Skip to content
India Hood
নতুন খবর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • আন্তর্জাতিক
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • অফবিট
  • ধর্ম
  • ব্যবসা
  • রাশিফল
  • সেরা দশ
  • বাংলা ক্যালেন্ডার
  • আপনার রাশিফল
  • Newসোনার দাম
  • রুপোর দাম
  • পেট্রোলের দাম
  • ডিজেলের দাম
  • গ্যাসের দাম
রাজনীতি

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, কিছুটা স্বস্তি কালীঘাটে

Souvik Mukherjee

Published: July 9, 2026

subscribe
Trinamool Congress
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কিছুটা স্বস্তি পেল কালীঘাট তৃণমূল (Trinamool Congress)। আপাতত তৃণমূলের দৈনন্দিন খরচ চালানোর কথা বিবেচনা করে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে আদালত চিন্তাভাবনা করে অন্তর্বর্তী নির্দেশ দিচ্ছে। এমনকি স্পেশাল অফিসার নিযুক্ত করা হয়েছে। আর ২ জন সিগনেটারি অথরিটি ৩ অ্যাকাউন্টের চেক পাঠাবে স্পেশাল অফিসারের কাছে।

ফ্রিজ অ্যাকাউন্ট নিয়ে স্বস্তি কালীঘাট তৃণমূলে

এদিন বিচারপতি জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্পেশাল অফিসার নিযুক্ত থাকবেন। তবে যে দু’জনকে সই করার অনুমতি দেওয়া হয়েছে, তারাই ওই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি কাউন্টার সই থাকবে বিচারপতি সুব্রত তালুকদারের। এমনকি প্রতিদিনের খরচ আদালতকে জানাতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, অ্যাকাউন্ট ফ্রিজের আগে পুলিশের তদন্তের তথ্য দেখে তারা সন্তুষ্ট নয়। এখানে তিন বিধায়কের বয়ান নেওয়া হয়েছে। আর সাতজন বিধায়ক সাতটি অভিযোগ করেছে। কিন্তু অভিযোগকারীরা আসল তৃনমূল করলেও বিষয়টি এখনও পর্যন্ত বিবেচনাধীন অবস্থায় রয়েছে।

বিচারপতি আরও বলেন, তিনটি ফ্রিজ করা অ্যাকাউন্ট দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে, এখনও পর্যন্ত বিস্তারিত তথ্যের অভাব রয়েছে। আদালত বিশেষ কোনও প্রমাণ খুঁজে পায়নি। কিন্তু কালীঘাটপন্থী তৃণমূলের তরফ থেকে আইনজীবী অভিষেক মনু সিংভির দাবি, কীভাবে জয়ী বিধায়ক অভিযোগ করতে পারেন? এর জন্য তদন্ত করা হোক। অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হবে? চেয়ার বা ড্রিংসের জন্য বিশাল টাকা খরচ করা হয়েছে। তারপরেই এই অভিযোগ। এই রাজ্যে প্রথম কোনও বিরোধী দলনেতা শাসকদলকে সমর্থন করছে। একেবারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠবে।

আরও পড়ুন: ভারতে পারমাণবিক কর্মসূচির জন্য ইউরেনিয়াম সরবরাহ করবে অস্ট্রেলিয়া, জানালেন মোদী

এদিকে বিচারপতি সরকার পক্ষের কাছে প্রশ্ন করেন, ১৮ জুন সন্ধ্যায় ৬টি অভিযোগ পাওয়ার পর ১৯ জুন অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল? অ্যাকাউন্ট ফ্রিজের আগে কোন কোন তথ্য ছিল? তবে সমস্ত দিক বিবেচনা করে বিচারপতি সৌগত ভট্টাচার্য অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিযুক্ত করার কথা বলেন, এবং সমস্ত পক্ষের মতামত জানতে চান। তারপরেই তাঁকে নিয়োগ করা হয়, এবং তার নজরদারিতেই দৈনন্দিন খরচ চালাবে তৃণমূল কংগ্রেস। আর তার হিসাবনিকাশ জমা দিতে হবে আদালতকে।

আরও Bank Account Calcutta High Court Trinamool Congress

আরও খবর

ভারতে পারমাণবিক কর্মসূচির জন্য ইউরেনিয়াম সরবরাহ করবে অস্ট্রেলিয়া, জানালেন মোদী
‘কমিউনিস্ট, বুদ্ধিজীবীদের জন্য অপরাধ বৃদ্ধি! ওদের মাথায় ডিম ছুঁড়ুন’ নিদান দিলীপ ঘোষের
এবার গ্রেফতার হবেই প্রশান্ত বর্মন! প্রাক্তন বিডিওর খোঁজে এবার STF-র অভিযান
মুশকিল আসান! অন্নপূর্ণা যোজনার পোর্টালে বড় বদল আনল নবান্ন, মিলবে আরও কিছু সুবিধা
সুযোগ দিলেও বারবার ব্যর্থ, এবার টিম ইন্ডিয়া থেকে বাদ পড়বেন বৈভব সূর্যবংশী?
ট্রেনের কেবিন সাজল ফুলশয্যার সাজে, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড TC
ISKCON-র কাছে যায়নি কোনও প্রস্তাব? স্কুলে মিড ডে মিল নিয়ে নয়া তথ্য
আজই ভেরিফিকেশনের শেষ সুযোগ, অন্নপূর্ণা ভাণ্ডার না পেলে এখনই করুন এই কাজ

খবর পড়ুন যেটা আপনার জন্য জরুরি !!

About Us
Career (Join Us)

Quick Links

Contact Us
Advertise With Us
Terms & condition
Editorial Team Info
Funding Information
Refund & Cancellation

Site Links

Disclaimer
Privacy Policy
Ethics Policy
Correction Policy
Fact Checking Policy

Follow Us

Daily Trending

বাংলা ক্যালেন্ডার (Bangla Calendar) আজকের রাশিফল (Aajker Rashifal) সোনার দাম (Gold Rate) রুপোর দাম (Silver Rate) আবহাওয়া (Ajker Abohawa) পেট্রোলের দাম ডিজেলের দাম গ্যাসের দাম আগামীকালের আবহাওয়া পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬ ( West Bengal Election ) উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 ( WB HS Result 2026)
Copyright © Hoodgen Private Limited

IndiaHood New Logo
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • লোকাল খবর
  • রাশিফল
  • জয়েন
  • চাকরি
  • আবহাওয়া