জানেন, কেন Starbucks-এর লোগোতে জলপরী-র ছবি রয়েছে?

Published:

GK

প্রীতি পোদ্দার, কলকাতা: যাঁরা কফি খেতে খুব ভালবাসেন, তাঁদের কাছে স্টারবাকসের (Starbucks) জনপ্রিয়তা অনেক, কারণ এটি শুধু তাদের কাছে পানীয় নয় বরং একটা লাইফস্টাইল ব্র্যান্ড। যদিও এই কোম্পানির কফি বেশ দামি, এককথায় মধ্যবিত্তদের নাগালের বাইরে। তবে অনেকের মনে এই কোম্পানি নিয়ে নানা কৌতূহল রয়েছে। প্রত্যেক কোম্পানির যেমন একটি লোগো (Logo) থাকে, ঠিক তেমনি স্টারবাকসেরও একটি লোগো আছে যেখানে একটি জলপরী রয়েছে, কিন্তু প্রশ্ন এই লোগোর নেপথ্যে কী কারণ (GK) রয়েছে।

স্টারবাকস কোম্পানির ইতিহাস

জানা গিয়েছে, স্টারবাকস কোম্পানি ১৯৭১ সালে শুরু হয়েছিল কিন্তু তখন এই কোম্পানির নাম স্টারবাকস ছিল না, বরং ছিল পেকোড। পরে এই কোম্পানির নাম পরিবর্তন করে ‘স্টারবাকস’ রাখা হয়। এই নামটি আসলে ‘মোবি ডিক’ নামক একটি বিখ্যাত নাবিক উপন্যাসের ‘স্টারবাক’ নামের একটি চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে দেওয়া হয়েছে। কিন্তু পরে কোম্পানির মালিক এই নামের সাথে একটি অতিরিক্ত ‘S’ যোগ করেন এবং কোম্পানিটির নাম রাখা হয় স্টারবাকস। এই কোম্পানির লোগোতে থাকা মৎস্যকন্যা বা জলপরীটি শুরুতেই ছিল না। বারংবার পরিবর্তন করা হয়েছিল কোনো না জন্য লোগো।

অনেকবার পরিবর্তন হয়েছে এই লোগো

শুরুতে মৎস্যকন্যাটি ছিল বাদামী রঙের এবং এর পাশে কোম্পানি ও পণ্যের নাম লেখা থাকত। পরে, এর রঙ বাদামী থেকে সবুজ করা হয়, চুলগুলো সামনে টেনে আনা হয় এবং পণ্যের নামগুলো সরিয়ে শুধু “স্টারবাকস কফি” রাখা হয়। তবে এটিই চূড়ান্ত ছিল না। এরপর লোগোটি আবার ২০১১ সালে পরিবর্তন করা হয়, তখন স্টারবাকস নামটি সরিয়ে শুধু মৎস্যকন্যাটিকে রাখা হয়। কিন্তু অনেকের মনে প্রশ্ন ছিল যে কেন এই লোগোতে মৎস্যকন্যা বা জলপরীর লোগো রাখা হয়েছে, এবার সেই রহস্য প্রকাশ্যে এল।

আরও পড়ুন: কেন হোটেল রিসর্টে চাবির বদলে ব্যবহার হয় কী-কার্ড? আসল কারণ জানলে অবাক হবেন

লোগোতে কেন জলপরী রাখা হয়েছে?

শোনা যায়, এই কোম্পানিটি যেহেতু একটি নাবিকের উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, তাই কোম্পানির মালিক এর লোগো হিসেবে একটি জলপরীকে বেছে নিয়েছিলেন। শুধু তাই নয়, গ্রিক পুরাণে বিশ্বাস করা হত যে, সাইরেনরা বাজিয়ে যেমন সমুদ্রযাত্রী নাবিকদের আকর্ষণ করত ঠিক তেমনই স্টারবাকসের মালিক কফিপ্রেমীদের আকৃষ্ট করার জন্য জলপরীর লোগোটি নির্বাচন করেছিলেন।

আরও Mermaid Starbucks