২০০০ টাকার বেশি পেমেন্টই কাটবে চার্জ! UPI নিয়ে খারাপ খবর

Published:

Upi payment

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে ডিজিটাল যুগে ইউপিআই পেমেন্ট (UPI Payment) ব্যবহার করে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। ক্যাশ লেনদেনের থেকে বেশি এখন অনলাইন পেমেন্ট। মুদিখানা দোকান বলুন কিংবা বড় কেনাকাটা বা ট্যাক্সি ভাড়া, সবকিছুই এখন ইউপিআই নির্ভর। তবে সম্প্রতি খবর ছড়াচ্ছে, এবার থেকে নাকি ২০০০ টাকার বেশি পেমেন্ট করলেই গুনতে হবে চার্জ। এমনকি প্রত্যেকটি লেনদেনেই চার্জ দেওয়া হবে বলে দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।

২০০০ টাকার বেশি পেমেন্ট করলেই কাটবে চার্জ?

আসলে এই চার্জ সাধারণ ব্যবহারকারীদের উপর আরোপ করা হবে না। এটি শুধুমাত্র মার্চেন্ট টু মার্চেন্ট যারা পেমেন্ট করেন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে লেনদেনের জন্য এবার থেকে গুনতে হবে চার্জ। এ বিষয়ে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় পার্লামেন্টে পেমেন্ট এন্ড সেটেলমেন্ট সিস্টেম সংশোধনী বিল ২০২৭ পেশ করেছে। এই বিল অনুযায়ী এবার কাটা হবে মার্চেন্ট ডিসকাউন্ট রেট। তবে এটি শুধুমাত্র ২০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ছোট লেনদেনের ক্ষেত্রে দেওয়া লাগবে না চার্জ।

তবে আমার আপনার মতো সাধারণ ব্যবহারকারীদের এ বিষয়ে চিন্তার কোনও কারণ নেই। মুদিখানার জিনিসপত্র থেকে শুরু করে গাড়ি ভাড়া কিংবা সবজির দোকান না অন্যান্য কেনাকাটায় আমরা যে সমস্ত পেমেন্ট করি, সেখানে ২০০০ টাকার বেশি হলেও চার্জ কাটবে না। আগের মতোই ঝঞ্ঝাটমুক্ত পেমেন্ট করা যাবে। কিন্তু সোশ্যাল মিডিয়ার কিছু কিছু পোস্টে দাবি করা হচ্ছে, এটি সকল ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য হবে। আসলে তা নয়।

আরও পড়ুন: পদত্যাগও হবে না, সিবিআই তদন্তও নয়! ছাত্র আন্দোলন নিয়ে জানাল ঝাড়খণ্ড সরকার

এমনকি সাধারণ ব্যবহারকারীরা আগের মতো দিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পেমেন্ট করলেও কোনও চার্জ শুনতে হবে না। যদিও এই নিয়ম ২০২০ সালে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু সরকার ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করার জন্যই এতদিন সেই চার্জ কাটেনি। তবে এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে পারে, কত টাকা করে চার্জ নেওয়া হবে? টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, ২০০০ টাকার বেশি ব্যবসায়িক লেনদেনের উপর এবার সর্বোচ্চ ০.২৫% থেকে ০.৪% পর্যন্ত চার্জ কাটা হতে পারে।