সৌভিক মুখার্জী, পুরী: আজ ২০ আগস্ট বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই শুরু করুন দিনটি। মহাজগতের নক্ষত্রপুঞ্জের প্রতিনিয়ত পরিবর্তন আর গ্রহের গোচরে রাশি পরিবর্তনের ফলে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়। আজকের এই দিনটিতে ভাগ্যের চাকা কোনদিকে ঘুরবে তা নিয়ে তৈরি আজকের রাশিফল। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজকের দিনে চন্দ্র আর অন্যান্য প্রধান গ্রহের অবস্থান মেষ থেকে মীন এই বারোটির রাশির জাতক জাতিকাদের উপরেই পড়বে।
তবে কোন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন কেমন যাবে, আর্থিক পরিস্থিতি কেমন থাকবে, প্রেম-ভালোবাসার দিক থেকে দিনটি কেমন যাবে, স্বাস্থ্যই বা কেমন থাকবে তা জানতে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফলের (Daily Horoscope) এই আর্টিকেল। এদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে আর সূর্য সিংহ রাশিতে বিরাজ করছে। সাথে আজ উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব পড়বে। পাশাপাশি ধৃতি এবং শূল যোগ বিরাজ করছে।
মেষ রাশির আজকের রাশিফল (Ajker Rashifal)
আজ আপনি সন্তানদের সাথে শান্তি খুঁজে পাবেন। আজ পরিবারের সদস্যদের বাইরে ঘুরতে নিয়ে যেতে পারেন। কিন্তু সেখানে গিয়ে বেশি পরিমাণে টাকা খরচ হবে। হঠাৎ করে কোনও সংবাদ গোটা পরিবারকে আনন্দিত করে তুলবে। এমন কারো সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে যিনি আপনার হৃদয়কে আজ গভীরভাবে স্পর্শ করে। আজ আপনার অফিসে কাজ করতে ইচ্ছা নাও করতে পারে।
স্বাস্থ্য: মানসিক চাপ বাড়তে পারে। তবে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। ফাস্টফুড বা বাইরের খাবারের উপর নির্ভর করবেন না।
কর্মজীবন: চাকরির বিজ্ঞপ্তি দেখে আজ আপনি প্রস্তুতি নিতে পারেন। দিনের শেষে সামান্য আর্থিক লাভ আপনার আত্মবিশ্বাস বাড়াবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে তেঁতুল গাছে জল দেওয়ার চেষ্টা করুন।
বৃষ রাশি
আজ আপনার ব্যক্তিত্ব উন্নত হবে। নিত্য প্রয়োজনীয় গৃহস্থলীর জিনিসপত্রে ব্যয় করা আজ আপনার জন্য আর্থিক সমস্যা সৃষ্টি করবে। আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানো আপনার জন্য উপকারে আসবে। প্রেমের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। পরিবার এবং দাম্পত্য জীবনে সমস্যা হবে না। যোগাযোগ দক্ষতা আজ আপনার জন্য উন্নত হবে। বিবাহিত জীবনে সুখ অনুভব করতে পারবেন।
স্বাস্থ্য: হালকা খাবার খাওয়া কমিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এবং সপ্তাহে দুই একদিন ব্যায়ামের জন্য সময় বের করুন।
কর্মজীবন: পদোন্নতি পেতে পারেন। যদিও কিছু সহকর্মী আপনার সাফল্যে হিংসা দেখাবে আজ।
প্রতিকার: গরিব শিশুদের মধ্যে আজ ব্যাটারিচালিত খেলনা বিতরণ করার চেষ্টা করুন। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।
মিথুন রাশি
বন্ধুরা আপনাকে বিশেষ কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে যে আপনার চিন্তাভাবনার উপরে প্রভাব ফেলে। আর্থিক উন্নতি আপনার প্রয়োজনীয় কেনাকাটা সহজ করে তুলবে। দিনটি আপনার জন্য মঙ্গলজনক। তবে আপনি যাকে অন্ধভাবে বিশ্বাস করেছিলেন সে আপনার বিশ্বাস ভাঙতে পারে। আজ আপনার সুনাম নষ্ট হতে পারে, এমন কারো সঙ্গে মেলামেশা এড়িয়ে চলতে হবে।
স্বাস্থ্য: ওজন নিয়ে সমস্যায় ভুগলে তাড়াহুড়ো করে কঠোর ডায়েট করবেন না। খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে।
কর্মজীবন: আজ আপনি যে টাকা ফেরত পাওয়ার অপেক্ষা করছিলেন তা পেতে পারেন। কাজ করার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় উন্নতির জন্য কালো চামড়া জুতা পরার চেষ্টা করুন।
কর্কট রাশি
ব্যস্ত দিন আপনাকে খিটখিটে করে তুলতে পারে। অর্থ উপার্জনের নতুন সুযোগগুলিকে কাজে লাগাতে হবে। সকলের চাহিদা পূরণ করার চেষ্টা আজ আপনার জন্য ব্যর্থতা নিয়ে আসবে। অন্যদের হস্তক্ষেপ বাধা সৃষ্টি করতে পারে। পরিবারের দিক থেকে দিনটি মোটামুটি ভালো গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে না। জীবনসঙ্গীর কোনও কাজের জন্য আপনি বিব্রত বোধ করতে পারেন।
স্বাস্থ্য: মদ্যপান কমিয়ে বিশ্রাম নেওয়া উচিত। আজ আপনার গলা স্বাভাবিকের থেকে বেশি সংবেদনশীল থাকবে।
কর্মজীবন: আর্থিক অবস্থার জন্য বাড়তি পরিকল্পনা প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। কর্মক্ষেত্রে আজ কিছু কিছু ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখা উচিত।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতির জন্য পকেটে একটি হলুদ রুমাল রাখার চেষ্টা করুন।
সিংহ রাশি
আজ আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাস চারপাশের মানুষদেরকে মুগ্ধ করতে পারে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছেন তাদের আজ অর্থ লাভ হতে পারে। সামাজিক জীবনকে অবহেলা না করাই ভালো। আজ পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়। আজ আপনি অনুভব করবেন যে জীবনসঙ্গীকে আরও বেশি সময় দেওয়া উচিত।
স্বাস্থ্য: দীর্ঘস্থায়ী ত্বকের সমস্যায় ভুগে থাকলে ডাক্তার দেখানো উচিত। সার্বিকভাবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
কর্মজীবন: যদি আপনি চাকরি খোঁজেন তাহলে আপনি তা পেতে পারেন। আজ আত্মবিশ্বাস আর দৃঢ় সংকল্প আপনাকে আর্থিক অবস্থার উন্নতি করাবে।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় উন্নতি করতে চাইলে আজ একটি গোলাপী কাচের বোতলে জল ভরে সেটিকে সূর্যের আলোতে রেখে স্নানের জলে তা মিশিয়ে স্নান করার চেষ্টা করুন।
কন্যা রাশি
আজ আপনার আশাগুলো সুগন্ধির মতো আচরণ করবে। অর্থের গুরুত্ব ভালোভাবে বুঝতে পারবেন। সঞ্চয় করা আপনার জন্য উপকারে আসবে। বাড়ির আনন্দময় পরিবেশ আপনার মানসিক চাপ কমাতে পারে। সেখানে অংশগ্রহণ করতে হবে। আজ নিজেদেরকে বোঝা প্রয়োজন। প্রিয়জনের মুখে হাসি ফোটাতে ব্যর্থ হতে পারেন। তবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য আজ চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।
স্বাস্থ্য: পিঠে হালকা ব্যথা দেখা দিতে পারে। পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে। শরীরকে বোঝাতে হবে যে সে কী চাইছে।
কর্মজীবন: কর্মক্ষেত্রে আজ আপনি সঠিক দিকে এগোতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: ভালোবাসার সম্পর্ক উন্নত করতে চাইলে প্রেমিক বা প্রেমিকাকে নীল ফুল উপহার দেওয়ার চেষ্টা করুন।
তুলা রাশি
আজ আপনি ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন। সেখান থেকে লাভবান হবেন। পরিবারের সদস্যরা আপনার ইতিবাচক মনোভাব দেখে মুগ্ধ হবে। দালাল কিংবা ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে সমস্যা হবে না। সমস্ত কাজ একপাশে সরিয়ে রেখে আপনি আপনার শৈশবে যা করতে ভালোবাসতেন সে রকম কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।
স্বাস্থ্য: ত্বকের সমস্যা বেড়ে গিয়ে থাকলে আজ ভালো পণ্য ব্যবহার করতে হবে। সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।
কর্মজীবন: অন্য সবাই কী করছে তা নিয়ে চিন্তা করলে কর্মক্ষেত্রে ক্ষতি হবে। লেখালেখি বা সৃজনশীল কোনও প্রকল্পে উন্নতির সম্ভাবনা আছে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে আপনার ওজনের সমপরিমাণ যব গোয়ালঘরে দান করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
আজ আপনার আকর্ষণীয় আচরণ অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। আপনি উপলব্ধি করতে পারবেন যে বেপরোয়া খরচ কতটা ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। কেউ কেউ গৃহস্থলীর জিনিস বা গয়না কিনতে পারে। আজ আপনি ভালোবাসার মাধ্যমে দিনটি কাটাতে পারবেন। কোনও প্রতিশ্রুতি দেওয়ার আগে আজ নিশ্চিত হন যে সেই কাজ আপনি করতে পারবেন কিনা।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো। শরীর চর্চা করলে আরও উপকারে আসবে। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।
কর্মজীবন: আজ গুরুত্বপূর্ণ কাজ শেষ মুহূর্তের জন্য ফেলে না রাখাই ভালো। অভিজ্ঞ সহকর্মী আপনাকে পরামর্শ দিতে পারে।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি ২৮ বার বা ১০৮ বার জপ করার চেষ্টা করুন।
ধনু রাশি
আজ আপনার আচরণ নতুন কিছু শেখার জন্য উপকারে আসবে। আজ আপনি আত্মীয়-স্বজন বা বন্ধুদের কাছ থেকে সারপ্রাইজ উপহার পেতে পারেন। সন্ধ্যাবেলাটা আপনার প্রিয়জনের সঙ্গে রোমান্টিক ডেট বা একসঙ্গে সুস্বাদু খাবার খাওয়ার জন্য চমৎকার। আজ আপনি যে নতুন তথ্য অর্জন করবেন তা আপনাকে আপনার প্রতিযোগিদের থেকে এগিয়ে রাখবে। অবসর সময়ে আপনি মোবাইল ফোনে ওয়েব সিরিজ দেখতে পারেন।
স্বাস্থ্য: সময়ের সঙ্গে সঙ্গে ছোট পরিবর্তন করলে আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।
কর্মজীবন: কাজের জায়গার পরিবর্তন আজ আপনার জন্য সমস্যা সৃষ্টি করবে। আর্থিকভাবে আপনি ভালো অবস্থানে থাকবেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে গরিব মেয়েদের মধ্যে সুগন্ধি সাদা মিষ্টি বিতরণ করার চেষ্টা করুন।
মকর রাশি
আজ দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। কারণ আপনি বর্তমানে ভ্রমণের জন্য দুর্বল থাকবেন। আজ আপনার সঞ্চয় প্রয়োজন পড়বে। টাকা জমানার পরিকল্পনা করে থাকলে তা পূরণ হতে পারে। তরুণদের সঙ্গে জড়িত কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। আজ আপনার প্রিয়জন রোমান্টিক মেজাজে থাকতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। পরিবার আর দাম্পত্য জীবনে সমস্যা হবে না।
স্বাস্থ্য: আপনার শরীর স্বাভাবিকের থেকে কিছুটা সংবেদনশীল হতে পারে। বিশ্রামকে অগ্রাধিকার দেওয়া উচিত। পুষ্টিকর খাবার খেতে হবে।
কর্মজীবন: কর্মক্ষেত্রে আজ আপনি উন্নতি লাভ করতে পারবেন। আত্মবিশ্বাসের সঙ্গে আপনার ধারণাগুলি ভাগ করে নিলে আরও উপকার হবে।
প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য পিতলের বালা পরার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
আজ আর্থিক সংকটের কারণে কোনও গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে। যাই করেন না কেন আপনার সহকর্মীরা আজ আপনার উপর খুব একটা খুশি হবে না। প্রথম দর্শনে আজ আপনি প্রেমে পড়তে পারেন।।পরিবারের দিক থেকে দিনটি ভালো না গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ কাজের সূত্রে দীর্ঘ ভ্রমণ আপনার জন্য উপকারে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।
স্বাস্থ্য: আজ ধুমপান এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। নাহলে স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়বে।
কর্মজীবন: ব্যবসা কিংবা কোনও অর্থায়ন খাতে কাজ করে থাকলে আজ আপনার কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে টাকা সঞ্চয় করতে পারবেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে সময় সময়ে গরিব মহিলাদেরকে খাঁটি সুতির পোশাক আর নোনতা খাবার দান করার চেষ্টা করুন।
মীন রাশি
বাইরের খেলাধুলা আজ আপনাকে আকর্ষণ করতে পারে। ধ্যান বা যোগব্যায়াম উপকারে আসবে। আজ পারিবারিক পরিস্থিতি প্রত্যাশা অনুযায়ী হবে না। কোনও বিষয় নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় সাবধানে কথা বলা উচিত। পরিবার আর দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে না আজ।
স্বাস্থ্য: আজ আপনার পায়ের দিকে বাড়তি মনোযোগ দেওয়া প্রয়োজন। কঠিন ব্যায়ামের পরিকল্পনা করতে হবে। পেশিতে টান ধরার সম্ভাবনা আছে।
কর্মজীবন: খরচের অভ্যাসের দিকে আরেকটু বেশি মনোযোগ দিতে হবে। আর্থিক সিদ্ধান্ত ভবিষ্যতে অনেক বড় পরিবর্তন আনবে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে চাইলে দিনের কোনও খাবারে লবন খাবেন না।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি।










