সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৬ জুন, মঙ্গলবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মিথুন রাশিতে এবং সূর্যও মিথুন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ আর্দ্রা এবং পুনর্বসু নক্ষত্রের প্রভাব পড়বে। দ্বিতীয়া তিথির বিশেষ দিনটিতে বৃদ্ধি এবং ধ্রুব যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২১ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ মঙ্গলবার, তাই বজরংবলীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি একদমই ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: শৈশবের স্মৃতি আজ আপনার মনকে তাড়া করতে পারে। মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। আজ যে অর্থ পাবেন তা আপনার প্রত্যাশা অনুযায়ী হবে না। পরিবারের সদস্যরা অনেক কিছু দাবি করতে পারে। এমনিতে পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। আজ আপনি ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে অবসর সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। হাসি-ঠাট্টার মাধ্যমে আজ আপনার অবসর সময় কাটবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ অর্জন করার জন্য টানা ১০৮ দিন কোনও বয়স্ক মহিলার পা ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করুন।
বৃষ রাশি: শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য আজ খেলাধুলা করে সময় কাটাতে পারেন। দ্রুত অর্থ উপার্জনের ইচ্ছা জাগবে। আত্মীয়দের কাছ থেকে সমর্থন পাবেন। মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন। প্রেমিক প্রেমিকা আপনার কথা শোনার থেকে নিজের কথা বলতে বেশি পছন্দ করবে, যা আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। বড় ব্যবসায়ীক লেনদেন করার জন্য নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য অবশ্যই কোনও অভাবী ব্যক্তিকে রক্ত দান করার চেষ্টা করুন।
মিথুন রাশি: পরিবারের কিছু সদস্য তাদের আচরণের কারণে আপনাকে বিরক্ত করতে পারে। মেজাজ হারানোর প্রয়োজন পড়বে না। না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ অপচয়মূলক খরচ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। অফিসের রাজনীতি বা বিবাদ সবকিছুই আপনার অনুকূলে কাজ করবে। আজ আপনি সমস্ত সম্পর্ক এবং আত্মীয়-স্বজন থেকে দূরে গিয়ে একা সময় কাটাতে পারেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে অবশ্যই মাংস ও মদ ত্যাগ করার চেষ্টা করতে হবে।
কর্কট রাশি: আজ ঘৃণাকে জয় করার চেষ্টা করতে হবে। কোনও বন্ধু আপনার কাছ থেকে বড় অংকের টাকা চাইতে পারে। তাকে টাকা ধার দিলে আপনার আর্থিক সমস্যা হবে। বাড়ির পরিবর্তন আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। রোমান্টিক সন্ধ্যাটা সুন্দর উপহার বা ফুলে পরিপূর্ণ থাকতে পারে। প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা উচিত যা আপনার ভবিষ্যতের প্রবণতা বুঝতে সাহায্য করবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে।
প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে সরষের তেল দিয়ে পিঠা বানিয়ে পাখিদেরকে খাওয়ানোর চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। সুস্বাস্থ্যের কারণে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। আজ কোনও অতিথি আপনার বাড়িতে আসতে পারে, যার জন্য আপনার আর্থিক লাভ হবে। প্রেমের জীবনে সতেজতা ফুটে উঠবে। আজ আপনার দিনটি কর্মচঞ্চল হতে পারে। লোকেরা আপনার পরামর্শ চাইবে এবং আপনি যা বলবেন তা না বুঝে মেনে নিতে পারে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা আছে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ঘরে গঙ্গাজলের সঙ্গে রুপার মুদ্রা রাখার চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ এমন কিছু করুন যা আপনার জন্য ভালো অনুভব করাবে। না ভেবেচিন্তে কাউকে টাকা দেবেন না। না হলে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারেন। আজ বন্ধুরা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। প্রেমের দিক থেকে আজকের দিনটি বেশ উত্তেজনাপূর্ণ। প্রিয়জনের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। এবং দিনটিকে পুরোপুরি উপভোগ করতে হবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই।
প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য নয় বছর পর্যন্ত মেয়েদের খাদ্য সামগ্রী বিতরণ করার চেষ্টা করুন।
তুলা রাশি: আজ অফিস থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করতে হবে এবং এমন কিছু করবেন যা আপনি উপভোগ করেন। বাবা-মায়ের স্বাস্থ্যের জন্য আপনাকে টাকা খরচ করতে হতে পারে। এতে আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটবে। কিন্তু আপনার সম্পর্ক শক্তিশালী হবে। দিনের আনন্দে পরিপূর্ণ থাকবেন। জীবনসঙ্গী আপনাকে খুশি করার চেষ্টা করবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ অপ্রতাশিত সুবিধা আসতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। সৃজনশীল দক্ষতার প্রশংসা হতে পারে। আজ সত্যিকারের ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে সবুজ রঙের যানবাহন ব্যবহার করার চেষ্টা করতে হবে।
বৃশ্চিক রাশি: খাওয়ার সময় অবশ্যই সতর্ক থাকা উচিত। অসাবধানতার কারণে অসুস্থতা হতে পারে। অতিরিক্ত আয়ের জন্য সৃজনশীল ধারণাকে ব্যবহার করা উচিত। পুরো পরিবার অংশগ্রহণ করলে বিনোদনমূলক কাজ আনন্দদায়ক হতে পারে। আজ আপনি হয়তো কোনও প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন না। যার ফলে আপনার প্রেমিক-প্রেমিকা আপনার উপর রেগে যেতে পারে। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। যারা গত কয়েকদিন ধরে ব্যস্ত ছিলেন তারা কিছুটা অবসর সময় পেতে পারেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে ত্রিফলা খাওয়ার চেষ্টা করতে হবে।
ধনু রাশি: আজ আপনার কাজ করার জন্য অন্যদের উপর মোটেও চাপ দেবেন না। অন্যদের ইচ্ছা এবং স্বার্থের কথা বিবেচনা করা উচিত। এটি আপনার জন্য প্রকৃত সুখ এনে দেবে। ব্যবসায়ীরা আজ ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজ ব্যবসার উন্নতির জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হতে পারে। দিনটিকে বিশেষ করে তুলতে হলে সন্ধ্যাবেলা আজ পরিবারের সঙ্গে সুন্দর কোনও জায়গায় খেতে যাওয়া উচিত। প্রেমের দিক থেকে আজকের দিনটি হতাশাপূর্ণ হবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে আজ। তবে অন্যান্যদের আর্থিক ক্ষতি হতে পারে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে কালো ছোলা, কালো বিউলির ডাল, কালো পোশাক এবং সরিষার তেল দান করার চেষ্টা করুন।
মকর রাশি: সুস্থ থাকার জন্য অবশ্যই অতিরিক্ত খাবার পরিহার করা উচিত এবং নিয়মিত ব্যায়াম করা উচিত। অতিরিক্ত অর্থ রিয়েল এস্টেটে বিনিয়োগ করা যেতে পারে। আজ আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। কিন্তু চারপাশের মানুষদের সঙ্গে ঝগড়া করা এড়িয়ে চলতে হবে। নাহলে আপনি একা হয়ে পড়বেন। নিজের অনুভূতি প্রকাশ করলে আজ আপনি হালকা এবং উত্তেজিত বোধ করতে পারেন। কেউ কেউ তাদের কর্মক্ষেত্রে উন্নতি লাভ করবে। অভাবীদের সাহায্য করার ক্ষমতা আজ আপনার জন্য ইতিবাচক ফলাফল এনে দেবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ বাড়ানোর জন্য লাল, কালো গরুকে খাওয়ানোর চেষ্টা করুন।
কুম্ভ রাশি: অতিরিক্ত ভ্রমণ আজ বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। আজ আপনারা আর্থিক সমস্যা সৃজনশীল চিন্তাভাবনার ক্ষমতা কেড়ে নিতে পারে। অন্যদের মতামত শোনা এবং সেই অনুযায়ী কাজ করা গুরুত্বপূর্ণ হতে পারে। কেউ আপনাকে প্রথম দর্শনে ভালোবেসে ফেলবে। সহকর্মীদের সঙ্গে কাজ করার জন্য বিচক্ষণতা প্রয়োজন পড়বে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো নয়। আজ আপনার অজান্তে জীবনসঙ্গী এমন কিছু করবে যা আপনি খুশি হবেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সূর্যোদয়ের সময় সূর্যকে প্রণাম করার চেষ্টা করতে হবে।
মীন রাশি: আজ আপনার দানশীল স্বভাব ছদ্মবেশে আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে, যা আপনাকে সন্দেহ, অবিশ্বাস থেকে মুক্তি দেবে। কিছু ব্যবসায়ী আজ ঘনিষ্ঠ বন্ধুদের সাহায্যে লাভ করতে পারে। আজ অর্থ আপনার অনেক সমস্যা দূর করবে। জীবনসঙ্গীর সাথে ঝগড়া মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু চাপ নেওয়ার কোনও প্রয়োজন নেই। জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাই হলো সবকিছুকে মেনে নিয়ে এগিয়ে চলা। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি একদমই ভালো কাটবে না। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখতে হলে বিছানার চাদরে ক্রিম রং ব্যবহার করার চেষ্টা করতে হবে।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal










