সৌভাগ্য যোগে অর্থবৃষ্টি, ভাগ্য ইউটার্ন মারবে ৫ রাশির! আজকের রাশিফল, ২৫ আগস্ট

Published:

Ajker Rashifal

সৌভিক মুখার্জী, কালীঘাট: আজ ২৫ আগস্ট, মঙ্গলবার। আপনার দিনটি কেমন যাবে তা জানতে শুরু করেন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। গ্রহ-নক্ষত্রের গতিবিধির উপর নির্ভর করে প্রতিদিন প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনে আসে বেশ কিছু পরিবর্তন। দিনের শুরুতেই জেনে নেওয়া যায় কোন রাশির স্বাস্থ্য কেমন থাকবে, আর্থিক দিক থেকে যেমন দিনটি কেমন যাবে, বিবাহিত জীবনে সুখ শান্তি থাকবে কিনা ইত্যাদি। এমনকি কিছু রাশির জাতক-জাতিকারা বিশেষ কিছু দিনে ভগবানের আশীর্বাদ লাভ করেন।

মেষ থেকে মীন, এই ১২টি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে তা জানতে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscope)। রাশিফলের উপর ভিত্তি করেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক বা নেতিবাচক বিভিন্ন পরিবর্তন আসে। এদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, আজ চন্দ্র মকর রাশিতে এবং সূর্য সিংহ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রের প্রভাব পড়বে। এর পাশাপাশি আয়ুষ্মান এবং সৌভাগ্য যোগ বিরাজ করবে। আজ আপনার দিনটি কেমন যাবে তা জেনে নিন।

মেষ রাশির আজকের রাশিফল

আজ আপনি বন্ধুদের সঙ্গে কোনও পার্টিতে যোগদান করতে পারেন। তবে সেখানে অনেক টাকা খরচ হবে। আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সুসংবাদ গোটা পরিবারকে আনন্দ দেবে। আজ ভালবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনার মন কাজে ব্যস্ত থাকতে পারে।

স্বাস্থ্য: খাবারে বেশি পরিমাণ সবুজ শাকসবজি যোগ করা উচিত। পেটের স্বাস্থ্যের প্রতি সংবেদনশীল থাকতে হবে।

কর্মজীবন: সহকর্মীদের পরামর্শ আজ আপনার জন্য উপকারে আসবে। কঠোর পরিশ্রম করলে ভালো ফলাফল পাবেন কর্মক্ষেত্রে।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য কখনও গর্ব করবেন না এবং সবকিছুকে ঈশ্বরের কৃপা হিসেবে মনে করার চেষ্টা করুন।

বৃষ রাশি

স্বাস্থ্য এবং চেহারার উন্নতি করার জন্য সময় থাকবে। সামাজিক কার্যকলাপ বেশ আনন্দদায়ক হবে। তবে গোপন কথা কারও সঙ্গে প্রকাশ করবেন না। আজ আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন। অবসর সময় সৃজনশীল কোনও কাজ করার পরিকল্পনা করতে পারেন। দিনটি বিবাহিত জীবনের অন্যতম বিশেষ দিন হতে পারে। পরিবারের দিক থেকেও দিনটি মোটামুটি ভালো কাটবে।

স্বাস্থ্য: কঠোর শরীরচর্চা আপনার জন্য ভালো ফল এনে দেবে। অতিরিক্ত চাপের মধ্যে থাকলে নেতিবাচক মানসিকতা কাটাতে হবে।

কর্মজীবন: আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। কাজে মনোযোগ দেওয়া প্রয়োজন।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য স্কুল, ছাত্রাবাস বা অনাথ আশ্রমে আর্থিক সাহায্য করার চেষ্টা করুন।

মিথুন রাশি

আজ আপনার দানশীল স্বভাব আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে। অর্থ অপচয় না করার বিষয়ে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সাথে আরামদায়ক বা শান্তিপূর্ণ দিন উপভোগ করতে পারেন। যদি কেউ আপনার কাছে সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করার চেষ্টা করতে হবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকলেও দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ভালো নয়।

স্বাস্থ্য: আজ আপনার গলা সংবেদনশীল থাকতে পারে। নিজের বিশেষ যত্ন নিতে হবে। ঠান্ডা পানীয় এড়িয়ে চলার চেষ্টা করুন।

কর্মজীবন: আজ আপনার বস আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে। ভেবেচিন্তে কথা বলতে হবে।

প্রতিকার: ভালোবাসার সম্পর্ক উন্নত করতে হলে প্রেমিক বা প্রেমিকাকে নীল ফুল উপহার দেওয়ার চেষ্টা করুন।

কর্কট রাশি

বিদেশে বসবাসকারী কোনও আত্মীয়র কাছ থেকে আজ উপহার পেতে পারেন। আজ তুচ্ছ বিষয় নিয়ে প্রিয়জনের সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। সাফল্য অর্জন করতে পারবেন। কিন্তু তার জন্য গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিতে হতে পারে। পরিবারে সুখ শান্তি থাকলেও দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো নয়। আজ একটি বই কিনে ঘরবন্দি অবস্থায় কাটাতে পারেন।

স্বাস্থ্য: আজ কিছুটা মাথাব্যাথা হতে পারে। তবে স্বাস্থ্য সার্বিকভাবে ভালো থাকবে আপনার।

কর্মজীবন: কর্মক্ষেত্রে আপনার দিনটি সেরা যাবে। কাজের দিক থেকে দিনটি স্বাভাবিকের থেকে আরও উন্নত হবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বটগাছে দুধ অর্পণ করার চেষ্টা করুন এবং ভেজা মাটি দিয়ে তিলক লাগান।

সিংহ রাশি

এমন জিনিস কেনার জন্য আজকের দিনটি ভালো যার দাম পরবর্তী সময়ে বাড়তে পারে। আজ আপনার সঙ্গে বসবাসকারীদের সঙ্গে তর্ক এড়িয়ে চলতে হবে। যদি কোনও সমস্যা হয় তাহলে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তা সমাধান করা উচিত। মতবিরোধ ব্যক্তিগত সম্পর্কে টানাপড়েন সৃষ্টি করতে পারে। আজ কোথাও বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে শেষ মুহূর্তে স্থগিত হয়ে যেতে পারে।

স্বাস্থ্য: মাথা ব্যাথা কিংবা পেটের ব্যাথা আজ আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।

কর্মজীবন: আজ আর্থিক অবস্থা আপনার মন মতো থাকবে না। তবে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে হবে।

প্রতিকার: পারিবারিক জীবনে উন্নতি লাভ করার জন্য লাল বা বাদামী পিঁপড়েকে চিনি এবং চিনির মিছরি দান করার চেষ্টা করুন।

কন্যা রাশি

আজ আপনি উদ্যমী বা প্রাণবন্ত বোধ করবেন। আর্থিক টানাপড়েনের কারণে গুরুত্বপূর্ণ কোনও কাজ বিলম্ব হতে পারে। কিছু মানুষ আপনাকে বিরক্ত করবে। তাদেরকে উপেক্ষা করাই সবথেকে বুদ্ধিমানের কাজ। প্রেম এবং রোমান্স আপনাকে ভালো মেজাজে রাখতে পারে। পরিবারের দিক থেকে দিনটি ভালো না গেলেও দাম্পত্য জীবনে মোটামুটি সুখ শান্তি থাকবে।

স্বাস্থ্য: সার্বিকভাবে আজ আপনি সুস্থ বোধ করবেন। তবে নিজের প্রতি মনোযোগ দিয়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে।

কর্মজীবন: হঠাৎ করে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। সহকর্মীরা আজ আপনার সমস্যা সমাধান করতে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে জ্ঞানী, বিদ্বান বা ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে সম্মান করার চেষ্টা করুন।

তুলা রাশি

আজ অপ্রয়োজনীয় মানসিক চাপে নত স্বীকার হতে পারেন। জীবন সঙ্গীর স্বাস্থ্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। চিকিৎসার প্রয়োজন পড়তে পারে। আজ আপনি প্রথম দর্শনেই কারও প্রেমে পড়তে পারেন। শারীরিক বা সৃজনশীল ক্ষমতার প্রচুর প্রশংসা হতে পারে। কাজের সূত্রে আজ ছোট্ট ভ্রমণ করতে পারেন। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ভালোবাসার গভীরতা অনুভব করতে পারবেন।

স্বাস্থ্য: বিশ্রাম নেওয়ার জন্য কিছুটা সময় বার করতে হবে। যারা দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন তারা আজ উন্নতি লাভ করতে পারবেন।

কর্মজীবন: আজ বিনিয়োগ করা আপনার জন্য সেরা সময় হতে পারে। সুফল পাবেন।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য দুই মুঠো মসুর ডাল একটি লাল কাপড়ে বেঁধে কোনও ভিক্ষুককে দান করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি

আজ অর্থ আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার স্মৃতি ফিরিয়ে আনবে। আজ আপনার কর্মশক্তি বেশি থাকবে। আজ আপনি সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। সাফল্য আপনার হাতের মুঠোয় থাকতে পারে। দিনটি ক্লান্তিকরভাবে শুরু হবে। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আপনি ইতিবাচক ফলাফল পাবেন।

স্বাস্থ্য: মানসিক চাপ বাড়তে পারে। তবে তার জন্য শান্ত থাকার চেষ্টা করতে হবে।

কর্মজীবন: আজ আপনার বস পদোন্নতি বা বেতন বৃদ্ধির কথা তুলতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে দুধ মেশানো জলে স্নান করার চেষ্টা করুন।

ধনু রাশি

নতুন চুক্তিগুলি লাভজনক হতে পারে। আজ বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। মানসিক চাপ দেখা যাবে। প্রিয়জন আপনাকে খুশি রাখতে সাহায্য করবে। আজ সহজেই আপনি আপনার খ্যাতি অর্জন করতে পারবেন। পরিবারের দিক থেকে দিনটি খুব একটা ভালো না গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে।

স্বাস্থ্য: দাঁত কিংবা পেটের ব্যাথা আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে।

কর্মজীবন: অর্থের ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করতে হবে। বিনিয়োগ বা নতুন ঋণ নেওয়া এড়িয়ে চলুন।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বাড়িতে তিলের তেলের প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন।

মকর রাশি

যদি আপনার কাছে পর্যাপ্ত টাকা না থাকে তাহলে পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে পারেন। দিনটি আজ আপনার জন্য ভালো ভাবে কাটবে। আজ আপনি আপনার প্রিয়জনকে মিস করতে পারেন। চমৎকার কাজের জন্য প্রশংসা পাবেন। যারা কোনও কাজে ব্যস্ত ছিলেন তারা আজ অবসর সময় উপভোগ করতে পারবেন। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।

স্বাস্থ্য: আজ খাবারে নতুন কিছু যোগ করার চেষ্টা করতে হবে। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।

কর্মজীবন: দীর্ঘমেয়াদী আর্থিক সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ উন্নতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন।

প্রতিকার: আর্থিক উন্নতি করতে হলে শোবার ঘরে স্ফটিকের গোলক রাখার চেষ্টা করুন।

কুম্ভ রাশি

আজ কোনও বন্ধু আপনার ধৈর্য বা প্রতিশ্রুতির পরীক্ষা নিতে পারে। পরিবারের কোনও সদস্যের অসুস্থতা আর্থিক অসুবিধার সৃষ্টি করবে। আজ জীবনসঙ্গীর অসাবধানতা আপনাকে সমস্যায় ফেলতে পারে। তার সঙ্গে মূল্যবান সময় কাটানো উচিত। পুরনো দিনগুলোকে ফিরিয়ে আনার জন্য আজ স্মৃতিগুলো রোমান্থন করতে পারেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে।

স্বাস্থ্য: আজ আপনার পেট সংবেদনশীল থাকতে পারে। অ্যালকোহল বা খাবারের ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন।

কর্মজীবন: আজ আপনার বস আপনার সামর্থ্য যাচাই করার জন্য আপনাকে আরও কঠিন কাজ দিতে পারে।

প্রতিকার: পারিবারিক জীবনের সুখ বৃদ্ধি করার জন্য টাকা দিয়ে একজোড়া তোতাপাখি মুক্ত করে দেওয়ার চেষ্টা করুন।

মীন রাশি

ভাগ্যের উপর নির্ভর করা আজ উচিত নয়। আজ টাকার গুরুত্ব ভালোভাবে বুঝতে পারবেন। জমানো টাকা কাজে লাগতে পারে। বড় ধরনের সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে। আজ কেউ কেউ গয়না বা গৃহস্থলীর জিনিসপত্র কিনতে পারে। শুধুমাত্র স্বচ্ছ বোঝাপড়ার মাধ্যমে আজ আপনি আপনার জীবন সঙ্গীকে সমর্থন করতে পারবেন।

স্বাস্থ্য: মানসিক স্বাস্থ্য খারাপ থাকলে আজ সাহায্যের জন্য যোগাযোগ করার কথা ভাবতে পারেন। পরিস্থিতি উন্নত হবে।

কর্মজীবন: আজ আপনার আর্থিক লাভ হতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য গঙ্গাজল পান করার চেষ্টা করুন।

প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।