বৈধৃতি যোগে পথের কাঁটা দূর হবে ৪ রাশির! আজকের রাশিফল, ১ জুলাই

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১ জুলাই, বুধবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র ধনু এবং মকর রাশিতে বিরাজ করছে। পাশাপাশি সূর্য বিরাজ করছে মিথুন রাশিতে। এদিকে আজ পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রভাব পড়বে। দ্বিতীয়া তিথির বিশেষ দিনটিতে যৈংদ্র এবং বৈধৃতি যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৭ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২৩ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বুধবার, তাই গণপতি বাপ্পার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি একদমই ভালো কাটবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনার স্বাস্থ্য এবং বাহ্যিক রূপ উন্নত করার সময় থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। আজ মানসিক চাপ কমানোর জন্য পরিবারের সদস্যদের সঙ্গে ভালো পরামর্শ করতে হবে। কর্মক্ষেত্রে আজ পেশাগত সাফল্য অর্জন করতে পারবেন। বাড়িতে বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। এবং নতুন ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা করতে পারবেন। প্রেমের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভালো।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে সংকটমোচন হনুমান অষ্টক পাঠ করতে হবে।

বৃষ রাশি: আজ আপনার অগ্রগতিতে বিভিন্ন বাধা সৃষ্টি হতে পারে। আজ গৃহস্থালীর কাজ আপনাকে বেশিরভাগ সময় ব্যস্ত রাখতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো থাকবে না। আজ জীবনের অন্যতম স্মরণীয় একটি সন্ধ্যা কাটাতে পারেন। জীবনসঙ্গীর সাথে অবসর সময় উপভোগ করতে পারবেন। কেউ কেউ ব্যবসায়িক বা শিক্ষাগত ক্ষেত্রে আজ লাভবান হবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভাল কাটবে। আজ আপনার সাহস আপনার জন্য ভালোবাসা বয়ে আনতে পারে।

প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে হনুমান চালিশা, এবং রামের মন্ত্র পাঠ করার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ পরিপূর্ণ এবং সন্তোষজনক জীবনের জন্য মানসিক শক্তিকে বৃদ্ধি করতে হবে। গুরুত্বপূর্ণ কোনও পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং সেখান থেকে আপনি আর্থিক লাভ করতে পারবেন। আজ কর্মক্ষেত্রের দৃষ্টিকোণ থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়। আজ আপনি খুব ব্যস্ত থাকতে পারেন। সন্ধ্যাবেলা আপনি পছন্দের কাজগুলি করার জন্য সময় পাবেন। আজ আপনার মনে হবে যে আপনার চারপাশের মানুষজনদের সঙ্গে আপনার সম্পর্ক খুব একটা ভালো নয়।

প্রতিকার: পারিবারিক জীবনে উন্নতি করতে হলে হলুদ মেশানো দুধ পান করুন, এবং স্নানের সময় হলুদ মেশানো জলে স্নান করার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ আপনি মায়াবী জগতে থাকতে পারেন। বেশ কিছুদিন ধরে ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে আজ আপনি সেই ঋণ পেতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। আজ অসমাপ্ত কাজ থাকা সত্ত্বেও আপনি প্রেম এবং বাইরের কার্যকলাপে ডুবে থাকতে পারেন। ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই আজ।

প্রতিকার: চাকরি ও ব্যবসায় লাভের জন্য বাড়ির উপাসনালয় বারবার পরিবর্তন করবেন না।

সিংহ রাশি: স্বাস্থ্য সম্পর্কিত কর্মসূচিগুলি পুনরায় শুরু করার জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। আজ আপনি ব্যবসায় লাভের সম্মুখীন হতে পারেন। প্রিয়জনের সঙ্গে বেড়াতে গিয়ে জীবনকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ অফিসে কাজ করতে আপনার ইচ্ছা করবে না। সারাদিন বিভ্রান্ত বোধ করতে পারেন। আজ শুভ গ্রহগুলি আপনার পক্ষেই কাজ করবে, যা আপনার অর্থ উপার্জনের কারণ হয়ে দাঁড়াবে।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ অর্জন করার জন্য গরুকে যব খাওয়ানোর চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ আপনার দানশীল আচরণ আপনার জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে। আজ অবিশ্বাস বা লোভের মতো আসক্তিতে নিজের সময় নষ্ট করবেন না। আজ আপনার কোনও বন্ধু আপনার কাছে টাকা চাইতে পারে। তবে তাকে টাকা দিলে আপনার আর্থিক অবস্থা খারাপ হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। আজ আপনার ঊর্ধ্বতনদের উপেক্ষা করবেন না। আজ আপনার জীবনসঙ্গীর সাথে প্রচুর সময় কাটানোর সুযোগ পাবেন।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নত করতে হলে মহিলাদেরকে সাদা পোশাক দান করার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ আপনার বাবা-মাকে উপেক্ষা করা আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। মানুষের কার্যকলাপ আজ আপনার পক্ষে কাজ করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ। আজ আপনি আরামদায়ক এবং শান্তিপূর্ণ দিন উপভোগ করতে পারবেন। কিন্তু পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো উচিত। আজ প্রেমের দিক থেকে দিনটা খুব একটা ভালো কাটবে না বলেই মনে করা হচ্ছে। দাম্পত্য জীবনের কঠিন সময় পার করার পর আজ আপনি সুখ খুঁজে পাবেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে তেঁতুল গাছে জল দেওয়ার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ নিজে নিজে চিকিৎসা করা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। আজ আপনি কোনও দামি উপহার পেতে পারেন। পরিবারের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। আজ নতুন শুরু করা প্রকল্পগুলি খুব একটা ভালো ফলাফল দেবে না। আজ হঠাৎ করে পাওয়া কোনও বার্তা গোটা পরিবারের জন্য সুসংবাদ নিয়ে আসবে। পরিবারের ছোট সদস্যদের সাথে গল্প করে আজ আপনি সময় কাটাতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বাড়িতে প্লাস্টার অফ প্যারিসের মূর্তি রাখার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ আপনার কর্মশক্তি বেশি থাকবে। আজ আপনার সঞ্চয় কাজে লাগতে পারে। কিন্তু তা হারানোর জন্য আপনি কষ্ট পাবেন। আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য শান্ত থাকতে হবে। আজ বাড়িতে কিছু সমস্যা দেখা দিতে পারে। কিন্তু ছোটখাটো বিষয়ে আপনার সঙ্গীকে বিরক্ত করা থেকে বিরত থাকতে হবে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়। আজ প্রিয় কাজগুলি করতে ভালবাসবেন। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে।

প্রতিকার: আজ পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য রাতে শান্ত মনে ধীরে ধীরে ২৮ বার ওঁ মন্ত্র জপ করার চেষ্টা করুন।

মকর রাশি: বন্ধুরা আপনাকে সমর্থন করবে এবং আপনাকে খুশি রাখতে পারে। আজ অপ্রত্যাশিত লাভ বা অনুমানের মাধ্যমে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ বন্ধুদের মাধ্যমে নতুন কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে। এটি দীর্ঘমেয়াদে আপনার জন্য উপকারে আসবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। কিন্তু ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ। আজ ভ্রমণ আপনার জন্য উপকারে আসলেও ব্যয়বহুল হিসেবে প্রমাণিত হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য আজ গরীব শিশুদের মধ্যে কাজু বিতরণ করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ কিছু উত্তেজনা বা মতবিরোধ আপনাকে খিটখিটে করে তুলতে পারে। আজ দিনের শুরুটা ভালো হলেও সন্ধ্যাবেলা আপনার আর্থিক ক্ষতি হতে পারে। এর ফলে আপনি চিন্তিত হবেন। আজ আকর্ষণীয় স্বভাব এবং হাসিখুশি আপনাকে উন্নত রাখতে সাহায্য করবে। পরিবারে ঝামেলার সম্ভাবনা নেই। আজ সহকর্মীদের সাথে কাজ করার জন্য আপনার বিচক্ষণতা এবং কৌশলের অবলম্বন করতে হবে। আজ পারিবারিক চাহিদা মেটাতে গিয়ে আপনি নিজের জন্য সময় দিতে ভুলে যাবেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে আজ আপনার খাবারের কিছু অংশ বের করে গরুকে খাওয়ানোর চেষ্টা করতে হবে।

মীন রাশি: আজ আপনার পরিবারের আপনার উপর অনেক প্রত্যাশা থাকবে। যা আপনার বিরক্তের কারণ হয়ে দাঁড়াবে। আজ মাতামহের দিক থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। আজ সেই সমস্ত চমৎকার দিনগুলোর মধ্যে একটি যখন আপনি কর্মক্ষেত্রে প্রচুর লাভ করতে পারবেন। আজ সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার বস এতে খুব খুশি হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে।

প্রতিকার: আজ স্বাস্থ্যের উন্নতি করতে হলে সবুজ কাঁচের বোতলে জল ভরে রোদে রাখার চেষ্টা করুন। এরপর সেই জল দিয়ে স্নান করার চেষ্টা করতে হবে।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal