West Bengal Assembly Election Result 2026 Live: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ফলাফল লাইভ দেখুন: গণনা শুরু হতেই চমকের পর চমক সামনে আসছে। প্রাথমিক ট্রেন্ডে কখনও তৃণমূল তো কখনও বিজেপি একে অপরকে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে। পরিবর্তন না প্রত্যাবর্তন? বাংলায় এবারে কী হবে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। তৃণমূলের ১৫০০ টাকা নাকি বিজেপির প্রতিশ্রুতি মতো ৩০০০ টাকা, জনতার রায় কোনদিকে যাবে? সেই ছবি আর কয়েক ঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।
আজ ফলতা বাদে ২৯৩টি আসনে হবে আজ ফল ঘোষণা। সর্বশেষ ট্রেন্ড অনুযায়ী, ১০৫ আসনে তৃণমূল এবং ১১০ আসনে এগিয়ে বিজেপি। পোস্টাল ব্যালটে ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বাড়ি থেকে বেরোলেন। একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। কোথায় কোথায় যাবেন তিনি, সেদিকে নজর থাকবে সেদিকে। নীচে আপনাদের কাছে তুলে ধরা হল সমস্ত টিভি চ্যানেলের লাইভ ।










