বিক্রম ব্যানার্জী, কলকাতা: একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় বিজেপি ক্ষমতায় আসতেই একদিকে যেমন তৃণমূল থেকে রাতারাতি স্বঘোষিত বিজেপি হওয়ার সংখ্যাটা বেড়েছে, তেমনই বেড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিন্দুকের সংখ্যাও (TMC Leader On Abhishek Banerjee)। বাংলায় যে দলটা একটা সময় রাজত্ব করত, সেই তৃণমূলকে কার্যত উৎখাত করে ছেড়েছে বঙ্গের মানুষ। বিকল্প হিসেবে সামনে এসেছে ভারতীয় জনতা পার্টি। আর তৃণমূল কংগ্রেসের এমন ব্যর্থতার দায় চাপানো হচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। বাংলায় বিজেপি সরকার গঠনের আগেই রাজ্যের একের পর এক প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা মুখ খুলছেন অভিষেকের বিরুদ্ধে। একেবারে বিস্ফোরক অভিযোগ তুলে সেই তালিকায় জুড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা কোহিনূর মজুমদারের নামও।
আর জি কর আন্দোলনের সময় সরকার ফেলার চেষ্টা অভিষেকের!
বাংলায় তৃণমূলের দুর্দশা একেবারে ভোরের আলোর মতো পরিষ্কার হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। এবার সেই তালিকায় জুড়ল তৃণমূলের যুব নেতা তথা একসময় অভিষেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কোহিনূরের নাম। সদ্য সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোহিনূর একপ্রকার অভিযোগ করলেন, বাংলায় তৃণমূলের এমন দুর্দশা নেপথ্যে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের যুবনেতা জানালেন, “ব্রাত্য বসুরা হাওয়ায় হেরে গেল। এই ব্রাত্য বসুকে কম হেকেল করেছে। অরূপ বিশ্বাসকে কম হেকেল করেছে। ববি হাকিমকে কম সাইডলাইন করার চেষ্টা করেছে।” এদিন অভিষেককে উদ্দেশ্য করে কোহিনূর বলেন, আইপ্যাক যে টাকা নিতো সে কথা কথা সবাই জানে। সেটা পুরোপুরি উন্মুক্ত ছিল। এরপরই আর জি কর কাণ্ড স্মরণ করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন তৃণমূলের যুব নেতা।
অবশ্যই পড়ুন: আরও বাড়বে বৃষ্টির তেজ, দক্ষিণবঙ্গের ৭ জেলায় সতর্কতা জারি, আজকের আবহাওয়া
কোহিনূর এর বক্তব্য, “আর জি কর কাণ্ডের সময় দল যখন সমস্যায়, তখন কোথায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়? যত লোক সেদিন আর জি কর আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলতে চেয়েছিল তার পিছনে হাত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেউ জানে না? এটা সবাই অস্বীকার করতে পারবে! কেউ অস্বীকার করতে পারবে না।” সবমিলিয়ে বলাই যায়, দল গাড্ডায় পড়তেই যুবনেতা তথা একসময় তৃণমূল কর্মী সমর্থকদের মুখে মুখে ঘুরে বেড়ানো ‘অভিষেক দা’ সম্পর্কে অপ্রিয় সত্য বলতে শুরু করেছেন তৃণমূলেরই শীর্ষ নেতৃত্বরা।










