সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১ মে, শুক্রবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে আজ চন্দ্র তুলা এবং সূর্য মেষ রাশিতে বিরাজ করছে। আজ স্বাতী এবং বিশাখা নক্ষত্রের প্রভাব পড়বে দিনটির উপর। পূর্ণিমা তিথির এই বিশেষ দিনটিতে সিদ্ধি আর ব্যাতিপাত যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৪১ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৫৬ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শুক্রবার তাই মা সন্তষীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ কোনও কাজ করার আগে দু’বার ভাবা উচিত। আপনার মতামত অন্য কারোর অনুভূতিতে আঘাত করতে পারে। নিজের জন্য টাকা জমাতে পারেন। ছোট বাচ্চারা আপনাকে ব্যস্ত রাখতে পারে এবং মনে শান্তি নিয়ে আসবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ আপনি প্রশংসা পেতে পারেন। আজ অবসর সময়কে ভালোভাবে কাজে লাগাতে হবে। অতীতের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারেন আজ।
প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখতে হলে ইস্ত্রি করার জন্য যে কোনও ধোঁপাকে কাঁচা কয়লা দান করার চেষ্টা করুন।
বৃষ রাশি: কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের চাপ আর বাড়িতে দ্বন্দ্বের কারণে আজ আপনার মানসিক চাপ তৈরি হতে পারে, যা আপনার মনোযোগকে ব্যাঘাত ঘটবে। আজ কোনও বন্ধু আপনার কাছ থেকে বড় অংকের টাকা চাইতে পারে। তাকে টাকা ধার দিলে আপনার আর্থিক অবস্থা খারাপ হবে। ঘরোয়া বিষয়ে মনোযোগ দেওয়া দরকার। জমে থাকার বাড়ির কাজগুলি করার জন্য আজকের দিনটি খুবই ভালো। ভালোবাসার দিক থেকে দিনটি ইতিবাচক। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে মেয়েদের সম্মান করার চেষ্টা করুন।
মিথুন রাশি: জীবনের প্রতি উদার মনোভাব গ্রহণ করতে হবে। আজ আপনার পরিস্থিতি নিয়ে অভিযোগ করে কোনও লাভ হবে না। মা-বাবার স্বাস্থ্যের জন্য বেশি পরিমানে টাকা খরচ করতে হতে পারে। এতে আপনার আর্থিক অবস্থা অবনতি হবে। আজ কোনও পার্টির পরিকল্পনা করে থাকলে সেরা বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। জীবনসঙ্গীকে আবেগগত ভাবে ব্ল্যাকমেইল করা থেকে বিরত থাকতে হবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে নিয়মিত হনুমানের পূজা করার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ আপনার দীর্ঘ আত্মবিশ্বাস এবং সহজ কাজ আপনাকে বিশ্রামের জন্য সময় দেবে। আজ আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে বিচক্ষণতার মাধ্যমে আপনি ক্ষতিকে লাভে পরিণত করতে পারবেন। কারো কারো জন্য আজ পরিবারে নতুন কোনও সদস্যের আগমন আনন্দের মুহূর্ত নিয়ে আসতে পারে। প্রেমের সম্পর্কে স্বাধীন বিচারবুদ্ধি ব্যবহার করতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো যাবে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করবেন না।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে নিম বা বাবলা কাঠ দিয়ে দাঁত মাজার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ আপনার ঝগড়াটে স্বভাব নিয়ন্ত্রণ করতে হবে। কাউকে নিজের উপর এতটাও নিয়ন্ত্রণ করতে দেবেন না যা আপনাকে রাগিয়ে দিতে পারে। পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার জীবন সঙ্গীকে খুঁজে পেতে পারেন। সহকর্মীরা আজ অন্য কারোর থেকে আপনাকে বেশি বোঝার চেষ্টা করতে পারে। কারো কারো জন্য অপ্রত্যাশিত ভ্রমণ আজ ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। স্বাস্থ্য আজ ভালো থাকবে না।
প্রতিকার: সুস্থ থাকার জন্য তামার বালা পরার চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত। মাইগ্রেনের রোগীদের খাবার পরিহার করা উচিত। কারণ এতে অপ্রয়োজনিয় মানসিক চাপের শিকার হতে পারেন। দ্রুত অর্থ উপার্জনের ইচ্ছা জাগবে। ভালবাসার দিক থেকে আজকের দিনটি ইতিবাচক। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ বিবাহিত জীবনে অসুখী হয়ে থাকলে অবস্থা উন্নতি হতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে আজ।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য সমপরিমাণ কালো এবং সাদা তিল নিয়ে একটি দাগ যুক্ত কাপড়ে বেঁধে নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করুন।
তুলা রাশি: আজ দিনটি আনন্দে পরিপূর্ণ থাকবে। কারণ, জীবনকে পুরোপুরিভাবে উপভোগ করতে পারবেন। অর্থ সঞ্চয়ের ইচ্ছা পূরণ হতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে সঞ্চয় করতে পারবেন। পারিবারিক উত্তেজনা কমাতে আজ ইতিবাচক ফলাফলগুলি সাহায্য করবে। আজ কর্মক্ষেত্রে কেউ আপনাকে চমৎকার সুখবর দিতে পারে। ব্যক্তিত্ব উন্নত হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ। আজ আপনি নিজের জন্য সময় পাবেন।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য পকেটে তামার মুদ্রা রাখার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: স্বাস্থ্যের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ মানসিক শক্তির জন্য ধ্যান বা যোগ ব্যায়াম করতে পারেন। আর্থিক অবস্থা উন্নতি হবে। অর্থের অবিরাম প্রবাহ আপনার পরিকল্পনাকে বাধাগ্রস্থ করতে পারে। অপ্রয়োজনীয় জিনিসপত্রে অর্থ ব্যয় করে আজ আপনার জীবন সঙ্গী অসন্তুষ্ট হতে পারে। আজ রোমান্সের অভিজ্ঞতা লাভ করতে পারবেন। নতুন তথ্য আপনার প্রতিযোগিদের থেকে আপনাকে এগিয়ে রাখবে। আজ আপনার ব্যক্তিত্ব উন্নত হবে। পরিবারে সুখ শান্তি থাকবে না।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখতে হলে ছোট মেয়েদের মধ্যে লেবু, তেতুল বা গোল গাপ্পার মতো টক জিনিস বিতরণ করার চেষ্টা করেন।
ধনু রাশি: আজ আপনার স্বাস্থ্য এবং বাহ্যিক রূপ উন্নত করার সময় থাকবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা মাথায় রেখে বিনিয়োগ করতে পারেন পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণ করার এবং তাদের কথা না শোনার প্রবণতা অপ্রয়োজনীয় তর্কের জন্ম দিতে পারে। ভালোবাসার দিক থেকে দিনটি মোটামুটি ভালো। আজ আপনি অবসর সময় পাবেন এবং সেই সময় ধ্যান বা যোগ ব্যায়াম করতে পারেন। মানসিক শান্তি অনুভব করবেন। বিবাহিত জীবনে সুখ উপভোগ করতে পারবেন ।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য সকালে ঘুম থেকে উঠে আপনার বাবা অথবা শিক্ষকের চরণ স্পর্শ করুন।
মকর রাশি: ভাজা খাবার পরিহার করুন এবং নিয়মিত ব্যায়াম করতে পারেন। দিনের দ্বিতীয়ার্ধে আর্থিক লাভ আসতে পারে। আজ আপনার ভাই আপনার প্রত্যাশার থেকে বেশি সাহায্য করবে। প্রিয়জন রোমান্টিক মেজাজে থাকতে পারে। আজ আপনার লক্ষ্য সহযোগিদের থেকে কিছুটা উঁচুতে নির্ধারণ করতে পারে। হতাশ হবেন না। যারা গত কয়েকদিন ধরে কাজে ব্যস্ত ছিলেন তারা আজ অবসর সময় পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য সাধুদের সম্মান করুন এবং তাদেরকে খাবার খাওয়ানোর চেষ্টা করুন।
কুম্ভ রাশি: নিজে নিজে ওষুধ খেলে আজ সমস্যা হতে পারে। ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। না হলে সমস্যা হবে। আজ আপনি পরিবার এবং দাম্পত্য জীবনে সুখ অনুভব করতে পারবেন। কারো কারো জন্য শীঘ্রই বিয়ের সানাই বাজতে পারে। নতুন প্রেমের অভিজ্ঞতা লাভ করতে পারবেন। অনেক কিছু অর্জন করার সম্ভাবনা রয়েছে এবং সামনে আসা সমস্ত সুযোগ গ্রহণ করার চেষ্টা করুন। আজ বিবাহিত জীবনের জন্য দিনটি বিশেষ।
প্রতিকার: সুস্থ থাকার জন্য ঘুমানোর আগে একটি তামার পাত্রে জল রেখে পরদিন সকালে বাড়ির কাছে কোনও গাছের গোড়ায় ঢেলে দেওয়ার চেষ্টা করুন।
মীন রাশি: আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং উন্নতি নিশ্চিত। অর্থের অভাবে বাড়িতে অশান্তি সৃষ্টি হতে পারে। এরকম পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সঙ্গে ভেবেচিন্তে কথা বলা উচিত। তাদের পরামর্শ নেওয়া উচিত। আজ পরিবারকে সময় দিতে হবে। তাদের অনুভব করতে দিন যে আপনি তাদেরকে যত্ন করেন। তাদের সঙ্গে ভালো সময় কাটান। তবে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই। আজ জীবনসঙ্গীর সাথে পুরনো সমস্যা দেখা দিতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে গরিবদের ভাত খাওয়ান এবং নিজেও খান।










