বিষ্কম্ভ যোগে ভাগ্যরথ ছুটবে ৫ রাশির, আজকের রাশিফল, ১২ মে

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১২ মে, মঙ্গলবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কুম্ভ ও মীন রাশিতে এবং সূর্য মেষ রাশিতে বিরাজ করবে। এদিকে আজ পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব পড়বে। দশমী তিথির বিশেষ দিনটিতে বৈধৃতি এবং বিষ্কম্ভ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৩২ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:০৩ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ মঙ্গলবার, তাই বজরঙ্গবলীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ ধ্যান বা যোগব্যায়াম শুধুমাত্র আধ্যাত্মিকভাবে নয়, শারীরিকভাবে উপকারে আসবে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা করতে পারেন, এবং সেটি সফল হবে। পড়াশোনার ক্ষতি করে বাবা-মায়ের রাগের সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আজ বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে।

প্রতিকার: পারিবারিক জীবনে উন্নতির জন্য গোয়াল ঘরে ১.২৫ কেজি যব দান করার চেষ্টা করুন।

বৃষ রাশি: নিজে নিজে ওষুধ খাওয়া মারাত্মক হতে পারে। যে কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। আজ আপনার কাছে কেউ আর্থিকভাবে সাহায্য করতে পারে। দিনটিকে আনন্দময় করে তোলার জন্য ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটান। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম ভালো ফলাফল এনে দেবে। জীবনসঙ্গীর সাথে ভালোবাসা এবং স্নেহের জন্য আজ প্রচুর সময় পাবেন। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে আজ।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য বিধবাদের সাহায্য করার চেষ্টা করুন।

মিথুন রাশি: বন্ধুরা আপনাকে সমর্থন করবে এবং খুশি রাখবে। আজ আদালতে আপনার কোনও আর্থিক মামলা বিচারাধীন অবস্থায় থাকতে পারে। কিন্তু আপনি সেটা জিততে পারবেন। পরিবারের সদস্যদের চাহিদাকে অগ্রধিকার দেওয়া উচিত। আজ কোনও বিষয় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগে নিজের ভেতরে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে কোনো রকম চিন্তা করার দরকার নেই। বিশেষ কোনও ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য বাড়িতে ধূপ জ্বালানোর চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ উপকার পাওয়ার জন্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের অতিরিক্ত শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করা উচিত। পরিবারের সদস্যদের নিয়ে বাইরে ঘুরতে যেতে পারেন। কিন্তু অতিরিক্ত টাকা খরচ হবে। আজ পারিবারিক দায়িত্বের কথা ভুলবেন না এবং অধ্যবসায়ের মাধ্যমে আপনি লক্ষ্য অর্জন করতে পারবেন। আজ আপনার ব্যক্তিত্ব উন্নত হবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। আজ জীবনসঙ্গী আপনার কাছে দেবতার মতো আচরণ করবে।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য দুই মুঠো মুসুর ডাল একটি লাল কাপড়ে বেঁধে কোনও ভিক্ষুককে দান করার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ আপনি অফুরন্ত শক্তিতে ভরপুর থাকবেন। কাজ করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যে করতে পারবেন। আজ আর্থিক উন্নতির ফলে প্রয়োজনীয় কেনাকাটা করা সহজ হবে। বাবা-মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে এবং তারা আপনাকে ভালোবাসা দেবে।  আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে। আজ জীবনসঙ্গীর গুণাবলীর কারণে আপনি হয়তো তার প্রেমে আবারও পড়তে পারেন। মানসিক চাপ সৃষ্টি হতে পারে।

প্রতিকার: আজ চাকরি বা ব্যবসায় লাভের জন্য প্রবাহিত জলে আট টুকরো কয়লা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন ।

কন্যা রাশি: পরিবারের আপনার উপর অনেক প্রত্যাশা থাকবে যা আপনাকে বিরক্ত করতে পারে। আজ যদি কেউ অন্যকে টাকা দিতে পছন্দ না করেন, তাহলে কোনও অভাবী ব্যক্তিকে টাকা দিয়ে শান্তি অনুভব করতে পারেন। তরুণদের স্কুলের কোনও প্রকল্পের বিষয়ে পরামর্শের প্রয়োজন পড়বে। ভালোবাসার উপহার পেতে পারেন আজ। বিশ্রামের জন্য খুব কম সময় থাকবে। দাম্পত্য জীবনে কোনোরকম সমস্যা হবে না আজ। আপনি দূর থেকে কোনও সুসংবাদ পেতে পারেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য স্নানের জলে গম, গোটা ডাল, লাল সিঁদুর ইত্যাদি মিশিয়ে স্নান করার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ হৃদ রোগীদের জন্য কফি ছেড়ে দেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ। সামান্য পরিমাণ কফি পান করলেও তা হৃদপিণ্ডের জন্য চাপ সৃষ্টি করবে। আজ আপনি মদ বা সিগারেটের মতো জিনিসের পেছনে টাকা না খরচ করলে সবথেকে উপকৃত হবেন। দিনের পরবর্তী ভাগে কোনও বন্ধুর সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারেন। আত্মীয়স্বজনের মধ্যে ঝামেলা তৈরি হতে পারে। ঊর্ধতন কর্মকর্তাদের কাছে কোনও নথি স্বাক্ষর করবেন না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতির জন্য আজ বোন, মেয়ে বা কাকিমাকে সম্মান করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ সমস্যা নিয়ে অতিরিক্ত চিন্তা করা আপনার পক্ষে নেতিবাচক কাজ করবে। বিবাহিত হলে সন্তানদের বিশেষ যত্ন নেওয়া উচিত। না হলে তাদের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি আজ সমাধান হতে পারে। আজ প্রিয়জন সারাদিন আপনার অভাব অনুভব করবে। সৃজনশীল কাজের সঙ্গে জড়িতরা সাফল্য পেতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। কিন্তু আর্থিক অবস্থা ভালো থাকবে না।

প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং সবসময় সৎসঙ্গ রাখার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ পর্যাপ্ত বিশ্রাম না পেলে আপনি ক্লান্ত বোধ করবেন এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন পড়বে। কর্মক্ষেত্রে বা ব্যাবসায় অবহেলার কারণে আর্থিক ক্ষতি হতে পারে। আজ অন্যদের ব্যাপারে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে। আজ আপনি উপলব্ধি করবেন যে প্রিয়জনের ভালোবাসা সবথেকে গভীর। দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে সবকিছু আপনার অনুকূলে থাকবে। আজ আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে উঠতে পারবেন না। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা আছে।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ অর্জন করার জন্য লাল লঙ্কা, ২৭টি ডাল এবং পাঁচটি লাল ফুল নিয়ে যে কোনও হনুমান মন্দিরে দান করার চেষ্টা করুন।

মকর রাশি: আজ আপনার দানশীল স্বভাব ছদ্দবেশে আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে। সন্দেহ, অবিশ্বাস, লোভ ইত্যাদি থেকে মুক্ত পাবেন। দিন এগোনোর সঙ্গে সঙ্গে আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ অন্যদের ব্যাপারে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ শান্তি থাকবে। প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন যা আপনাকে কাজের গতি বুঝতে সাহায্য করবে। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ উপার্জন করার জন্য একটানা ১০৮ দিন কোনও বয়স্ক মহিলার পা ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ আপনার আশাগুলো সুগন্ধির মতো আচরণ করবে। আত্মীয়দের কাছ থেকে টাকা ধার করে থাকলে সেই টাকা ফেরত দিতে হতে পারে। জীবন সঙ্গী আপনাকে সমর্থন করবে এবং আপনাকে সাহায্য করবে। ভালোবাসার ইতিবাচক ইঙ্গিত খুঁজে পাবেন। চমৎকার কাজের জন্য আজ আপনি প্রশংসা পেতে পারেন। দিনটিকে আরও ভালো করে তুলতে হলে নিজের জন্য সময় বের করতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে।

প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে বড় ভাইয়ের মতামতকে সম্মান করার চেষ্টা করুন, এবং তার কথা শোনার চেষ্টা করুন।

মীন রাশি: আজ আপনি স্বাচ্ছন্দ্য এবং সঠিক জীবন উপভোগ করার মেজাজ পাবেন। আজ বিবাহিত জাতক জাতিকারা শ্বশুরবাড়ি থেকে আর্থিক সুবিধা পেতে পারে। পরিচিত কেউ আর্থিক বিষয়গুলিকে প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দেবে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। আজ আপনি নতুন কোনও ব্যবসায়ীক অংশীদার যুক্ত করার কথা ভাবলে প্রতিশ্রুতি দেওয়ার আগে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নিন।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য সকালে ঘুম থেকে উঠে আপনার বাবা অথবা শিক্ষকের চরণ স্পর্শ করার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal