কোটি টাকার সম্পত্তি, প্রচুর সোনা! বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা কী?

Published:

Samrat Choudhary Education Qualification

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিহারের নির্বাচন সম্পন্ন হতেই অনেকে ধরেই নিয়েছিলেন নীতিশ কুমারের গড়ে রাজত্ব করবে বিজেপি। পদ্ম ফুল ফুটিয়ে সেই স্বপ্ন বহু আগেই দেখে নিয়েছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ’রা। শেষ পর্যন্ত সেটাই সত্যি করে দেখাল বিজেপি নেতৃত্ব। অবশেষে বিহারে শুরু হলো বিজেপি রাজ। দীর্ঘ বছর ধরে নীতিশ কুমারের দখলে থাকা কুর্সিতে অবশেষে বসেছেন পদ্ম শিবিরের নেতা সম্রাট চৌধুরী (Samrat Choudhary)। বুধবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। আর তারপর থেকেই সম্রাট চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা (Samrat Choudhary Education Qualification) এবং সম্পত্তি নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

সম্রাট চৌধুরীর রাজনৈতিক জীবন

নিতিশ কুমার রাজ্যসভার সাংসদ হওয়ার পর থেকেই বিহারের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কার্যত একাই এগিয়েছিলেন সম্রাট চৌধুরী। কমবেশি সকলেই জানেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ডেপুটি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। গত বছর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে 45 হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন সম্রাট। তবে বিজেপির টিকিটে জিতলেও 1990 সালে আরজেডির জার্সিতেই রাজনৈতিক ময়দানে হাতেখড়ি দিয়েছিলেন সম্রাট।

পরবর্তীতে রাবড়ি দেবীর সরকারের মন্ত্রী হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি। তাছাড়াও পরে নীতিশকে ক্ষমতায় আনতে নিজের সর্বস্ব দিয়ে লড়াই করেছিলেন সম্রাট। বলে রাখি, 2014 সালে এসে বেশ কিছু কারণে নীতিশ কুমারের দল JDU তে যোগ দিয়েছিলেন তিনি। কয়েক বছর ঘুরতে না ঘুরতেই 2017 তে বিজেপিতে যোগ দেন সম্রাট চৌধুরী। তারপর থেকেই যেন উন্নতি নিজের সারা গায়ে মেখে নিয়েছিলেন তিনি। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার 6 বছরের মধ্যেই রাজ্য সভাপতি হিসেবে অভিষেক হয় তাঁর। এরপর সেই বিজেপির জোরেই বিহারের উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। সেখান থেকে এবার সরাসরি বিহারের মুখ্যমন্ত্রীর পদে বসলেন সম্রাট।

অবশ্যই পড়ুন: তাপপ্রবাহে ব্রেক! দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আগামীকালের আবহাওয়া

সম্রাট চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা

বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেশ বিতর্ক রয়েছে। যদিও এই বিজেপি নেতা নিজের নির্বাচনী হলফনামায় দাবি করেছেন তিনি ডক্টরেট। সম্রাট জানিয়েছিলেন, তিনি কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক পেয়ে ডক্টরের ডিগ্রি অর্জন করেছিলেন। তবে বিরোধীদের বক্তব্য, নিজের নির্বাচনী হলফনামায় ভুল তথ্য দিয়েছিলেন তিনি। সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর প্রশ্ন তুলেছিলেন, ডক্টরেট নয়, সম্রাট মাধ্যমিক পাসটুকু করেছিলেন কিনা তা নিয়ে সন্দেহ আছে!

সম্রাট চৌধুরীর মোট সম্পদের পরিমাণ কত?

2025 সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাড়ি, গাড়ি থেকে শুরু করে সোনার গয়না সবই রয়েছে। নিজের নামে রয়েছে জমিও। হলফনামা জমা দেওয়ার সময় সম্রাটের হাতে ছিল নগদ 1 লাখ 35 হাজার টাকা। একাধিক রিপোর্ট অনুযায়ী, বিহারের নতুন মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকার সম্পদের মালিক। সম্রাট চৌধুরীর নিজের নামে এই মুহূর্তে তিনটি জমি রয়েছে যার মূল্য প্রায় 8 কোটি টাকা। এছাড়াও তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় 1 কোটি টাকা। তবে নিজের নামে বাড়ি নেই সম্রাটের। বরং স্ত্রী মমতার নামে বাণিজ্যিক ভবন রয়েছে। এছাড়াও স্বামী স্ত্রী দুজন মিলিয়ে 200 গ্রাম সোনা নিজেদের কাছে রেখেছেন। এছাড়াও 2025 এর তথ্য অনুযায়ী, সম্রাটের স্ত্রীর হাতে নগদ 35 হাজারেরও বেশি টাকা ছিল। সবমিলিয়ে যৌথভাবে সম্রাট ও তাঁর স্ত্রীয়ের মোট সম্পদের পরিমাণ 11 কোটি বা তারও বেশি।