সহেলি মিত্র, কলকাতাঃ বৃহস্পতিবার সকাল থেকেই হাইভোল্টেজ ভোট শুরু হয়েছে বাংলায় (West Bengal Election 2026)। কোথাও প্রার্থীকে লক্ষ্য করে বোমাবাজি, কোথাও আবার ভোটারদের ভোট দিতে না পারার অভিযোগ, এরকম নানা বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে চলছে বাংলার বিধানসভা ভোটের প্রথম দফা। এরই মাঝে জানা গেল, সকাল ৯টা অবধি বাংলায় ১৮.৭৬% ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অন্যদিকে ভোট নিয়ে তৃণমূল (TMC)-কে নতুন করে আক্রমণ করল বিজেপি (BJP)।
ফের তৃণমূলকে আক্রমণ বিজেপির
বিজেপি বলেছে, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যদি যেতে তাহলে বাংলা অন্য একটা দেশে পরিণত হবে শেষ হয়ে যাবে সনাতন।’ এদিন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বড় মন্তব্য করেছেন। তিনি এদিন ভোটদান করেন সেইসঙ্গে এবারে বাংলার হাওয়া ঘুরবে তা জানান। বিজেপি নেত্রী বলেন, ‘আমার পুরো বিশ্বাস এবারে বাংলার মানুষ বিজেপিকেই বেশি ভোট দেবে। মানুষ তৃণমূলকে অপসারণ করতে বদ্ধপরিকর। এই মুখ্যমন্ত্রী আসন এবং ভোটারদের জন্য কলঙ্ক।’
অন্যদিকে খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বড় মন্তব্য করেছেন। তিনি আত্মবিশ্বাসের সুরে বলেছেন, ‘মমতা হেরেই গেছেন, চারিদিকে বিজেপির আবহাওয়া। আগে মানুষ এতটা প্রকাশ্যে এসে কিছু বলত না। এখন সেটাই হচ্ছে। বিজেপি সরকার আসা শুধু সময়ের অপেক্ষা।’ ভবানীপুর-নন্দীগ্রামের বিজেপি প্রার্থী ভোট দিয়ে এসে বলেন, ‘আমরা সছি। বিজেপির হাতে দায়িত্ব দিলে বাঙলার শান্তি, উন্নয়ন আওসবে। মানুষ পরিবর্তন চায়, এটা পরিষ্কার।’
১৫২ আসনে চলছে ভোট
উল্লেখ্য, আজ ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট চলছে। বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মোট ৪৪,৩৭৬টি বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটকে কেন্দ্র করে বুথে বুথে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারা নজর রাখছেন পরিস্থিতির ওপর।










