পিওনকে আটকে কেড়ে নিত সব, তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার ভুরি ভুরি আধার কার্ড

Published:

Aadhaar Card recovered from TMC Party office

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূলের কার্যালয়ে পড়ে রয়েছে ভুরি ভুরি আধার কার্ড (Aadhaar Card)। কলকাতা সংলগ্ন বিধাননগরের ঘটনা। জানা যাচ্ছে, উল্টোডাঙ্গার বাসন্তী দেবী কলোনির 36 নম্বর ওয়ার্ডের এক তৃণমূল পার্টি অফিসে ঢুকে প্রচুর সংখ্যক আধার কার্ড উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার পিওনের কাছ থেকে জোর করে আধার কার্ড নিয়ে নেওয়া হতো। কেউ কেউ বলছেন, সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হতো না। তাঁদের আধার কার্ড আটকে রেখে দাদাগিরি চালাতো রাজ্যের বর্তমান বিরোধী দলের নেতারা!

থানায় দায়ের হয়েছে অভিযোগ

সূত্রের খবর, বিধাননগরের 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয় থেকে 50টিরও বেশি আধার কার্ড পাওয়া গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পোস্টম্যান বা পিওনরা ওই অঞ্চল থেকে যাওয়ার সময় তাদের আটকে সমস্ত আধার কার্ড নিয়ে রাখা হতো ওই পার্টি অফিসে। সাধারণ মানুষের উপর দাদাগিরি চালাতো তৃণমূলের নেতারা! আধার কার্ড, ভোটার কার্ড আটকে রেখে চলতো দেদার জুলুম।।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিভিন্ন উৎস থেকে আধার কার্ড তুলে জোরপূর্বক বেআইনিভাবে ভোট করাতো মমতা বন্দ্যোপাধ্যায়ের চেলা চামুন্ডারা! এতদিন তাদের তৃণমূলের পার্টি অফিসে ঢুকতে দেওয়া হয়নি। তবে রবিবার সকালে বিধাননগরের ওই তৃণমূল কার্যালয়ে ঢুকে আধার কার্ডগুলি উদ্ধার করেন তাঁরা। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যাচ্ছে, অবৈধ আধার কার্ড উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা।

অবশ্যই পড়ুন: লক্ষ্য হাওড়া-হুগলি ও আসানসোলের শিল্পোন্নতি, বাংলার জন্য তৈরি হচ্ছে বিশেষ ব্লু-প্রিন্ট

উল্লেখ্য, বিধাননগরের পাশাপাশি গড়বেতা সহ রাজ্যের একাধিক জায়গায় তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে প্রচুর সংখ্যক জাল আধার এবং ভোটার কার্ড। রবিবার গড়বেতার এক তৃণমূল কার্যালয়ের আলমারি থেকে ভুরি ভুরি ভোটার ও জব কার্ড উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, “এভাবেই ভোট ব্যাঙ্ক বাড়াতো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল!”

google button