সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৬ মে, শনিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মেষ ও বৃষ রাশিতে এবং সূর্য বৃষ রাশিতে বিরাজ করবে। এদিকে আজ ধরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রভাব পড়বে। অমাবস্যা তিথির বিশেষ দিনটিতে সৌভাগ্য এবং শোভন যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৩০ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:০৫ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শনিবার, তাই মা তারার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনার স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। মদ্যপান এড়িয়ে চলার চেষ্টা করুন। টাকা জমানার পরিকল্পনা সত্যি হতে পারে। এবং সঞ্চয় করতে পারবেন। আজ প্রিয়জনের সঙ্গে এমন কোনও বিষয় উত্থাপন করা এড়িয়ে চলুন যা তাঁর মনকে খারাপ করতে পারে। বিশেষ সন্ধ্যার পরিকল্পনা করতে পারেন, এবং সেটি রোমান্টিক রাখার চেষ্টা করুন। আজ বিবাহিত জীবনের প্রকৃত স্বাদ উপভোগ করতে পারবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য রুপোর গ্লাসে জল পান করার চেষ্টা করুন।
বৃষ রাশি: আজ আপনি অবসর সময় উপভোগ করতে পারবেন। রিয়েল এস্টেটে বিনিয়োগ থেকে প্রচুর লাভবান হতে পারেন। আত্মীয়-স্বজন বা বন্ধুদের কাছ থেকে আজ অপ্রত্যাশিত উপহার পাবেন। প্রিয়জনের মন ভালো থাকবে না। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করার চেষ্টা করুন। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ জীবনসঙ্গীর সাথে আপনার তর্ক হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে সংকটমোচন হনুমান অষ্টক পাঠ করার চেষ্টা করুন।
মিথুন রাশি: মানসিক বা নৈতিক শিক্ষার পাশাপাশি শারীরিক শিক্ষা গ্রহণ করা উচিত। আজ দিনের শুরুতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, যা দিনটিকে নষ্ট করে দেবে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি আজ সমাধান হতে পারে। সামাজিক মেলামেশার দরকার পড়বে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। কিন্তু আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। আজ অস্তিত্বকে উপভোগ করবেন। নিজেকে বিস্ময়ের কোনও স্মৃতিতে ডুবিয়ে ফেলতে পারেন।
প্রতিকার: আজ রাতে সূর্য সম্পর্কিত বিভিন্ন জিনিস যেমন গুড়, গম, পায়েস, লঙ্কা, জাফরান ইত্যাদি তৈরি করে বাবাকে কিংবা বাবার মতো কাউকে খাওয়ানোর চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে, যা আপনার সাফল্যের পথকে অগ্রগতি দেবে। শক্তি খরচ করে এরকম কাজ এড়িয়ে চলুন। গয়না বা পুরনো জিনিসপত্রে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক পুনরোজ্জীবিত করার জন্য দিনটি খুবই ভালো। আকর্ষণীয় কোনও ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুবই ভালো। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য লাল রঙের বোতলে জল ভরে রাখুন এবং সেই জল পান করার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ সন্দেহজনক স্বভাব পরাজয়ের কারণ হতে পারে। তাড়াহুড়ো করে বিনিয়োগ এড়িয়ে চলুন আজ। না হলে লোকসান হতে পারে। নিজের কথা সংযত রাখা উচিত। অর্থহীন কথাবার্তায় সময় নষ্ট করবেন না। আজ জীবনসঙ্গীর সাথে আপনার তর্ক হতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। তবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ কোনও আধ্যাত্মিক ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে। জীবনসঙ্গীর সাথে দিনটি খুবই ভালো কাটবে।
প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য সুগন্ধী জিনিস ব্যবহার করার চেষ্টা করুন।
কন্যা রাশি: ধ্যান রা আত্মপ্রতিফলন আজ আপনার জন্য উপকারে আসবে। আজ আপনি ইতিবাচক অনুভূতি নিয়ে বাড়ি থেকে বের হবেন। কিন্তু কোনও মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার কারণে আপনার মেজাজ খারাপ হবে। আজ প্রিয়জনের আপনার প্রতি বিশ্বাস এবং প্রতিশ্রুতির প্রয়োজন পড়বে। গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দেওয়া উচিত। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে দেবতাকে হলুদ ফুল অর্পণ করার চেষ্টা করুন।
তুলা রাশি: আজ আপনার শক্তিকে ভালোভাবে কাজে লাগানো উচিত। সহজেই অর্থ সংগ্রহ করতে পারবেন। অন্যদের কাছ থেকে পুরনো ঋণ আদায় করতে পারবেন। নতুন প্রকল্পে বিনিয়োগ করার জন্য আজ তহবিল উপার্জন করতে পারেন। সন্তানকে সময় দেওয়া উচিত। আজ মেজাজ খুব একটা ভালো থাকবে না। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।
প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করতে হলে ঠাকুমা কিংবা যে কোনও বয়স্ক মহিলাকে সেবা করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত, যেটি আধ্যাত্মিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আজ জীবনে অনেক সমস্যা সমাধান হবে। ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে নিজের জীবনকে উন্নত করতে পারবেন। ভ্রমণ আপনাকে ক্লান্তি এবং মানসিক চাপের কারণ বানাবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। আজ মেজাজ খারাপ মূল্যবান সময় নষ্ট হতে পারে। জীবন সঙ্গী আপনার দুর্বলতাগুলিকে প্রশমিত করবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুবই ভালো।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করার জন্য স্নানের পর কপালে সাদা চন্দনের তিলক লাগানোর চেষ্টা করুন।
ধনু রাশি: শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য খেলাধুলা করে সময় কাটাতে পারেন। আজ ভাইবোনদের মধ্যে কেউ আপনার কাছে টাকা ধার চাইতে পারে। কিন্তু তাকে টাকা ধার দিলে আপনার আর্থিক অবস্থা খারাপ হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যাগুলি ভাগ করে নেওয়া উচিত এবং এতে আপনি হালকা বোধ করতে পারবেন। আজ ভালবাসার দিক থেকে দিনটি খুবই ভালো। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে মেয়েদের মধ্যে চকলেট, টফি বা সাদা মিষ্টি বিতরণ করার চেষ্টা করুন।
মকর রাশি: আজ আশাগুলি সুগন্ধির মতো আচরণ করবে। কোনও অজানা উৎস থেকে অর্থ পেতে পারেন, যা আপনার আর্থিক সমস্যাগুলিকে দূর করবে। আজ আপনার স্বভাব চারপাশের পরিবেশকে উজ্জ্বল করে তুলতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ দিনটি খুবই ভালো। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ইতিবাচক। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি বাড়ির অগোছালো অবস্থা পরিষ্কার করার পরিকল্পনা করতে পারেন। কিন্তু তা পূরণ করতে পারবেন না। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ভালো।
প্রতিকার: প্রেমের জীবনকে ভালো করতে হলে আজ মিষ্টি রুটি সেঁকে লাল বা বাদামি কুকুরকে খাওয়ানোর চেষ্টা করুন।
কুম্ভ রাশি: স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। পুরনো বিনিয়োগ থেকে আপনার আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ অবসর সময় পরিবারের সদস্যদের সাহায্যে ব্যবহার করতে পারেন। বন্ধুত্ব গভীর হওয়ার ফলে প্রেমের সম্পর্ক আরও উন্নত হবে। কোনও আকর্ষণীয় পত্রিকা বা উপন্যাস পড়ে আজ আপনি সুন্দর দিন উপভোগ করতে পারবেন। প্রিয়জন বা জীবনসঙ্গী কোনও সুন্দর উপহার দিতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো।
প্রতিকার: আজ প্রেমের সম্পর্ককে উন্নত করতে হলে হলুদ কাপড়ে জাফরানের প্যাকেট বেঁধে নিজের কাছে রাখার চেষ্টা করুন।
মীন রাশি: সমস্যা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। এতে সমস্যা আরও বাড়বে। যারা অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করেছেন, তাদের আজ জীবনে অর্থের গুরুত্ব বোঝা উচিত। হঠাৎ করে অর্থের প্রয়োজন পড়বে। কিন্তু হাতে টাকা থাকবে না। আজ প্রেম বেশ আনন্দদায়ক এবং চাপপূর্ণ হতে পারে। আজ এই রাশির জাতক জাতিকারা অবসর সময়ে সৃজনশীল কাজ করার পরিকল্পনা করবে। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যাবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে।
প্রতিকার: আজ আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে গর্ভবতী নারী বা মায়েদের অনুভূতিতে আঘাত করবেন না।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal










