চশমা নাকি লেন্স? চোখের সুরক্ষায় কোনটি বেশ কার্যকরী জানুন

Published:

Health Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমান সময়ে সকলের চোখেই এখন চশমা (Spectacle) দেখা যাচ্ছে। এমনকি ছোট বাচ্চারাও এই চশমা রোগ থেকে রেহাই পায়নি। কারণ একটাই আর সেটা হল স্ক্রিন টাইম বেড়ে যাওয়া। কাজের সূত্রে হোক বা শখে ডিজিটাল মাধ্যমে সবাই এতটাই গুম যে চোখের উপর দিনের পর দিন মারাত্মক কুপ্রভাব পড়ছে। এদিকে সবসময় চশমাও পড়া যাচ্ছে না। তাই অনেকেই পাওয়ার যুক্ত লেন্স (Contact lens) ব্যবহার করেন। যদিও চশমা ও লেন্স দুটো ব্যবহারেরই নিজস্ব সুবিধা রয়েছে। কিন্তু অনেকের মনে প্রশ্ন কোনটি চোখের জন্য পারফেক্ট (Health Tips)। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

চশমার গুণাগুণ

চশমা ব্যবহারে একাধিক সুবিধা থাকে। বর্তমানে নয়া প্রযুক্তির কারণে এখন বেশ আধুনিক চশমা পাওয়া যায়, যা স্ক্রিন দেখার জন্য আলাদা ভাবে তৈরি করা হয়। অনেকের আবার এক বদঅভ্যাস আছে, আর সেটি হল চোখে ঘন ঘন হাত দেওয়া। সেক্ষেত্রে চশমা এই কাজে বাঁধা দিতে সাহায্য করে। এছাড়াও চশমা পরে বেশ আরাম মেলে, যখন খুশি বা যেখানে খুশি চশমা খোলা যায়, আবার পরাও যায়। তা ছাড়া গ্লাসগুলিও পরিষ্কার করাও বেশ সহজ। তবে, চশমার ফ্রেমগুলি টেকসই না হলে তা দীর্ঘস্থায়ী থাকে না। এতে বাড়তে থাকে খরচ।

লেন্সের গুণাগুণ

কনট্যাক্ট লেন্সের বেস্ট পার্ট হল এতে ফ্রেমের ঝামেলা একদমই নেই, তাই চোখের চারপাশ বেশ খোলামেলা থাকে। পাওয়ার যুক্ত লেন্স পড়লে মনে হয় যেন চোখ পুরোনো স্বাধীনতা ফিরে পেয়েছে। পাশাপাশি বাইরে গেলে বা ভ্রমণের সময়ে চশমার ঝক্কিও একদমই পোহাতে হয় না। এমনকি স্টাইলিশ লুকও নষ্ট হয় না। খেলাধুলো ও শরীরচর্চা করার ক্ষেত্রেও কোনো অসুবিধা হয় না। কন্ট‌্যা‌ক্ট লেন্স, আরজিপি কন্ট‌্যা‌ক্ট লেন্স, সফট বা ডেইলি ওয়ার কন্ট‌্যা‌ক্ট লেন্স—বিভিন্ন ধরনের কন্ট‌্যা‌ক্ট লেন্স পাওয়া যায়। তবে এসব পরে ভুলেও ঘুমোবেন না। নির্দিষ্ট সময় অন্তর কন্ট্যাক্ট লেন্স না পাল্টালে চোখের বড় ক্ষতি হয়ে যায়। এখন প্রশ্ন কোনটা বেটার?

আরও পড়ুন: বর্ষায় জামাকাপড়ে স্যাঁতসেঁতে গন্ধ? সমস্যা এড়াতে আজ থেকেই মেনে চলুন এই টিপস

কোনটি চোখের ক্ষেত্রে ভালো?

অনেকের মনে প্রশ্ন থাকে কনট্যাক্ট লেন্স এবং চশমা এই দুটোর মধ্যে কোনটা বেটার, সেক্ষেত্রে বলা যেতে পারে সব রকমের অভ্যাস রাখাই ভালো। আসলে চশমা শুষ্ক ঘরের বাতাসের মতো পরিবেশগত কারণগুলির বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে। দীর্ঘ সময় ধরে কম্পিউটারে কাজ করার জন্য চশমা ব্যবহার করার পরামর্শই দেন চোখের চিকিৎসকেরা। আবার চিকিৎসকের পরামর্শ ছাড়া কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা যায় না, এতে চোখের ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে পাওয়ার থাকলে তো একদমই নয়। তাই মাঝে মধ্যে চশমা ও লেন্স ঘুরিয়ে ফিরিয়ে পরা উচিত।

Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ কিছু তথ্যের উপর নির্ভরশীল। তাই এই টিপসগুলো ব্যবহার করার আগে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।