বাঙালি কন্টেন্ট ক্রিয়েটরের টাকা মেরে পালাল IPAC! বড় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Published:

Trinamool Congress

প্রীতি পোদ্দার, কলকাতা: আর মাত্র দুইদিন, তারপরই রাজ্য জুড়ে হতে চলেছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা (West Bengal Election 2026)। শেষ প্রচারের দিনে তাই বেশ সরগরম পরিস্থিতি রাজনীতির অন্দরে। একদিকে যেমন নতুন সরকার গড়ে তুলতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি ঠিক তেমনই চতুর্থবার ক্ষমতা দখলের লড়াইয়ে মেতে উঠেছে তৃণমূল (Trinamool Congress)। কিন্তু এসবের মাঝেই এবার শাসকদলের বিরুদ্ধে এক বিস্ফোরক তথ্য ফাঁস করলেন ডিজিটাল যোদ্ধা। তোলপাড় রাজ্য রাজনীতি।

নির্বাচনের প্রচারে তৃণমূলের ডিজিটাল যোদ্ধা

ছাব্বিশের মেগা ফাইটের জন্য ডিজিটাল ময়দানের দখল নিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ১৬ অক্টোবর ডিজিটাল যোদ্ধাদের নাওয়া খাওয়া ভুলে সতর্ক থেকে কাজ করার কথা বলেছিলেন। তাঁর নির্দেশ ছিল সমাজমাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যে ভাষ্য, ভিডিও বা অপপ্রচার তৈরি করবে, শাসকদলের হয়ে ‘ডিজিটাল যোদ্ধা’দের সেখানে গিয়েই পাল্টা যুক্তি উপস্থাপিত করতে হবে। কিন্তু এবার সেই কাজ নিয়ে ভয়ংকর এবং বিস্ফোরক অভিযোগ তুললেন এক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার। যা নিয়ে ব্যাপক শোরগোল শুরু হল রাজনৈতিক মহলে।

কন্টেন্ট বানিয়ে দিলেও মিলছে না টাকা

আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়া এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে রাজনীতির ক্ষেত্রেও বেশি নজর কাড়ছে। দেওয়াল লিখন, পোস্টারের থেকে বর্তমান প্রজন্মের কাছে মোবাইল আর ডিজিটাল প্ল্যাটফর্ম বেশি জনপ্রিয়। আর সেই কারণেই ভোট ময়দানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে বিজেপি, সিপিএম-কে ডিজিটালি কাউন্টার করার জন্য ডিজিটাল যোদ্ধার ভাবনা এনেছিল তৃণমূল। কিন্তু অভিযোগ কন্টেন্ট বানিয়ে দিলেও ঠিকঠাকভাবে ক্রিয়েটরদের পেমেন্ট দেওয়া হচ্ছে না। এবার সেই নিয়ে বড় তথ্য ফাঁস হল।

ভাইরাল ভিডিও

রিপোর্ট মোতাবেক, এক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দাবি যে শাসকদল তৃণমূল কংগ্রেসের কথা মত সেও একটি বিজেপির বিরুদ্ধে বিতর্কমূলক কন্টেন্ট বানিয়েছিল, ভালো ভিউও তুলেছিলেন কিন্তু IPAC সেই ভিডিওর এখনও কোনো পেমেন্ট করেনি। শুধু তাই নয়, এর আগে যে সকল ভিডিও শাসকদলের হয়ে বানানো হয়েছিল সে সকল ভিডিওতেও নগণ্য পারিশ্রমিক দেওয়া হয়েছিল দলের তরফে। তাঁর দাবি আর কাউকে ভোট দিলেও ভুল করে যেন তৃণমূলকে ভোট না দেয় সাধারণ মানুষ। এদিকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। কমেন্ট বক্সে উড়ছে পড়েছে একাধিক মতবাদ। প্রশ্ন উঠছে তবে কি এবার নিজের দলের লোকই তৃণমূল কংগ্রেসের পর্দা ফাঁস করবে?

আরও পড়ুন: থামতে হবে না টোল প্লাজায়, ‘ব্যারিয়ার-ফ্রি’ সিস্টেম আসছে হাইওয়েতে

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর সমাজমাধ্যমে সক্রিয়। ‘নমো’ অ্যাপের মাধ্যমে সারা বছরই দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে জনসংযোগ করেন তিনি। বিজেপির আইটি সেলও ব্যাপকভাবে সক্রিয়। পিছিয়ে থাকে না কংগ্রেস কিংবা সিপিএমও। এমতাবস্থায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ডিজিটাল যোদ্ধাদের এই অভিযোগ নির্বাচনে কোনো প্রভাব পড়ে কিনা এখন সেটাই দেখার।