মৃগশিরা নক্ষত্রে আয়ের নতুন পথ খুলবে ৩ রাশির! আজকের রাশিফল, ১১ জুলাই

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১২ জুলাই, রবিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র বৃষ এবং মিথুন রাশিতে বিরাজ করছে। পাশাপাশি সূর্য বিরাজ করছে মিথুন রাশিতে। এদিকে আজ রোহিনী এবং মৃগশিরা নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। ত্রয়োদশী তিথির বিশেষ দিনটিতে বৃদ্ধি এবং ধ্রুব যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৩২ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২২ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ রবিবার, তাই সূর্যদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয় থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনার নম্র স্বভাবের প্রশংসা হতে পারে। বিবাহিত দম্পতিদের সন্তানের শিক্ষার জন্য বেশি পরিমাণে টাকা ব্যয় করতে হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই এই রাশির জাতক জাতিকাদের। আজ পরিবারের দ্বারা আপনার জীবনের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। কিন্তু পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ পরিবারের সদস্যদের সঙ্গে জীবনে ঘটে যাওয়া সমস্যাগুলি আলোচনা করা উচিত।

প্রতিকার: ধনসম্পত্তি লাভ করার জন্য উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে সূর্যমন্ত্র জপ করার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ আপনার কঠোর পরিশ্রম আপনাকে অনুপ্রাণিত করতে পারে। আজ আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবারের সদস্যদের সাথে সমস্ত মত পার্থক্য মিটিয়ে আজ আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। আজ আপনার সময়ের মূল্য দেওয়া উচিত। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো কাটবে না। আজ প্রিয়জনকে বোঝার চেষ্টা করা উচিত। আজ আপনার ভাই বোনদের মধ্যে আপনার কাছে কেউ টাকা চাইতে পারে। তাকে টাকা দিলে আপনার আর্থিক অবস্থা আরও খারাপ হবে।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে মাংস বা মদ খাবেন না।

মিথুন রাশি: শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য আজ আপনি খেলাধুলা করে সময় কাটাতে পারেন। আর্থিকভাবে আজকের দিনটি বেশ শক্তিশালী যাবে এই রাশির জাতক-জাতিকাদের। আজ গ্রহ নক্ষত্রের গতিবিধি আপনার অর্থ উপার্জনের অনেক সুযোগ তৈরি করে দেবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না আজ। আজ প্রিয়জনকে কঠোর কথা বলা থেকে বিরত থাকতে হবে। নাহলে পরে আপনাকেই অনুশোচনা করতে হতে পারে। তাড়াহুড়ো করে কোনও কাজ করা উচিত নয় আজ।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে ঠাকুমা কিংবা কোনও বয়স্ক মহিলাকে সাহায্য করার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ বিনোদনের মধ্যে বাইরের কার্যকলাপ এবং খেলাধুলাকে অন্তর্ভুক্ত রাখা উচিত। আজ আপনার অবাস্তব পরিকল্পনার মাধ্যমে আর্থিক অবস্থা দুর্বল হতে পারে। আজ প্রিয়জনের সঙ্গে বাইরে ডিনার করতে যেতে পারেন কিংবা সিনেমা দেখতে পারেন। এতে আপনার মন ভাল থাকবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ নিজের জন্য সময় বের করার চেষ্টা করতে হবে। তবে আর্থিক দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না এই রাশির জাতক জাতিকাদের।

প্রতিকার: আর্থিক উন্নতির জন্য দুধ বা জলে জাফরান মিশিয়ে পান করার চেষ্টা করুন।

সিংহ রাশি: পরিবারের চিকিৎসা খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার বাড়ি সম্পর্কিত বিনিয়োগ থেকে লাভ হতে পারে। আজ পরিবারের সদস্যদের রসিক আচরণ আপনার বাড়ির পরিবেশকে হালকা করে তুলবে। পরিবারের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ নিজের জন্য এবং অন্যদের জন্য সময় বের করা উচিত। আজ আপনার চমৎকার জীবনসঙ্গী পাওয়ার সৌভাগ্য হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে না এই রাশির জাতক জাতিকাদের।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে কোনও সাধুকে সাদা কালো কাপড় দান করার চেষ্টা করুন।

কন্যা রাশি: ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে। আজ বন্ধুরা আপনার কাছে বড় অঙ্কের ঋণ চাইতে পারে। তাকে টাকা দিলে আপনার আর্থিক অবস্থা খারাপ হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে আজ। আজ পরিস্থিতি কাটিয়ে ওঠার ইচ্ছাশক্তি থাকবে আপনার ভিতরে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ ভালবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো যাবে। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে।

প্রতিকার: “অচ্যুতম কেশবম বিষ্ণু হরিম সত্যম জনার্দনম। হংসম নারায়ণম চৈবমেতনমষ্টকম পঠেত” মন্ত্র চারবার জপ করার চেষ্টা করুন। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।

তুলা রাশি: আজ অতিরিক্ত মানসিক চাপ এবং ক্লান্তি আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া উচিত। আজ আপনার অর্থ বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করা উচিত। তাহলে সেখান থেকে লাভ হতে পারে। কিন্তু পরিবারের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। আজ প্রিয়জনকে কঠোর কোনও কথা বলবেন না। নাহলে পরে আপনাকে অনুশোচনা করতে হতে পারে। আজ পুরনো বন্ধুর সঙ্গে দেখা করে আপনি আনন্দদায়ক সময় কাটাতে পারেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে জলে টাকা সহ সাদা ফুল ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ আপনি দীর্ঘদিনের ক্লান্তি বা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। সমস্যাগুলিকে স্থায়ীভাবে দূর করার জন্য জীবনযাত্রায় পরিবর্তন আনা দরকার। আজ আপনি সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। আজ নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য তহবিল উপার্জন করতে পারবেন। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না আজ। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে এই রাশির জাতক জাতিকাদের।

প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নত করতে হলে একটি সাদা মার্বেল পাথরের উপর সাদা চন্দনের পেস্ট লাগিয়ে তার উপর জল ঢেলে দেওয়ার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাস চারপাশের মানুষদেরকে মুগ্ধ করতে পারে। যারা ছোট ব্যবসার সঙ্গে জড়িত তারা কাছের কারো কাছ থেকে পরামর্শ পেতে পারেন এবং সেখান থেকে আর্থিক লাভ করতে পারেন। এমনিতে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ভালোবাসার দিক থেকে দিনটি ইতিবাচক। আজ আপনি অবসর সময়ে একটি বই পড়তে পারেন। পরিবারের দিক থেকে দিনটি ভালো না গেলেও দাম্পত্য জীবনের দিক থেকে সুখ শান্তি বজায় থাকবে। আজ পরিবারের সদস্যরা আপনার মনোযোগকে ব্যাঘাত ঘটাতে পারে।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুন্দর করার জন্য হাসপাতালে রোগীদেরকে সাহায্য করার চেষ্টা করুন।

মকর রাশি: আজ আনন্দ, ভ্রমণ এবং সামাজিক সমাবেশ আপনাকে সুখী রাখবে। জমি কিংবা রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো কাটবে না। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলতে হবে আজ। আজ রোমান্টিক দৃষ্টিকোণ থেকে দিনটি সুগন্ধে পরিপূর্ণ হবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এই রাশির জাতক-জাতিকাদের। আজ বিবাহিত জীবনে সুন্দর পরিবর্তন আসতে পারে।

প্রতিকার: কারো সঙ্গে ঝগড়া এড়িয়ে চলার জন্য গাছপালার কুড়ি বা চারা ছিঁড়বেন না।

কুম্ভ রাশি: আজ এমন কাজে নিজেকে নিযুক্ত করা উচিত যা আপনাকে শান্তি এনে দেবে। সারাদিন আপনি আর্থিক সমস্যায় ভুগতে পারেন। কিন্তু রাতের দিকে আজ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো কাটবে। আজ বন্ধুরা আপনাকে আনন্দদায়ক সন্ধ্যা কাটানোর জন্য তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে পারে। আজ আপনার কর্মশক্তি অন্যদিনের থেকে বেশি থাকবে। পরিবারে সুখ শান্তি বজায় না থাকলেও দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে এই রাশির জাতক জাতিকাদের। আজ প্রিয়জনকে সময় দেওয়া উচিত।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে এবং পরিবারে সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য বাড়ির উত্তর বা উত্তর-পশ্চিম দিকে ফুল, জলজ উদ্ভিদ বা মাসের অ্যাকোয়ারিয়াম রাখার চেষ্টা করুন।

মীন রাশি: আজ গুরুত্বপূর্ণ কারও সঙ্গে দেখা করার সময় মোটেও ঘাবড়াবেন না। নিজের আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণ করার এবং তাদের কথা না শোনার প্রবণতা আজ আপনার জন্য অপ্রয়োজনীয় তর্কের জন্ম দেবে। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ ভালবাসার দিক থেকে দিনটি ভালো। জীবনসঙ্গী আপনার কাছে দেবদূতের মতো আচরণ করবে।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ অর্জন করার জন্য একটি পাত্রে পানীয় জল ভরে গরীবদের মধ্যে দান করার চেষ্টা করুন ।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal