সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ জুন, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কর্কট রাশিতে এবং সূর্য মিথুন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের প্রভাব পড়বে। চতুর্থী তিথির বিশেষ দিনটিতে ব্যাঘাত এবং হর্ষণ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২১ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ কাজের চাপ এবং পারিবারিক দ্বন্দ্ব আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। সাফল্যের চাবিকাঠি মৌলিক এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করা। পারিবারিক দায়িত্ব মোটেও অবহেলা করবেন না। আজ যারা তাদের প্রিয়জনের সঙ্গে ছুটি কাটাচ্ছেন, তারা মুহূর্তগুলোকে আজ জীবনের সবথেকে স্মরণীয় বলে মনে করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ আপনার জীবনসঙ্গী আপনাকে খুশি করার চেষ্টা করতে পারে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সারারাত যব জলে ভিজিয়ে রাখুন এবং পরদিন সকালে পশু বা পাখিদেরকে খাওয়ানোর চেষ্টা করুন।
বৃষ রাশি: ব্যক্তিগত সমস্যা আজ আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে। মানসিক চাপ কমানোর জন্য আকর্ষণীয় কিছু পড়ার চেষ্টা করতে হবে। আজ আপনি শক্তিতে ভরপুর থাকবেন। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। আজ অন্যদের প্রভাবিত করার ক্ষমতা ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। প্রিয়জনের অপ্রয়োজনীয় দাবিতে মোটেও নতি স্বীকার করবেন না। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়িক বা শিক্ষাগত ক্ষেত্রে লাভবান হবেন। আজ এমনিতে আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে।
প্রতিকার: ভালোবাসার সম্পর্ক উন্নত করতে হলে রাতে মুগডাল ভিজিয়ে রাখুন, এবং সকালে পাখিদেরকে তা খাওয়ানোর চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ নিজেকে উন্নত করার জন্য প্রচেষ্টা করতে হবে এবং সেগুলি ভালো ফলাফল দেবে। দীর্ঘমেয়াদী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। সন্তানরা আপনাকে খুশি রাখার জন্য সাধ্য মতো চেষ্টা করবে। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়। আজ পরিবারে কোনও রকম সমস্যা হবে না। যারা বাড়ির বাইরে থাকেন তারা কাজ শেষ করে কোনও পার্ক বা নির্জন স্থানে যেতে বা সন্ধ্যা কাটাতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে সন্ধ্যাবেলা তুলসী গাছে প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ আপনার আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। অদ্ভুত আচরণ মানুষকে বিভ্রান্ত করবে এবং বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। অতিরিক্ত অর্থ রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন। পারিবারিক বিষয়গুলোকে মনোযোগ দেওয়া প্রয়োজন। আজ আপনার পক্ষ থেকে অবহেলা ব্যয়বহুল হিসেবে প্রমাণিত হবে। দাম্পত্য জীবনে কোনোরকম সমস্যা হবে না। আজ আপনার বাড়ির লোক অসন্তুষ্ট হতে পারে। কারণ, আপনি প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারবেন না। ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে আজ অবশ্যই অশ্বত্থ গাছে জল অর্পণ করার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ আপনার উদার স্বভাব মূল্যায়ন করতে ব্যর্থ হলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। মানসিক চাপ অব্যাহত থাকবে। দাম্পত্য জীবনে কোনোরকম সমস্যা হবে না। আজ এই রাশির শিক্ষার্থীরা তাদের মূল্যবান সময়ের অপব্যবহার করতে পারে। প্রয়োজনের থেকে বেশি সময় মোবাইল ফোন বা টিভিতে ব্যয় করতে পারেন। দিনটি আপনার স্বাভাবিক বিবাহিত জীবনের থেকে ভিন্ন হতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে বিশেষ কিছু পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।
প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে আজ উপাসনালয়ে চন্দ্রযন্ত্র স্থাপন করে তার পূজা করার চেষ্টা করতে হবে।
কন্যা রাশি: মনের ভেতর সবসময় হাসি রাখুন। কারণ এটাই সবকিছুর প্রতিকার। দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাথায় রেখে বিনিয়োগ করা উচিত। আজ আপনার প্রাণবন্ত আচরণ চারপাশের মানুষদেরকে আনন্দিত করতে পারে। প্রেমের জীবনের বন্ধন দৃঢ় রাখতে চাইলে অবশ্যই অন্যদের কথার উপর ভিত্তি করে প্রেমিক প্রেমিক-প্রেমিকাকে বিশ্বাস করবেন না। নতুন পরিকল্পনাগুলো আকর্ষণীয় হবে। পরিবারে কোনো রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই।
প্রতিকার: ভালোবাসা সম্পর্ক আরও উন্নত করতে হলে রাতে মুগডাল ভিজিয়ে রেখে সকালে পাখিদেরকে খাওয়ানোর চেষ্টা করতে হবে।
তুলা রাশি: আজ ধ্যান মানসিক শান্তি নিয়ে আসবে। বিভিন্ন উৎস থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। জ্ঞান এবং রস্যবোধ চারপাশের মানুষকে মুগ্ধ করতে পারে। সামাজিক পরিমণ্ডল থেকে মেলামেশা করলে আজ কারো সঙ্গে হঠাৎ করে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। প্রতিযোগিতার কারণে বিপুল পরিমাণ ক্লান্তিকর হতে পারেন। আজ হঠাৎ করে কাজ থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। দিনটি আপনার জীবনের সবথেকে ভালো দিন হতে পারে আজ।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য অবশ্যই জলে রক্ত চন্দনের গুঁড়ো মিশিয়ে পান করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ মানসিক চাপ অসুস্থতার কারণ হয়ে দাঁড়াবে। স্বস্তি পাওয়ার জন্য অবশ্যই বন্ধু কিংবা পরিবারের সাথে সময় কাটানোর চেষ্টা করতে হবে। আজ বাড়ির সাথে সম্পর্কিত বিনিয়োগ লাভজনক হবে। সন্তানরা আপনার খুশি রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করবে। আজ আপনি ও আপনার প্রিয়জন ভালবাসার সাগরে ডুব দিতে পারেন। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। বাড়ির কাজ শেষ করার পর আজ আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন এবং নিজের ইচ্ছামতো কাজ করতে পারবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে।
প্রতিকার: মঙ্গল যন্ত্র খোঁদাই করে সোনার আংটি পরার চেষ্টা করুন। এতে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।
ধনু রাশি: আজ দিনটি উপকারি হবে। দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন। আজ আর্থিক সমস্যায় জর্জরিত হতে পারেন। বিশ্বস্ত কারো কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। কিন্তু তাদের তিক্ত আচরণ সত্ত্বেও আজ জীবনসঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন। আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। কর্মক্ষেত্রের পরিবর্তনগুলি শেষ পর্যন্ত আজ আপনার জন্য উপকারে আসবে। আজ অফুরন্ত সৃজনশীলতা আপনার জন্য লাভজনক হতে পারে। জীবনসঙ্গীর সাথে পরামর্শ না করে বিনিয়োগ করলে আজ নেতিবাচক প্রতিক্রিয়া পেতে পারেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সূর্য চালিশা এবং আরতি পাঠ করার চেষ্টা করুন।
মকর রাশি: আজ আপনার দীর্ঘ আত্মবিশ্বাস এবং সহজ কাজ বিশ্রামের জন্য সময় দেবে। রিয়েল এস্টেটে বিনিয়োগ আপনার জন্য লাভ এনে দেবে। আজ বিশ্বস্ত কেউ আপনাকে পুরো সত্যি কথা বলবে না। অন্যদের বোঝানোর ক্ষমতা আজ আপনাকে আসন্ন করতে পারে। প্রিয়জনের করা ছোটখাটো ভুল উপেক্ষা করা উচিত। পেশাগতভাবে আজ আপনার ভালো কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন। পরিবারে সুখ শান্তি থাকবে না। আজ কিছু শিক্ষার্থী তাদের ল্যাপটপ বা টিভিতে সিনেমা দেখে মূল্যবান সময় নষ্ট করতে পারে। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য যে কোনও কুকুরকে দুধ খাওয়ানোর চেষ্টা করুন।
কুম্ভ রাশি: ব্যস্ত দিন সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। আজ আর্থিক অবস্থার উন্নতি হবে এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সহজ হয়ে উঠবে। আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক নতুন করে ঝালিয়ে নেওয়ার জন্য আজকের দিনটি ভালো। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার জন্য আজ ভবিষ্যতের গতিবিধি বুঝতে হবে। জীবনের ব্যস্ততার মাঝেও আজ আপনি নিজের জন্য প্রচুর সময় বের করতে পারবেন। সঙ্গী আপনাকে ভালোবাসা অনুভব করাতে চাইবে। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই।
প্রতিকার: আজ আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে সুগন্ধি, ধূপকাঠি, কর্পূর দান করার চেষ্টা করুন।
মীন রাশি: আজ আপনার মনে হবে যে চারপাশের মানুষজন আপনার থেকে অনেক কিছুই দাবি করছে। নিজের সামর্থ্যের থেকে বেশি প্রতিশ্রুতি দেবেন না। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ ঘর পরিষ্কার করা আপনার জন্য জরুরী হয়ে উঠবে। আর্থিকভাবে আজকের দিনটি ভালো যাবে। পর্যাপ্ত পরিমাণে অর্থ পাবেন। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। কর্মক্ষেত্রে ভালো করার জন্য নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে হবে। ছাত্র-ছাত্রীরা আজ প্রেমের অভিজ্ঞতা অর্জন করতে পারে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে পাখিদের খাওয়ানোর চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal










