অশ্লেষা নক্ষত্রে ভাগ্যরথ ছুটবে ৫ রাশির! আজকের রাশিফল, ১৯ জুন

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৯ জুন, শুক্রবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কর্কট এবং সিংহ রাশিতে আর সূর্য মিথুন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ অশ্লেষা এবং মঘা নক্ষত্রের প্রভাব পড়বে। পঞ্চমী তিথির বিশেষ দিনটিতে হর্ষণ এবং বজ্র যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৭ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:৩২ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শুক্রবার, তাই মা সন্তোষীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ দিনটি আনন্দ এবং উল্লাসে ভরপুর থাকবে। কারণ, আপনি জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারবেন। মদ বা সিগারেটের মতো জিনিসে টাকা খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এটি আপনার স্বাস্থ্যের পাশাপাশি আর্থিক অবস্থাকেও খারাপ করবে। আজ অসতর্ক মনোভাব আপনার বাবা-মাকে অসন্তুষ্ট করতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো কাটবে। আজ আপনার কাছে অনেক কিছু অর্জন করার থাকবে এবং আপনি অর্জন করতে পারবেন।

প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে ফিটকিরি দিয়ে দাঁত পরিষ্কার করার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ আপনাকে গ্রাস করা আবেগঘন পরিস্থিতি গুলি কাটিয়ে ওঠার জন্য দিনটি খুবই ভালো। অপ্রয়োজনীয় খরচ বা আর্থিক পরিকল্পনা পরিহার করা উচিত। পরিবারের সদস্যরা আপনার প্রয়োজন মেটাবে। সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করে রোমান্টিক অনুভূতি জাগতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ শুরু হওয়া নির্মাণ কাজ সন্তোষজনকভাবে সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সাথে চমৎকার মুহূর্ত কাটতে পারবেন। ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে যে কোনও উপায়ে শরীরে সোনা বা হলুদ রঙের সুতো পরিধান করার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত, যেটি আধ্যাত্মিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আজ জীবনের সমস্যা সমাধানের সাহায্য করতে পারে এরকম ব্যক্তিদের সঙ্গে আলাপ করা উচিত। পারিবারিক অনুষ্ঠানে বড় অংকের টাকা খরচ করতে পারে। কিন্তু তা সত্ত্বেও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ মানসিক অস্থিরতা আপনাকে কষ্ট দিতে পারে। বড় ধরনের ব্যবসায়ীক লেনদেন সম্পন্ন করতে পারবেন এবং সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সাধুদের সেবা করার চেষ্টা করুন।

কর্কট রাশি: ধৈর্য ধরা উচিত। কারণ আপনার চেষ্টা অবশ্যই সাফল্য এনে দেবে। আজ বড় ব্যবসায়ীদের খুব সাবধানে অর্থ বিনিয়োগ করা উচিত। কোনও ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া উচিত এবং কোনও সাধুর সঙ্গে দেখা করা উচিত। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। জীবনসঙ্গীর ভেতরে সৌন্দর্য বাইরে পুরোপুরি দৃশ্যমান হতে পারে। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই। আজ পুরোনো কোনও বিষয় সামনে আসার কারণে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য শিশু কিংবা মেয়েদের মধ্যে মুগের পকোড়া বা মুগ ডালের মিষ্টি বিতরণ করার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। এমন লোকদের থেকে দূরে থাকুন যাদের খারাপ অভ্যাস আপনার উপর প্রভাব ফেলে। মেলামেশা করলে আজ কারো সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ পেশাদাররা আর্থিক এবং কর্মজীবনের দিক থেকে লাভবান হবেন।পারিবারিক চাহিদা মেটাতে গিয়ে আজ আপনি নিজের জন্য সময় দিতে ভুলে যাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলে অনুমান করা হচ্ছে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সাদা গরুকে রুটি খাওয়ানোর চেষ্টা করুন।

কন্যা রাশি: ক্ষনিকের রাগ কিংবা বিবাদ আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ আর্থিক সমস্যা সমাধান হবে এবং আর্থিক লাভ করতে পারবেন। দূর সম্পর্কের কোনও আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে, এবং কোনও সুসংবাদ আপনার পুরো পরিবারের জন্য আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। আজ আপনি কর্মক্ষেত্রের পরিবেশে আপনার কাজের মানের উন্নতি লক্ষ্য করতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বেশি করে হলুদ জাফরান, হলুদ চন্দন এবং হলুদ মসুর ডাল খাওয়ার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ আপনার সবথেকে বড় স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হতে পারে। কিন্তু আপনার উচ্ছ্বাস নিয়ন্ত্রণে রাখা উচিত। অতিরিক্ত আনন্দ সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। যারা ছোট ব্যবসার সঙ্গে জড়িত তারা কাছের কারো কাছ থেকে পরামর্শ পেতে পারে, যা তাদের আর্থিক লাভ এনে দেবে। বিবাদ, মতবিরোধ বা অন্যদের আপনার মধ্যে দোষ খোঁজার প্রবণতা উপেক্ষা করতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের ফলাফল পাবেন।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ অর্জন করার জন্য টানা ১০৮ দিন কোনও বয়স্ক মহিলার পা ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ আপনি বেশি পরিমাণে উদ্যমী এবং প্রাণবন্ত বোধ করতে পারেন। স্বাস্থ্য আপনার অনুকূলে থাকবে। দিনটিকে আরও ভালো করার জন্য অতীতে আপনার বিনিয়োগ থেকে লাভ হতে পারে। বাড়িতে সম্প্রীতি বজায় রাখার জন্য একসঙ্গে কাজ করা উচিত। অবিবাহিতদের আজ কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সম্পর্কে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই তাকে যাচাই করা উচিত। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা আছে।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখময় করার জন্য চাল, চিনি, আটা, সবজি, দুধ ইত্যাদি ধর্মীয় স্থানে দান করার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ মানসিক চাপকে উপেক্ষা করবেন না। তামাক বা অ্যালকোহলের মতো বিপজ্জনক জিনিস এড়িয়ে চলা উচিত। অতিরিক্ত অর্থ বিনিয়োগ করতে পারেন। আজ জীবনসঙ্গী এবং সন্তানদের কাছ থেকে অতিরিক স্নেহ এবং সমর্থন পাবেন। দিনটিতে প্রেমময় মেজাজে থাকবেন। আজ আপনার জন্য বিবাহিত জীবনের দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক।তবে স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। আজ আপনার ইচ্ছা শক্তি বেশি থাকবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে পূর্ব দিকে মুখ করে খাবার খাওয়ার চেষ্টা করুন।

মকর রাশি: আজ আপনার রস্য বোধ অন্য কাউকে আপনার ক্ষমতা বিকাশে অনুপ্রেরিত করে তুলবে। নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করা আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাতে পারে। প্রয়োজনের সময় বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনকে রকম সমস্যা হবে না। আজ সহকর্মী এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার উৎসাহকে বাড়িয়ে দেবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ পরিবারের সঙ্গে কোনও ভ্রমণে যেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে কোনও গরীব ব্যক্তিকে কালো পশমের কম্বল দান করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ আপনার কঠোর পরিশ্রম এবং পারিবারিক সমর্থন ভালো ফলাফল এনে দেবে। অগ্রগতি বজায় রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। অর্থপ্রাপ্তি আপনাকে অনেক সমস্যা থেকে মুক্তি দেবে। জীবনসঙ্গীর সাথে সম্পর্কের টানাপড়েন আটানোর জন্য আজকের দিনটি ইতিবাচক। সংবেদনশীল সম্পর্কে নিমজ্জিত থাকতে হবে। পরিবারে কোনওরকম সমস্যা হবে না। আজ কর্মক্ষেত্রে আপনি অনেক কিছু আবিষ্কার করতে পারেন এবং এমনটা মনে হবে যে, আপনি যাকে শত্রু বলে মনে করতেন সে আপনার বন্ধু হয়ে গিয়েছে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে প্রেমিক কিংবা প্রেমিকাকে শামুক, মুক্তা বা শঙ্খের তৈরি কোনও জিনিস উপহার দেওয়ার চেষ্টা করুন।

মীন রাশি: উন্নত জীবনের জন্য একগুঁয়ে মনোভাব ত্যাগ করা উচিত। কারণ এটি আপনার সম্পর্ক নষ্ট করবে। বাড়ির কোনও ইলেকট্রনিক্স সামগ্রী বিফল হওয়ার কারণে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। ঘরোয়া বিষয়গুলোতে মনোযোগ দেওয়া প্রয়োজন। আজ আপনার চোখ ঝলমলে হয়ে উঠবে। ঊর্ধ্বতনদের উপেক্ষা করবেন না। আজ নিজেদেরকে বোঝার প্রয়োজন। যদি ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে যাওয়া অনুভব করেন তাহলে অবশ্যই নিজের জন্য সময় দেওয়া উচিত। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে খাবারে মুগডাল ব্যবহার করার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal