সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৪ জুন, বুধবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র তুলা রাশিতে এবং সূর্য মিথুন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ চিত্রা এবং স্বাতী নক্ষত্রের প্রভাব পড়বে। দশমী তিথির বিশেষ দিনটিতে পরিঘ এবং শিব যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৫ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭: ২৩ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বুধবার, তাই গণপতি বাপ্পার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ শারীরিক ব্যায়াম এবং ওজন কমানোর চেষ্টা আপনার বাহ্যিক রূপকে উন্নত করবে। আর্থিক টানাপোড়েনের কারণে আজ গুরুত্বপূর্ণ কোনও প্রকল্প স্থগিত হয়ে যেতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে স্বাধীন হওয়ার চেষ্টা করতে হবে। দুঃখিত হবেন না। আজ বড় প্রকল্প বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। যার জন্য আপনি পুরস্কার বা প্রশংসা পাবেন। অপরিচিতদের সঙ্গে কথা বলা ভালো। কিন্তু অবশ্যই তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই করতে হবে। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে কোনও খোঁড়া বা প্রতিবন্ধী ব্যক্তির সেবা করার চেষ্টা করতে হবে।
বৃষ রাশি: কিছু অনিবার্য ঘটনা আজ আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। কিন্তু শান্ত থাকার চেষ্টা করতে হবে। পরিস্থিতির প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো মোটেও ভালো হবে না। বুদ্ধিমানের সঙ্গে বিনিয়োগ করলে ভালো ফলাফল পাবেন। অবশ্যই কষ্টার্জিত অর্থ বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করুন। আজ আপনি পারিবারিক সাহায্য করার জন্য সময় বের করতে পারেন। রোমান্টিক সাক্ষাৎ আপনার জন্য সুখ বাড়িয়ে দেবে। আজ ব্যবসায়ীর উদ্দেশ্যে অনাকাঙ্ক্ষিত কোনও ভ্রমণে যেতে হতে পারে। কিন্তু তা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে।
প্রতিকার: সোনার চামচ ব্যবহার করার চেষ্টা করুন। এতে স্বাস্থ্যের উন্নতি হবে।
মিথুন রাশি: আজ আপনার সন্তানরা ইচ্ছামতো আচরণ করবে না, যা আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত। কারণ, রাগ সবার জন্যই ক্ষতিকর। এটি আপনার চিন্তা এবং বিচক্ষণতাকে ভেঙে দেবে। আজ সমস্যাগুলি আরও মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। প্রেমের সম্ভাবনা খুব একটা আশাবাঞ্ছক হবে না। নতুন তথ্য পাবেন, যা আপনাকে প্রতিযোগিদের থেকে এগিয়ে রাখবে। আজ বিনোদনের জন্য অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকতে হবে। দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ভালো নয়।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে খাবারে মুগডাল ব্যবহার করার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ দীর্ঘদিনের ক্লান্তি বা মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন। সমস্যাগুলোকে স্থায়ীভাবে দূর করার জন্য অবশ্যই জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। কাছের কোনও মানুষের সঙ্গে ঝগড়া হতে পারে, এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। যার ফলে বড় অংকের টাকা খরচ হবে। আজ ভালবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনোরকম সমস্যা হবে না। জীবনসঙ্গীর সাথে সুখ অনুভব করতে পারবেন না। আর্থিক দিক থেকে দিনটি ভালো কাটবে না।
প্রতিকার: আর্থিক উন্নতির জন্য ছোট মেয়েদের মধ্যে ক্ষীর বিতরণ করার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। কোনও পাওনাদার আপনার অজান্তে আপনার অ্যাকাউন্টে টাকা জমা করতে পারে, যা আপনাকে অবাক করবে। পরিবারের সদস্যরা আপনার সঙ্গে আজ বিশেষ আচরণ করতে পারে। আজ প্রিয়জন সারাদিন আপনাকে মনে রাখবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ নতুন গ্রাহকদের সাথে কথা বলার জন্য দিনটি চমৎকার। অবসর সময় আপনি এমন কিছু কাজ করবেন যা আপনি প্রায় ভাবেন কিন্তু করতে পারেন না।
প্রতিকার: প্রিয় দেবতার একটি সোনার মূর্তি তৈরি করে বাড়িতে স্থাপন করার চেষ্টা করুন এবং পুজো করুন। এতে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।
কন্যা রাশি: আজ অসুস্থতা আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। পরিবারে সুখ ফেরানোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আজ কোনও অজানা উৎস থেকে অর্থ পেতে পারেন, যা আপনার আর্থিক সমস্যা দূর করবে। যদি কোনও পার্টির পরিকল্পনা করে থাকেন তাহলে ভালো বন্ধুদেরকে আমন্ত্রণ জানান। প্রেমের দৃষ্টিকোণ থেকে আজ দিনটি আপনার জন্য বিশেষ যাবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না আজ। নিজেকে প্রকাশ করার এবং সৃজনশীল প্রকল্পে কাজ করার জন্য দিনটি খুবই ভালো।
প্রতিকার: আজ স্বাস্থ্যের উন্নতি করতে হলে দুধ, দই, ঘি, কর্পূর বা সাদা ফুল দান করার চেষ্টা করুন।
তুলা রাশি: আজ আপনি অফুরন্ত শক্তিতে ভরপুর থাকবেন। প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। তবে এটিকে হাতছাড়া করতে দেবেন না। আজ ব্যক্তিগত জীবনে কোনও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। পরিবারে আজ আনন্দ থাকতে পারে। প্রেমের সম্পর্কে ধাক্কা লাগবে। আজ দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো থাকবে না। আজ কর্মক্ষেত্রে পরিবর্তন আনার জন্য দিনটি বেশ ভালো। আজ পরিবারের কোনও সদস্য আপনার সঙ্গে সময় কাটানোর জন্য জোর করতে পারে। কিন্তু আপনি তা পারবেন না।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে ১১ বার ‘ওম ভৌমায় নমঃ’ মন্ত্র জপ করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ শারীরিক অসুস্থতা সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে খুব শীঘ্রই খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন। কিছু ব্যবসায়ী আজ ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় লাভ করতে পারে। সেই অর্থ অনেক সমস্যা দূর করতে সাহায্য করবে। বন্ধু বা আত্মীয়দের আপনার আর্থিক বিষয় পরিচালনা করতে দেবেন না। আজ প্রিয়জনের প্রতি ভালোবাসা বেশি থাকতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে মন শান্ত রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য দই, মোটা মসুর ডাল একটি লাল কাপড়ে বেঁধে কোনও ভিক্ষুককে দান করার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য খেলাধুলা করে সময় কাটাতে পারেন। অর্থ আপনার হাতে থাকবে না। সমস্যা হতে পারে। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে পরিচিত বাড়ানোর জন্য আজ সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করতে হবে। আজ আপনার ভালবাসার সতেজতা ফুটে উঠবে। পরিবার এবং দাম্পত্য জীবনে দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। দীর্ঘদিন ধরে আপনার বিবাহিত জীবনে অসুখী হয়ে থাকলে আজ পরিস্থিতির উন্নতি হতে পারে।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য বাড়ির উপাসনালয় বারবার পরিবর্তন করবেন না।
মকর রাশি: আজ স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। ব্যাঙ্ক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা বিবেচনা করতে হবে। পরিবারের সঙ্গে সামাজিক কার্যকলাপ সবাইকে খুশি রাখবে। মতপার্থক্য ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। যারা বর্তমানে বেকার তারা ভালো চাকরি খুঁজে পেতে পারেন। আজ অতীতের কোনও গোপন বিষয়ে আপনার জীবনসঙ্গী বিচলিত করতে পারে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। কঠোর অবস্থানের মাধ্যমে ইতিবাচক ফলাফল পাবেন। আজ স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে প্রেমিক কিংবা প্রেমিকাকে আজ রুপোর আংটি উপহার দেওয়ার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ নিজের ভেতরে সবসময় হাসি রাখার চেষ্টা করতে হবে। কারণ এটি সবকিছু সমস্যার সমাধান। যারা অপ্রয়োজনে অর্থ অপচয় করেছেন তাদের আজ নিজেদের নিয়ন্ত্রণ করা উচিত। পরিবারের সদস্য এবং জীবনসঙ্গী মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। জীবনসঙ্গীর পরিবারের সদস্যরা আজ দিনটিকে চাপপূর্ণ করে তুলতে পারে। আজ আপনার কাছের কেউ আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে। কিন্তু আপনি তাদের জন্য সময় বের করতে পারবেন না। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে সাদা-কালো কাপড়ে পাঁচটি লোহার পেরেক এবং চুন জড়িয়ে তার উপর জল ঢেলে দেওয়ার চেষ্টা করুন।
মীন রাশি: আজ কোনও ভদ্রলোকের ঐশ্বরিক বাক্য আপনাকে সন্তুষ্টি দেবে। রাগ নিয়ন্ত্রণ করা উচিত এবং অফিসের সকলের সঙ্গে ভালো কথা বলা উচিত। নাহলে আপনার চাকরি চলে যেতে পারে, এবং আর্থিক অবস্থা আরও খারাপ হবে। আজ বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটাতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ রোমান্সের জন্য দিনটি ইতিবাচক। অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন। কিন্তু এর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে গায়ত্রী মন্ত্র এবং গায়ত্রী চালিশা পাঠ করার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal










