সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার চাপ বাড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে। পেট্রোল, ডিজেল, গ্যাস, সিগারেটের পর এবার দাম বাড়ল নিত্যপ্রয়োজনীয় জিনিস টুথপেস্টে (Toothpaste Price Hike)-এর। এফএমসিজি কোম্পানি কোলগেট-পামোলিভ ইন্ডিয়া তাদের টুথপেস্টের দাম বাড়িয়েছে। এক রিপোর্ট অনুসারে, কোম্পানিটি মে মাসে টুথপেস্টের দাম ৪ থেকে ৫ শতাংশ বাড়িয়েছে।
দাম বাড়ল টুথপেস্টের
এক রিপোর্ট অনুসারে, কোলগেট ডেন্টাল ক্রিম এবং কোলগেট ম্যাক্স ফ্রেশ-এর মতো সর্বাধিক বিক্রি হওয়া পণ্যগুলির দাম সংশোধন করা হয়েছে। কোম্পানি জানিয়েছে যে ক্রমবর্ধমান খরচের কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে একটাই স্বস্তির কম দামের ছোট প্যাকগুলির দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন করা হয়নি।
আরও পড়ুনঃ জুন থেকেই রাজ্যে ১০% বাড়ছে বিদ্যুতের বিল, জারি বিজ্ঞপ্তি
বাজার বিশেষজ্ঞরা বলছেন, যে বর্তমানে কম দামের প্যাকগুলিতে পরিবর্তনের সম্ভাবনা খুব কম, কারণ এই পণ্যগুলি সাধারণ গ্রাহকদের জন্য এবং বাজার এগুলির দামের ব্যাপারে খুবই সংবেদনশীল। এই মূল্যবৃদ্ধি এমন এক সময়ে হয়েছে যখন FMCG কোম্পানিগুলো ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, কাঁচামাল, প্যাকেজিং এবং সরবরাহ ব্যবস্থার খরচের চাপের সম্মুখীন হচ্ছে। কোম্পানির মোট রাজস্বে টুথপেস্টের অবদানই সবচেয়ে বেশি, যা প্রায় ৮০ শতাংশ।
কোন প্যাকে কত টাকা বেড়েছে?
১) কোলগেট ডেন্টাল ক্রিম ২০০ গ্রাম + ১০০ গ্রাম + টুথব্রাশ প্যাকের দাম ৮ টাকা বেড়েছে, ফলে এখন এটি ২০৮ টাকায় পাওয়া যাচ্ছে।
২) কোলগেট ডেন্টাল ক্রিম ২০০ গ্রামের প্যাকটির দাম ৫ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ১৩৫ টাকা।
৩) কোলগেট ডেন্টাল ক্রিমের ১০০ গ্রাম প্যাকেতের দাম ৩ টাকা বেড়েছে এবং এটি এখন ৭৩ টাকায় পাওয়া যাচ্ছে।
৪) কোলগেট ম্যাক্স ফ্রেশ ব্লু ৭০ গ্রামের প্যাকটির দাম ৪ টাকা বেড়ে এখন ৮৩ টাকা হয়েছে।
৫) ভিজিবল হোয়াইট পার্পল ২০০ গ্রামের এই প্রিমিয়াম প্যাকটির দাম সবচেয়ে বেশি বেড়েছে। এর দাম ১৭ টাকা বেড়ে এখন ৩৯৫ টাকায় (এমআরপি) পাওয়া যাচ্ছে।










