মহাদেবের কৃপায় কপাল খুলবে ৪ রাশির! আজকের রাশিফল, ১ জুন

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১ জুন, সোমবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র বৃশ্চিক এবং ধনু রাশিতে আর সূর্য বৃষ রাশিতে বিরাজ করবে। এদিকে আজ জ্যোষ্ঠা এবং মূলা নক্ষত্রের প্রভাব পড়বে। প্রতিপদ তিথির বিশেষ দিনটিতে সিদ্ধ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৪ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:১৪ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ সোমবার, তাই বাবা মহাদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। প্রাপ্ত অর্থ আপনার প্রত্যাশা অনুযায়ী হবে না। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। আজ অতিরিক্ত শক্তি থাকবে, যা কোনও পার্টি বা অনুষ্ঠানের আয়োজন করতে অনুপ্রাণিত করে তুলবে। প্রিয়জনের আপনার বিশ্বাস এবং প্রতিশ্রুতির প্রয়োজন পড়বে। কর্মক্ষেত্রের পরিস্থিতি বুঝে কাজ করা উচিত। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ বাড়িতে বিভিন্ন আচার অনুষ্ঠান বা যজ্ঞ, পূজা পার্বণের আয়োজন করা হতে পারে।

প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় উন্নতি করার জন্য ধর্মীয় চিন্তা, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখার চেষ্টা করতে হবে।

বৃষ রাশি: আজ দিনটি আনন্দ করার এবং নিজের পছন্দের কাজগুলি করার দিন। টাকা তখনই কাজে লাগবে যখন আপনি অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। বিষয়টি পরিষ্কারভাবে বুঝতেও পারবেন। সন্ধ্যাবেলা বাড়িতে অতিথিরা আসতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন। আজ মানুষের সঙ্গে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন। কিন্তু পরিবারে ঝামেলা হতে পারে।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখের করার জন্য আজ চাল, চিনি, আটা, সুজি, দুধ ইত্যাদি কোনও ধর্মীয় স্থানে দান করার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ আপনার রুক্ষ আচরণ জীবনসঙ্গীর সাথে সম্পর্কের উপর চাপ ফেলতে পারেএ এই ধরনের কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই পরিণতির কথা বিবেচনা করা উচিত। আজ আপনার কাছের কোনও ব্যক্তি অদ্ভুত মেজাজে থাকতে পারে এবং তাকে বোঝা অসম্ভব হতে পারে। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনও বিপদে জড়িয়ে পড়তে পারেন। আজ বিবাহিত জীবনের আসল স্বাদ উপলব্ধি করতে পারবেন

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য মঙ্গল যন্ত্র খোদাই করা সোনার আংটি পরার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ আপনার উদার স্বভাব আনন্দের মুহূর্ত এনে দেবে। কিছু অস্থাবর সম্পত্তি চুরি হতে পারে। তাই সতর্ক থাকা উচিত। বন্ধুদেরকে কষ্ট দিতে পারেন। প্রিয়জনের অনুপস্থিতিতে আজ আপনি নিজেকে শূন্য অনুভব করবেন। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আজকের দিনটি খুবই ভালো। সময়ের থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই থাকবে না। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে মাংস, মদ এবং অন্য নারীর সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ আপনার স্বাস্থ্য এবং বাহ্যিক রূপ উন্নত করার সময় থাকবে। অতিরিক্ত আয়ের জন্য সৃজনশীল ধারণাগুলিকে ব্যবহার করা উচিত। সন্তানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন এবং সে আপনার প্রত্যাশা পূরণ করবে। অপ্রয়োজনীয় সন্দেহ আজ আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ বয়স্ক সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারেন। জীবনসঙ্গীকে চমক দিতে পারেন।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো করতে হলে প্রেমিক বা প্রেমিকাকে রুপোর আংটি উপহার দেওয়ার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ আপনার ব্যক্তিত্ব সুগন্ধের মতো আচরণ করবে। তবে অন্যদিনের থেকে কিছুটা বেশি খরচ করতে পারেন। বোনের বিয়ের খবর আপনাকে আনন্দ দেবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা বন্ধ করে বর্তমানকে পুরোপুরি উপভোগ করতে হবে। জীবনসঙ্গীর সাথে কিছুটা সময় কাটাতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই। স্বাস্থ্য ভালোই থাকবে।

প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতির জন্য বাড়িতে একটি কলা গাছ লাগিয়ে তার যত্ন নেওয়ার চেষ্টা করুন।

তুলা রাশি: বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি অপ্রীতিকর পরিস্থিতির জন্ম দিতে পারে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সব দিক বিবেচনা করার চেষ্টা করতে হবে। যারা কোথাও বিনিয়োগ করেছেন তাদের সেখান থেকে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যাবেলায় রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা আপনাকে ব্যস্ত রাখবে। আজ আচরণ ভালো করতে হবে। আমাদের প্রিয়জন আপনাকে কষ্ট দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: সুস্থ থাকার জন্য গরুকে গম এবং গুড় খাওয়ানোর চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। নাহলে বড়সড় মূল্য দিতে হতে পারে। যারা এখনও বেতন পাননি তারা আজ টাকা পয়সা নিয়ে চিন্তা করতে পারেন এবং বন্ধুদের কাছ থেকে টাকা ধার করতে পারেনএ আত্মীয়স্বজন বা বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত কোনও উপহার পাবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ কর্মক্ষেত্রে আপনি ভাল অনুভব করবেন। সহকর্মীরা কাজের প্রশংসা করবে। বস খুশি হবে। ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ করতে পারেন। তবে স্বাস্থ্য আজ আপনার ভালো থাকবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে মাথার কাছে দুধ ভর্তি একটি পাত্র রাখুন এবং সকালে বাড়ির বাইরের কোনও গাছের গোড়ায় ঢেলে দেওয়ার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ আপনার খেলাধুলোয় অংশ নেওয়ার প্রয়োজন। কারণ, এটি চির যৌবনের রহস্য হিসেবে কাজ করবে। কিছু ব্যক্তিরা তাদের সন্তানদের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারে। আজ সন্তানদের নিয়ে গর্ববোধ করবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা দেখা দেবে না। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। আজ এই রাশির শিক্ষার্থীরা তাদের মূল্যবান সময়ের অপব্যবহার করতে পারে। বিবাহিত জীবনের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে খিরনির শিকড় একটি সাদা কাপড়ে মুড়িয়ে নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করুন।

মকর রাশি: আজ এমন কিছু করুন যেটি আপনার নিজের সম্পর্কে ভালো বোধ করাবে। খরচের অপ্রত্যাশিত বৃদ্ধি আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। পার্টিতে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। অতিরিক্ত শক্তি থাকবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনাকে হঠাৎ করে অপ্রত্যাশিত কোনও ভ্রমনে যেতে হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা ব্যাহত হতে পারে। জীবনসঙ্গী আপনার কাছে দেবদূতের মতো আচরণ করবে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করা দরকার নেই।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে সাতমুখী রুদ্রাক্ষ পরার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ অবাঞ্ছিত চিন্তাভাবনা আপনার মনকে দখল করতে দেবেন না। শান্ত বা চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে। এটি আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে। পরিবারের সদস্যদের সাথে টাকা সঞ্চয় করা নিয়ে কথা বলা উচিত। তাদের পরামর্শ আপনার আর্থিক অবস্থা উন্নতি করবে। সামাজিক কার্যকলাপে প্রভাবশালী ব্যক্তিদের পরিচিতি বাড়ানোর জন্য আজকের দিনটি খুবই ভালো। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। লোকেরা আপনার মতামত জানতে চাইবে এবং আপনি যা বলবেন তা না বুঝেই মেনে নেবে।

প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে আসক্তি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।

মীন রাশি: উন্নত জীবনের জন্য স্বাস্থ্য এবং ব্যক্তিত্বের উন্নতি করতে হবে। বিনোদন বা সৌন্দর্যের পিছনে অতিরিক্ত সময় ব্যয় করবেন না। দাম্পত্য জীবনে কোনোরকম সমস্যা হবে না। আজ আপনি রোমান্সে পরিপূর্ণ থাকতে পারেন। দিনটিতে আপনার জীবনসঙ্গীর রোমান্টিক দিক সম্পূর্ণ ভাবে প্রকাশ পাবে। আজ মানুষ আপনার দৃঢ় সংকল্প এবং দক্ষতার প্রশংসা করতে পারে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। ভালবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে কোনও বৃদ্ধ ব্রাহ্মণকে খাওয়ানোর চেষ্টা করুন।