🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

তৃণমূল হারতেই বিজেপির গুণগান সৌমিতৃষার! কটাক্ষের মুখে অভিনেত্রী

Published:

Soumitrisha Kundu

প্রীতি পোদ্দার, কলকাতা: ১৫ বছরের ক্ষমতা থেকে তৃণমূলকে রীতিমত প্রথমবার গদিচ্যুত করল বিজেপি (Bharatiya Janata Party)। ২০০টিরও বেশি আসনে জয়ী হয়ে আজ গড়তে চলেছে বিজেপির নয়া সরকার। এমতাবস্থায় বাংলার রাজনীতিতে দেখা গেল অন্য চিত্র। এতদিন তৃণমূলের (Trinamool Congress) হয়ে যে সকল তারকারা মিটিং মিছিলে গলা ফাটিয়েছিল, এখন তাঁরাই রং পরিবর্তন হতেই নবনির্বাচিত বিজেপি সরকারকে শুভেচ্ছা জানাচ্ছেন। আর এবার সেই তালিকায় দেখা গেল সৌমিতৃষা কুণ্ডুকে (Soumitrisha Kundu)। তুমুল কটাক্ষ করছে নেটপাড়া।

ভোটের ফল বেরোতেই রং বদল!

২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নেমেছিলেন একাধিক তারকা প্রার্থী। কখনও দেখা গিয়েছিল রচনা, পরমব্রতকে, তো কখনও আবার দেখা গিয়েছিল দেব, শুভশ্রীকে। এদিকে দুর্গাপুর থেকে মেদিনীপুর ছুটে বেরিয়েছিলেন টলি অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। র‍্যালির মাধ্যমে তৃণমূল প্রার্থীদের সমর্থনে লোকের বাড়ি বাড়ি গিয়েছিলেন তিনি। এবার সেই নির্বাচনে তৃণমূল ক্ষমতা হারাতেই যেন রাজনীতির হাওয়া বদলে গেল। ভোটের ফল বেরোতে না বেরোতেই একাধিক তারকা নতুন বিজেপি সরকারকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়ে চলেছেন। এবার সেই তালিকায় দেখা গেল সৌমিতৃষা কুণ্ডুকে।

শুভেচ্ছা বার্তা সৌমিতৃষার

রিপোর্ট অনুযায়ী আজ, শনিবার, বিজেপি সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠান শুরু হতে চলে চলেছে ব্রিগেডে। তাই সকাল থেকেই রীতিমত টানটান উত্তেজনা সকলের। ব্রিগেডমুখী হচ্ছেন একাধিক কর্মী এবং নেতারা। আর সেই আবহে টলি অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু সোশ্যাল মিডিয়ায় বিজেপি সরকারকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করলেন। তিনি জানিয়েছেন, “ ভারতীয় জনতা পার্টি এবং আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা রাখছি এই নতুন সরকারের শপথ গ্রহণের মাধ্যমে পশ্চিমবঙ্গে উন্নয়ন, অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনের এক শুভ সূচনা হবে।”

আরও পড়ুন: এবার বন্দে ভারত স্লিপারে করে মুম্বই, কবে চালু হচ্ছে? জানা গেল দিনক্ষণ

সৌমিতৃষা কুণ্ডু দীর্ঘদিন ধরেই তৃণমূলের ঘনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত। তৃণমূলের বিভিন্ন রাজনৈতিক সভা বা প্রচার, মিটিং এবং মিছিলে দেখা যেত তাঁকে। এবার এই তারকা সাংসদের কথায় ভিন্ন সুর দেখে নেটিজেনদের ট্রোলের মুখে পড়লেন তিনি। অনেকেই তাঁকে ‘পাল্টিবাজ’ বলেও কটাক্ষ করতে ছাড়লেন না। তবে শুধু সৌমিতৃষা কুণ্ডু নয়, ধীরে ধীরে অনেকেই বিজেপির জন্য রাতারাতি রং বদলাচ্ছেন। কিছুদিন আগেই আরেক টলি অভিনেত্রী সোহিনী গুহ রায়কেও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। তিনিও তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন বেশ। কিন্তু দল হারতেই তাঁকে বিজেপির গুণগান করতে দেখা গিয়েছিল।