সৌভিক মুখার্জী, আদ্যাপীঠ: আজ ১৬ আগস্ট, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই শুরু করুন দিনটি। গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে দৈনিক ভবিষ্যৎ গঠন বা আপনার দিনটি কেমন যাবে তা জানা যায়। প্রতিটি নতুন সকাল আমাদের সামনে নিয়ে আসে নতুন সম্ভাবনা, নতুন চ্যালেঞ্জ আর জীবনের নানারকম ওঠাপড়ার ইঙ্গিত। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১২টি রাশির জাতক জাতিকাদের জন্য প্রতিদিনের গ্রহের বিন্যাস আলাদা আলাদা বার্তা বহন করে থাকে।
নাগপঞ্চমীর বিশেষ দিনটিতে আপনার ভাগ্যলক্ষ্মী কোন দিকে মোড় নেবে? কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে? নাকি আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে? জানতে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscope)। মেষ থেকে মীন, প্রত্যেকটি রাশির দিনটি কেমন যাবে তা এই রাশিফলে বিস্তারিত আলোচনা করা হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কন্যা এবং সূর্য কর্কট রাশিতে বিরাজ করছে। অন্যদিকে হস্তা আর চিত্রা নক্ষত্রের প্রভাব পড়বে। সাথে বিরাজ করছে সাধ্য ও শুভ যোগ। আপনার দিনটি কেমন যাবে তা জানতে পড়ুন প্রতিদিন রাশিফল।
মেষ রাশির আজকের রাশিফল (Ajker Rashifal)
কঠিন পরিস্থিতির মুখোমুখি পড়লে আজ আপনার নিজের সাহস এবং শক্তি প্রদর্শন করা উচিতও ইতিবাচক মনোভাবের মাধ্যমে সবকিছু কাটিয়ে উঠতে পারবেন। প্রিয়জনের সঙ্গে বাইরে যাওয়ার সময় চেহারা এবং আচরণ ঠিক করতে হবে। আজ এই রাশির জাতক-জাতিকাদের নিজেদেরকে বোঝা প্রয়োজন। যদি আপনি ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া অনুভব করেন তাহলে আজ নিজের ব্যক্তিত্ব মূল্যায়ন করা উচিত।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো এবং মানসিক শক্তি বজায় থাকবে।
কর্মজীবন: যারা বিদেশে ব্যবসার সঙ্গে জড়িত তাদের লাভের সম্ভাবনা রয়েছে। এমনকি কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য যে কোনও ধর্মীয় স্থানে দুধ, মিছরি বা সাদা গোলাপ ফুল নিবেদন করার চেষ্টা করুন।
বৃষ রাশি
ধৈর্য ধরা উচিত। কারণ আপনার প্রচেষ্টার মাধ্যমে ফলাফল পাবেন। আজ আপনার সঙ্গীর মতামত উপেক্ষা করলে সে আপনার মেজাজ হারাতে পারে। প্রিয়জন আপনাকে খুশি রাখতে বিশেষ কিছু করতে পারে। টিভি কিংবা মোবাইল ফোনে আজ আপনার মূল্যবান সময় নষ্ট করতে পারেন। বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি বিশেষ যাবে। ভালোবাসার দিক থেকে দিনটি ভালো কাটবে।
স্বাস্থ্য: আজ ঠান্ডা জল পান করলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। কিন্তু স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালো।
কর্মজীবন: বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে ঘর থেকে বের হলে আর্থিক লাভবান হতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে দুর্গা মন্দিরে প্রসাদ নিবেদন করার চেষ্টা করুন।
মিথুন রাশি
আজ আপনার বাকি সময় সন্তানদের সাথে কাটানো উচিত। প্রেমের দৃষ্টিকোণ থেকে দিনটি বিশেষ যাবে। দ্রুত বিষয় বা মানুষ বিচার করার ক্ষমতা আজ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। দীর্ঘদিনের বিবাদ আপনার সম্পর্ককে দুর্বল করতে পারে। গ্রহ-নক্ষত্রের মাধ্যমে আজ আপনার ধর্মীয় কার্যকলাপ করা উচিত। মন্দিরে যেতে পারেন। পরিবার আর দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে।
স্বাস্থ্য: ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে।
কর্মজীবন: কর্মক্ষেত্রে কিংবা ব্যবসায় কোনও অবহেলার কারণে আজ আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে দই এবং মধু খাওয়ার চেষ্টা করুন ও দান করুন।
কর্কট রাশি
আজ আপনার ব্যক্তিত্ব অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। ভ্রমণের পরিকল্পনা করলে মূল্যবান জিনিসপত্রের যত্ন নেওয়া উচিত। নাহলে সেগুলি চুরি হতে পারে। পার্স বা মানিব্যাগের ব্যাপারে সতর্ক থাকা উচিত। বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়া উপকারে আসবে। প্রিয়জনের সঙ্গে দেখা হওয়া আজ আপনার মনে আনন্দ ভরিয়ে তুলবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো।
স্বাস্থ্য: স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে আজ এই রাশির জাতক জাতিকাদের।
কর্মজীবন: ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। কিন্তু অন্যান্যদের আর্থিক ক্ষতি হতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে মাংস বা মদ খাবেন না।
সিংহ রাশি
শান্ত বা চাপমুক্ত থাকা উচিত। কোনও প্রতিবেশী আপনার কাছে টাকা চাইতে আসতে পারে। তাকে টাকা ধার দেওয়ার আগে বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেওয়া উচিত। নাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজ আপনি যেখানেই যান না কেন সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকবেন। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে ।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে এবং আপনি চাপমুক্ত থাকবেন। অতিরিক্ত মদ্যপান বা ধূমপান আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
কর্মজীবন: কর্মজীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে।
প্রতিকার: সবদিক থেকে উন্নতি লাভ করার জন্য গরুকে গুড় খাওয়ানোর চেষ্টা করুন।
কন্যা রাশি
আজ অ্যালকোহলের মতো নেশাজাতীয় দ্রব্য পান করা এড়িয়ে চলতে হবে। নাহলে আপনি নেশাগ্রস্ত অবস্থায় কোনও মূল্যবান জিনিস হারিয়ে ফেলতে পারেন। পরিবারের সদস্যরা আজ আপনার জীবনে বিশেষ গুরুত্ব রাখবে। ভালোবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো। প্রিয়জনের হাসিতে আজ আপনার দিনটি কাটতে পারেন। পরিবার আর দাম্পত্য জীবনে সমস্যা হবে না।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। মানসিক শান্তি অনুভব করতে পারবেন।
কর্মজীবন: আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো নয়।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বাড়িতে তিলের তেলের প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন।
তুলা রাশি
বাইরে যাওয়ার পরিকল্পনা করলে আজ আপনার মনের ভেতরে সব সময় হাসি রাখা উচিত। আজ আপনার ভাই আপনার প্রত্যাশার থেকে বেশি সাহায্য করবে। রোমান্টিক ভাবনাগুলো সবার সঙ্গে ভাগ করে নেওয়া থেকে বিরত থাকতে হবে। আইনি পরামর্শের জন্য আজ আইনজীবির সঙ্গে কথা বলতে পারেন। জীবনসঙ্গীর সাথে কাটানোর জন্য আজ আপনি অনেক সময় পাবেন।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এবং মানসিক শান্তি বজায় থাকবে।
কর্মজীবন: বিনিয়োগ থেকে আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে লোহার পাত্র থেকে জল পান করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
আজ আপনার আচরণ জীবনসঙ্গীর মেজাজকে খারাপ করতে পারে। কাউকে অসম্মান করা বা গুরুত্ব না দেওয়া উচিত নয়। এটা আপনি বুঝতে পারবেন। আত্মীয়স্বজনদের সঙ্গে সম্পর্ক সতেজ করার জন্য আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। পরিবারে সুখ শান্তি থাকলেও দাম্পত্য জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কোনও কাজের কারণে আজ আপনি কিছুটা বিব্রত বোধ করতে পারেন।
স্বাস্থ্য: স্বাস্থ্য একদমই ভালো থাকবে না। এমনকি মানসিক চাপ থাকতে পারে আজ।
কর্মজীবন: কর্মজীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো। কিছু কিছু ব্যক্তির আর্থিক ক্ষতি হতে পারে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে আজ ১৫ থেকে ২০ মিনিট চাঁদের আলোয় বসে থাকার চেষ্টা করুন।
ধনু রাশি
আজ আপনি ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। আজ আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী কোনও ব্যক্তি আপনার সঙ্গে কথা বলতে চাইবে। প্রেমের জীবনের সমস্ত বাধা-বিপত্তির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি আরামদায়কভাবে কাটাবেন। পরিবারেও কোনওরকম সমস্যা হবে না এই রাশির জাতক জাতিকাদের।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। কিন্তু মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত।
কর্মজীবন: আজ আপনি আর্থিক সমস্যা দূর করতে পারবেন। এমনকি অজানা কোনও উৎস থেকে অর্থ পেতে পারেন।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে গুড় এবং ডাল খাওয়ার চেষ্টা করুন।
মকর রাশি
অন্যদের প্রভাবিত করার জন্য অতিরিক্ত খরচ করবেন না। আজ অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে। প্রেমের জীবন মধুর হলেও স্বল্পস্থায়ী হতে পারে। দিনের বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে কাটানোর ফলে আজ আপনি সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করতে পারবেন। বিবাহিত জীবনে আপনার এবং আপনার সঙ্গীর জন্য কিছুটা একাকীত্ব প্রয়োজন।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে এই রাশির জাতক জাতিকাদের।
কর্মজীবন: ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো। কিন্তু কিছু কিছু ব্যক্তিদের আর্থিক ক্ষতি হবে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য দুই মুঠো মসুর ডাল একটি লাল কাপড়ে বেঁধে কোনও ভিক্ষুককে দান করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
আজ আপনি আশার জাদুকরিতে থাকতে পারেন। কাউকে টাকা ধার দিয়ে থাকলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদের প্রভাবিত করার ক্ষমতা আজ আপনার জন্য ইতিবাচক ফলাফল আনবে। সঙ্গীকে ব্ল্যাকমেইল করা থেকে বিরত থাকতে হবে। বর্তমান পরিস্থিতিতে জরুরি অবস্থার কারণে আজ আপনি নিজের জন্য কিছুটা সময় নিতে চাইবেন। পরিবারে সুখ শান্তি থাকবে।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই।
কর্মজীবন: আজ আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে বৃহস্পতির মন্ত্র ১১ বার জপ করার চেষ্টা করুন।
মীন রাশি
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আজ আপনার সমস্ত উদ্বেগ দূর হয়ে যাবে। কঠিন সময়ে টাকা কাজে আসবে। তাই টাকা জমানার পরিকল্পনা করতে হবে। পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত এড়াতে আজ আপনার রাগ নিয়ন্ত্রণ করা উচিত। প্রিয়জনের রাগ শান্ত করার জন্য আজ হাসি সেরা ওষুধ হিসেবে কাজ করবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। মানসিক চাপ দেখা দিতে পারে।
কর্মজীবন: ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। তবে অন্যান্যদের আর্থিক ক্ষতি হবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে উপাসনালয়ে আজ চন্দ্রযন্ত্র স্থাপন করে পূজা করার চেষ্টা করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি।










