প্রীতি পোদ্দার, কলকাতা: আইন অমান্য করে এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ! এবার শুভেন্দু সরকারের পুলিশের হাতে ধরা পড়লেন উত্তরপাড়ার (Uttarpara) প্রাক্তন বিধায়ক সিপিআইএম নেতা শ্রুতিনাথ প্রহরাজ (Srutinath Praharaj Arrested)। জানা গিয়েছে, গতকাল, সোমবার রাতে হুগলির (Hooghly) চুঁচুড়া থানার পুলিশ তাঁকে উত্তরপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করে। তবে তিনি শুধু একা নন, ওনার সঙ্গে আরও দুইজন সিপিএম কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। আজ তাদের চুঁচুড়া আদালতে পেশ করবে পুলিশ। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল শুরু হয়েছে এলাকায়।
গ্রেফতার উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত ১০ আগস্ট চুঁচুড়া ঘড়ির মোরে আইন অমান্য করে অশান্তি পাকানোর অভিযোগ উঠে এসেছিল উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক সিপিআইএম নেতা শ্রুতিনাথ প্রহরাজের বিরুদ্ধে। তবে তিনি শুধু একা নন, অশান্তি পাকানোর অভিযোগ উঠে এসেছিল দুই সিপিএম কর্মী কোন্নগরের দীপক চক্রবর্তী ও অনুপম চক্রবর্তী। ওইদিন বাম কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা শাসক দপ্তরের উদ্দেশে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিল। আর সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালিয়ে বাম সমর্থকদের ছত্র ভঙ্গ করেছিল পুলিশ। ৪০ জনের বেশি বিক্ষোভকারীদের আটক করা হয়েছিল।
চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকায়
সূত্রের খবর, পুলিশের গ্রেপ্তারির পরেই ওইদিন রাতে চারজনকে পাকড়াও করে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছিল, তবে পরদিন আদালত তাদের জামিন মঞ্জুর করেছিল। কিন্তু তার কয়েকদিন যেতে না যেতেই সেই ঘটনায় এবার উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক সিপিআইএম নেতা শ্রুতিনাথ প্রহরাজকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতেই উত্তরপাড়ায় নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। স্বাভাবিকভাবেই তাঁর গ্রেফতারি নিয়ে এবার চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে দলের অন্দরে।
আরও পড়ুন: সরছে ধর্মতলার বিধান মার্কেট, সাত দিনে জোকা মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
অন্যদিকে, গত রবিবার, নিউটাউনে সিপিএমের পার্টি অফিস দখলে ধুন্ধুমার পরিচিতি তৈরি হয়েছিল সিপিএম এবং বিজেপির মধ্যে। ঘটনায় অভিযুক্তদের থানায় তুলে আনলে পুলিশকে হুমকি দিতে দেখা যায় রাজারহাট-নিউটানের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়ার। এমনকি তাঁকে থানা ঘেরাওয়ের হুমকি দিতেও ভাইরাল ভিডিওতে দেখা যায়। যদিও পরে পার্টি অফিস দখলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক।










