অশ্লেষা নক্ষত্রে জীবন থেকে দুঃখ ঘুচবে ৪ রাশির! আজকের রাশিফল, ২২ মে ..

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২২ মে, শুক্রবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কর্কট ও সিংহ রাশিতে আর সূর্য বৃষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ অশ্লেষা এবং মঘা নক্ষত্রের প্রভাব পড়বে। সপ্তমী তিথির বিশেষ দিনটিতে বৃদ্ধি এবং ধ্রুব যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৭ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:০৯ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শুক্রবার, তাই সন্তোষী মায়ের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ আশাবাদী হন এবং নিজের উজ্জ্বল দিকটিকে তুলে ধরার চেষ্টা করুন। বিশ্বাস এবং আশা আপনার আকাঙ্ক্ষার দরজা খুলে দিতে পারে। আর্থিকভাবে আজ আপনি শক্তিশালী থাকবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। দিনটি রোমান্সে পরিপূর্ণ হবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। নতুন প্রকল্প এবং কাজ বাস্তবায়নের জন্য আজকের দিনটি ইতিবাচক। আজ আপনি জীবনসঙ্গীর প্রতি বেশি মনোযোগ দিতে পারেন।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো করার জন্য শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ কোনও ভদ্রলোকের ঐশ্বরিক বাণী আপনাকে সন্তুষ্ট করতে পারে। অর্থ সঞ্চয়ের বিষয়ে পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ চাইতে হতে পারে। সেই পরামর্শ আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। বিতর্কিত বিষয় নিয়ে তর্ক করা এড়িয়ে চলতে হবে। আজ প্রিয়জনদের মধ্যে অচল অবস্থা তৈরি হতে পারে। ভালোবাসার দিক থেকে দিনটি খুবই ভালো। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। বিচক্ষণতার সঙ্গে পরিবারের সদস্যদের সাথে কথা বলা উচিত।

প্রতিকার: পারিবারিক জীবনে বাধা দূর করার জন্য আজ ঢাকনা সহ একটি খালি মাটির পাত্র জলে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ আপনার কর্মশক্তি বেশি থাকবে। ভ্রমণের পরিকল্পনা করে থাকলে মূল্যবান জিনিসপত্রের প্রতি সতর্ক থাকা উচিত। তাহলে সেগুলি চুরি হতে পারে। আজ আপনার পার্স বা ম্যানিব্যাগ এর ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ছোট বাচ্চারা আজ আপনাকে ব্যস্ত রাখতে পারে এবং মনে শান্তি আনবে। আজ প্রিয়জন সহজে আপনাকে বিরক্ত করবে। আজ মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে হবে, এবং কর্মক্ষেত্রে নিষ্ঠা এবং উদ্যোগে দেখাতে পারেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে না।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো করতে হলে অনামিকা আঙুলে সোনার আংটি পরার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ আপনার জন্য কোনটা সব থেকে ভালো তা আপনি শুধুমাত্র নিজেই জানবেন। শক্তিশালী এবং দৃঢ় চেতনা হতে হবে। সিদ্ধান্ত নিলে পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে। সেই সমস্ত আত্মীয়দের টাকা ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে, যারা আগের ঋণ পরিশোধ করেনি। আজ নতুন কাজ সম্পন্ন করার ক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন। পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় আজ এমন কিছু বলতে পারেন যা তাদেরকে বিরক্ত করে।

প্রতিকার: আর্থিক অবস্থাকে ভালো রাখতে হলে খাবারে গোলমরিচ ব্যবহার করার চেষ্টা করুন।

সিংহ রাশি: বন্ধুদের সঙ্গে আজ আনন্দময় দিন কাটতে পারে। তবে অতিরিক্ত খাওয়া-দাওয়া থেকে বিরত থাকতে হবে। যে সমস্ত আত্মীয় আপনার আগের ঋণ পরিশোধ করেনি তাদেরকে টাকা দেবেন না। বন্ধুদের উদার স্বভাবের সুযোগ নিতে দেবেন না। তবে স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে না। আজ আপনার পরিচিত গণ্ডির বাইরে উচ্চ পদে থাকা ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারেন। জীবনসঙ্গীর কথা গুরুত্ব দিয়ে শোনা উচিত।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ অর্জন করার জন্য বাবার আদেশ মেনে চলার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ ধৈর্য ধরতে হবে। কারণ আপনার প্রচেষ্টা অবশ্যই ফলাফল এনে দেবে। টাকা সঞ্চয় করার উপায় শিখতে পারেন এবং সেই দক্ষতা থেকে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। বন্ধুদের সঙ্গে সন্ধ্যাটা বেশ আনন্দময় হবে। আজ আপনি যেখানে আছেন সেখানেই ভালো থাকবেন। রোমান্টিক ভ্রমনে যেতে পারেন। কঠিন পরিস্থিতির জন্য আজ পরিচিতদের ব্যবহার করা উচিত। যোগাযোগ দক্ষতা আপনার জন্য শক্তিশালী হিসেবে প্রমাণিত হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: চাকরি ও ব্যবসায় লাভের জন্য বাড়িতে তিলের তেলের প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন।

তুলা রাশি: আজ আপনার কর্মশক্তি বেশি থাকতে পারে। তবে কাজের চাপ আপনাকে খিটখিটে করে তুলবে। বসে না থেকে এমন কিছু করুন যেগুলি আপনার আয় বাড়াতে পারে। পারিবারিক বিষয়গুলোকে অবলম্বনে মনোযোগ দেওয়া দরকার। আজ অবহেলা ব্যয়বহুল হতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে না। জীবনসঙ্গীর কোনও কাজের জন্য আপনাকে কিছুটা বিব্রত বোধ করতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। প্রতিযোগিরা আজ তাদের ফল ভোগ করতে পারে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক আরও উন্নত করতে হলে প্রেমিক ও প্রেমিকাকে আজ হলুদ রঙের পোশাক উপহার দেওয়ার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: সুস্থ থাকার জন্য অতিরিক্ত খাওয়া পরিহার করতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে। ভ্রমণ এবং অর্থ ব্যয় করার ইচ্ছা হতে পারে। বিতর্কিত বিষয় নিয়ে তর্ক করা থেকে বিরত থাকা উচিত। প্রিয়জনের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। প্রিয়জনের সঙ্গে আপনার ব্যক্তিগত অনুভূতি এবং গোপনীয়তা ভাগ করে নেওয়ার জন্য আজ দিনটি খুবই ভালো। পরিবার এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে না। নিজের জন্য কিছুটা সময় বের করে জীবনসঙ্গীর সঙ্গে বাইরে যেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখতে হলে ১১ বার ড্যাস মন্ত্রটি জব করার চেষ্টা করুন।

ধনু রাশি: অন্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলে আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। পরিচিতদের মাধ্যমে আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। সন্তানরা আপনাকে বাড়ির কাছে সাহায্য করবে। আজ কোনও বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার উপস্থিতি অনুভব করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ হতে পারে।।স্বাস্থ্যের দিক থেকে দিনটি ইতিবাচক। আজ কোনও পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর ভাগ করা স্মৃতিগুলো আবেগপ্রবণ করে তুলতে পারে বলেই মনে করা হচ্ছে।

প্রতিকার: প্রেমিক বা প্রেমিকাকে মাঝে মাঝে লাল রঙের পোশাক উপহার দিন। এতে আপনার ভালবাসার সম্পর্ক আরও উন্নত হবে।

মকর রাশি: আনন্দ, ভ্রমণ ও সামাজিক অনুষ্ঠান আপনাকে সুখে রাখবে। আজ মা-বাবা আপনার জন্য চিন্তা করতে পারে। বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনরা একসঙ্গে আরও বেশি সময় কাটানোর দাবি করবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ কোনও গুরুত্বপূর্ণ প্রকল্প নষ্ট হয়ে যেতে পারে। বাড়ির কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজ টিভি বা মোবাইল ফোনে সিনেমা দেখে সময় কাটাতে পারে। স্বাস্থ্য নিয়ে আজ চিন্তা করা দরকার নেই। ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো নয়।

প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য বাড়ির প্রবেশদ্বারে সাতটি লোহার পেরেক পুঁতে দেওয়ার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ যত তাড়াতাড়ি সম্ভব আবেগ নিয়ন্ত্রণ করা উচিত। ভয় থেকে নিজেকে মুক্ত করতে হবে। স্বাস্থ্যের উপর নাহলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পুরনো সম্পর্কগুলিকে আরও ভালো করার জন্য আজকের দিনটি খুবই ভালো। জীবনসঙ্গী মানসিক চাপের কারণ হতে পারে। আজ আপনার সৃজনশীলতা বাড়বে। মন শান্ত থাকবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক আরও মজবুত করতে হলে একটি কুকুরকে এক বাটি দুধ খাওয়ানোর চেষ্টা করুন।

মীন রাশি: শিশুদের সঙ্গে খেলাধুলা করে আজ চমৎকার এবং আরামদায়ক সময় কাটাতে পারেন। আজ আপনি কোনও অজানা উৎস থেকে অর্থ পেতে পারেন যা আপনার আর্থিক সমস্যাগুলোকে দূর করবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়। আজ সময় নষ্ট না করাই সবথেকে বুদ্ধিমানের কাজ। জীবনসঙ্গীর সাথে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো যাবে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে কালো গরু পোষার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal