকালো ও আকর্ষণীয় গয়না তৈরি করেন। তিনি বাজার থেকে সাধারণ প্লাস্টিকের গয়নার বেস কিনে সেগুলোর ওপর রঙিন সুতো দিয়ে নকশা তৈরি করেন, যা এগুলিকে আকর্ষণীয় ও অভিনব করে তোলে।  তার তৈরি গয়না এখন শুধু দেশেই নয়, বিদেশেও প্রশংসা কুড়িয়েছেন। অস্ট্রেলিয়া ও জার্মানির মতো দেশ থেকে তার কাছে প্রায়ই গয়নার অর্ডার আসে।

স্মৃতি গুজরাটের কচ্ছ (Kutch) অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্পকলা, লিপ্পন আর্ট নিয়েও কাজ করেন। এতে কাঠের বা এমডিএফ (MDF) বোর্ডের ওপর মাটি ও ছোট আয়না ব্যবহার করে সুন্দর নকশা তৈরি করা হয়। ইউটিউব দেখে এই শিল্পকলার শিখেছেন বলে জানান স্মৃতি। গত ১০ বছর ধরে আর্ট অ্যান্ড ক্রাফটের সাথে জড়িত তিনি, কিন্তু গত কয়েক বছরে লিপ্পন আর্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এক একটি লিপ্পন আর্ট তৈরি করতে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগে তার। স্মৃতির তৈরি প্রোডাক্টগুলি ৫০ টাকা থেকে শুরু করে ১,৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়। এছাড়া, বিদেশে পাঠানো অর্ডারের ক্ষেত্রে কুরিয়ার চার্জ দিতে হয় ক্রেতাকে। 

আরও পড়ুনঃ বর্ষা আসতেই চার মাসের জন্য বন্ধ টয় ট্রেন পরিষেবা, ঘোষণা রেলের

নিজের হাতে শুরু করা ছোট্ট ব্র্যান্ড থেকে এখন মাসে প্রায় ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা আয় করেন স্মৃতি। তবে উল্লেখযোগ্য হল, শিল্পকলার প্রতি প্রেম থেকে স্মৃতি সমাজের জন্য কিছু করার উদ্যোগও নিয়েছেন। তিনি ছোট ছোট ছেলে-মেয়েদের বিনামূল্যে আর্ট এন্ড ক্রাফ্ট শেখান। এর পাশাপাশি, পড়াশোনাতেও তিনি যথেষ্ট ভালো। শহরের একটি বেসরকারি স্কুল থেকে ম্যাট্রিক ও ইন্টার পাশ করে তিনি লঙ্গাত সিং কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে আরবিবিএম (RBBM) কলেজ থেকে ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সে বি.এসসি (B.Sc) সম্পূর্ণ করেছেন।