সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১০ জুলাই, শুক্রবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র সিংহ ও কন্যা রাশিতে আর সূর্য মিথুন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। এদিকে দশমী তিথির বিশেষ দিনটিতে ধৃতি, শূল এবং গণ্ড যোগ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৩১ মিনিটে এবং সূর্যাস্ত যাদের সন্ধ্যা ৭:২২ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শুক্রবার, তাই সন্তোষী মায়ের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল (Ajker Rashifal) ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ অপ্রয়োজনীয় বিষয় নিয়ে তর্ক করে নিজের শক্তি নষ্ট করবেন না। তর্ক করে কোনও লাভ হবে না। আজ কমিশন বা লভ্যাংশ থেকে আপনি লাভবান হতে পারবেন। আজ আপনি উপলব্ধি করবেন যে ভালোবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো যাবে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনোরকম সমস্যা হবে না আজ। তবে স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি বুঝে আপনার কাজ করা উচিত আজ।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ মুগডাল খাওয়ানোর চেষ্টা করুন।
বৃষ রাশি: অন্যদের সঙ্গে আজ আনন্দ ভাগ করে নিলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আজ ব্যবসাকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ কোনও পদক্ষেপ নিতে হতে পারে। আজ আপনাকে কেউ আর্থিকভাবে সহায়তা করবে। পুরো পরিবার অংশগ্রহণ করলে বিনোদনমূলক কার্যকলাপ আনন্দদায়ক হতে পারে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। প্রিয়জনের অপ্রয়োজনীয় দাবির কাছে নতি স্বীকার করবেন না। আজ নতুন ধারনায় পরিপূর্ণ থাকবেন। জীবনসঙ্গীর আত্মীয়দের হস্তক্ষেপ আপনার বিবাহিত জীবনে ভারসাম্য নষ্ট করতে পারে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে ভগবান বিষ্ণুর মৎস্য অবতারের কাহিনী পাঠ করার চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ আপনার সৃজনশীল শখ মানসিক শান্তি আনতে পারে। আর্থিক অবস্থা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তাহলে আজ সেই টাকা ফেরত পেতে পারেন। আজ কথাবার্তা সংযত রাখা উচিত। বয়স্ক ব্যক্তিরা আপনার কথায় কষ্ট পেতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং সাফল্যের শিখরে থাকতে পারবেন। নিজের জন্য সময় বের করতে পারবেন এবং হাতে প্রচুর সময় থাকবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য খাবারে জাফরান ব্যবহার করার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ সুখী জীবনের জন্য আপনার একগুয়ে অনুভব ত্যাগ করা উচিত। এটি আপনার সময় নষ্ট করবে। আর্থিকভাবে আজকের দিনটি মিশ্র যেতে পারে। কিছু ব্যক্তির আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না। আজ আপনি রোমান্টিক মেজাজে থাকবেন এবং হাতে প্রচুর সুযোগ থাকবেএ কর্মক্ষেত্রে আপনাকে বড় কোনওসিদ্ধান্ত নিতে হতে পারে। সঠিক সময়ে দ্রুত পদক্ষেপ নেওয়া আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে। আজ বিদেশ থেকে কোনও সুসংবাদ পেতে পারেন।
প্রতিকার: সুস্থ থাকার জন্য ঘুমানোর আগে তামার পাত্রে জল রেখে পর দিন সকালে বাড়ির গাছের গোড়ায় সেই জল ঢেলে দেওয়ার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ আপনি খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন যা আপনাকে সুস্থ রাখবেএ জমি কিংবা সম্পত্তিতে বিনিয়োগ করা আপনার জন্য বিপর্যয় হতে পারে। আজ বিনিয়গে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আজ আপনার সন্তানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন এবং সে আপনাকে ভালো অভিজ্ঞতা দেবে। সে প্রত্যাশা পূরণ করতে পারবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো যাবে। টিভি কিংবা মোবাইল ফোন ব্যবহার করে আজ অতিরিক্ত সময় নষ্ট করতে পারেন। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে গণেশ চালিশা এবং আরতি পাঠ করার চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখা উচিত। ভয়ের সম্মুখীন হতে পারেন। না হলে আপনি নিষ্ক্রিয় ভাবে পড়তে পারেন। খরচের অপ্রত্যাশিত বৃদ্ধি আজ আপনার মনের শান্তি বিঘ্নিত করবে। আজ আপনি কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। বাস্তববাদী মনোভাব গ্রহণ করা উচিত। দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ অফিসের কিছু আকস্মিক কাজ আপনাকে বাধাগ্রস্ত করতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ এই রাশির জাতক জাতিকাদের।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নত করতে হলে কোনও যোগ্য ব্যক্তিকে পড়ার সামগ্রী দান করার চেষ্টা করতে হবে।
তুলা রাশি: আজ আপনার কাঁধে অনেক দায়িত্ব থাকতে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য চিন্তাভাবনা দরকার। আজ আপনার টাকা কোথায় খরচ হচ্ছে সেদিকে নজর রাখা উচিত। না হলে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যরা অনেক কিছু দাবি করতে পারে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ সৃজনশীল কাজের সঙ্গে যারা জড়িত তারা সমস্যার সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে বলে মনে করা হচ্ছে আজ। সুন্দর কোনও পোশাক কিনতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনে মঙ্গল করার জন্য বাড়িতে ধূপ জ্বালানোর চেষ্টা করতে হবে।
বৃশ্চিক রাশি: আজ আপনার অতীতের ভুল সিদ্ধান্তগুলি মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়াবে। নিজেকে একা মনে করবেন। অন্যদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। পারিবারিক উত্তেজনা আজ কমতে পারে। পরিবার আর দাম্পত্য জীবন সম্পূর্ণ ভালো কাটবে। প্রিয়জনের সঙ্গে দেখা হলে আজ প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। আজ প্রেমিক কিংবা প্রেমিকার কাছে খোলাখুলি ভাবে অভিযোগ করতে পারেন যে সে আপনাকে সময় দেয় না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে পুজোর সময় দেবতাকে লাল সিঁদুর অর্পণ করার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ আপনার খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। কারণ এটি চির যৌবনের রহস্য। আজ কারও সাহায্য ছাড়া অর্থ উপার্জন করতে পারবেনএ আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আজকের দিনটি ভালো। আজ আপনি নিজেকে গোলাপের সুবাসে ডুবিয়ে ফেলতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি খুব একটা সুখী ভাবে কাটবে না। ভালোবাসার দিক থেকে আবার দিনটি মোটামুটি ভালো।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য আজ সাধুদেরকে সম্মান করার চেষ্টা করুন এবং তাদেরকে খাওয়ানোর চেষ্টা করুন।
মকর রাশি: ব্যস্ত দিন সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। যদি আপনি ছাত্র হোন এবং বিদেশে পড়াশোনা করতে চান তাহলে বাড়ির আর্থিক সীমাবদ্ধতা আপনাকে চিন্তায় ফেলতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় নিজের স্বাস্থ্যকে অবহেলা করবেন না। আজ প্রয়োজনকে গুরুত্ব দেওয়া দরকার। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। জীবনসঙ্গীর কাছ থেকে পাওয়া বিশেষ উপহার আজ আপনার মনকে ভালো করতে পারে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই আজ। তবে দাম্পত্য জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য নারীদেরকে সম্মান করুন এবং তাদের অনুভূতিতে আঘাত দেবেন না।
কুম্ভ রাশি: স্বাস্থ্যের উন্নতি করার জন্য দীর্ঘক্ষণ হাঁটার চেষ্টা করতে হবে। বর্তমানকে উন্নত করার জন্য অতীতে বিনিয়োগ করা অর্থ থেকে আজ ফল পেতে পারেন। সন্তানরা আপনার বাড়ির কাজে সাহায্য করতে পারে। কারো কারো জন্য নতুন প্রেম জীবনে সতেজতা নিয়ে আসবে। আজ আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন। জীবনসঙ্গীর সাথে আজ বিবাহিত জীবনে চমৎকার স্মৃতি উপভোগ করতে পারবেন বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: হলুদ রুমাল রাখার চেষ্টা করুন নিজের পকেটে। এতে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।
মীন রাশি: মানসিক চাপ থাকা সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। যারা ঘনিষ্ঠ বন্ধু কিংবা আত্মীয়দের সঙ্গে ব্যবসা করেন তাদের আজ সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। নাহলে আর্থিক ক্ষতি হতে পারে। যাদের সঙ্গে আপনার খুব কম দেখা হয় তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। প্রেমিক বা প্রেমিকা আজ তার অনুভূতি খোলাখুলি ভাবে প্রকাশ করতে পারবে না। যার জন্য আপনি দুঃখিত হবেন। পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ অপ্রয়োজনীয় ঝগড়া আপনার সময় নষ্ট করতে পারে বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে নদীতে সাদা কিংবা কালো তিল ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।










